দক্ষিন ২৪ পরগনা , ৩১ মে:- দক্ষিন ২৪ পরগনার জেলার কুলপি ব্লকের বন্যা কবলিত এলাকায় ত্রাণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলপুকুর শাখা। ইয়াসের প্রভাবে এবং ভরা কোটালে দক্ষিন ২৪ পরগনার বেলপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমুদ্রের জল ঢুকে পড়ে। ইয়াস চলে যাওয়ার পর ৫ দিন কেটে গেলেও এখোনো বেলপুকুর এলাকার বেশিরভাগ বাড়িতে জল। এই পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা সেখানের প্রায় ৫০০ পরিবারকে দু বেলা রান্না করা খাবার দিচ্ছে। এর পাশাপাশি এলাকায় ত্রিপল, ফিনাইল, ব্লিচিং পাওডার, সাবান ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে মানুষের চাহিদা মতো। রবিবার কুলপি ব্লকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের কাজের প্রশংসা করে নিজে আরও ৫০ টি ত্রিপল গ্রামবাসীদের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুলপি ব্লক সভাপতি চিত্তরঞ্জন হালদার,সংঘের স্বেচ্ছাসেবক সতিনাথ হালদার প্রমুক। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ওই এলাকার মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার পাশাপাশি এলাকার পরিবেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related Articles
আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
পূর্ব মেদিনীপুর, ৫ জানুয়ারি:- রাজ্য জুড়ে আবাস প্লাস যোজনার দুর্নীতির প্রতিবাদ সর্বত্রই। আবাস দুর্নীতির প্রতিবাদে ব্লকে ব্লকে ডেপুটেশন বিরোধিদের। বৃহস্পতিবার আবাস প্লাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এলেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন দপ্তরের প্রতিনিধি দল। তিন জনের প্রতিনিধি দল এদিন সাড়ে বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলা শাসক ভবনে পৌছায়। কেন্দ্রীয় টিমকে স্বাগত জানালেন জেলা শাসক পূর্ণেন্দু […]
সাইবার ও জঙ্গি দমনের মতো সমস্যা নিয়ে লখনউতে পুলিশ কর্তাদের সম্মেলন হতে চলেছে।
কলকাতা, ২০ নভেম্বর:- সাইবার অপরাধ, জঙ্গি দমনের মতো দেশের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে লখনউতে পুলিশ কর্তাদের সম্মেলন চলছে। সমস্ত রাজ্যের পুলিশ প্রধানেরা বৈঠকে রয়েছেন। ওই সম্মেলনে রাজ্যের প্রতিনিধিত্ব করছেন রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য। আজ ও রবিবার জুড়ে চলা ওই বৈঠকে প্রতিটি রাজ্যের পুলিশের মহানির্দেশক এবং ইনস্পেকটর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]
দিনহাটায় গরীব মানুষকে রেশন পাইয়ে দেওয়ার দাবিকে সামনে রেখে আন্দোলন ফরওয়ার্ড ব্লকের।
কোচবিহার,১৯ এপ্রিল:- গতকাল কোলকাতায় বাম নেতৃত্বের আন্দোলনের অনুকরণে আজ দিনহাটার নাজিরহাটে ৩৫ কেজি চাল ও করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ তুলে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ আন্দোলন করল ফরওয়ার্ড ব্লক। পরে ফরওয়ার্ড ব্লকের ওই আন্দোলনের কথা জানতে পেরে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগের […]








