এই মুহূর্তে জেলা

করোনা আবহে জৌলুশহীন স্নানযাত্রা উৎসব মাহেশে।

হুগলি, ২৪ জুন:- এবারের মাহেশের রথযাত্রা ৬২৫ বছরে পরলো, তার ঠিক ১৫ দিন আগে বৃহস্পতিবার হলো মহাপ্রভুর স্নানযাত্রা পর্ব। মহামারীর করাল গ্রাসে থমকে গিয়েছে সব কিছু, তারই ছায়া পরলো মাহেশে জগন্নাথ মন্দিরে। এই পার্বনটিকে পালন করার জন্য গুটিকয়েক ব্রাহ্মণ এবং সেবাইতদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রভুর স্নানযাত্রা। বিগত বছর গুলোতে বিখ্যাত মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা হতো […]

এই মুহূর্তে জেলা

ভবঘুরেদের রাস্তা থেকে তুলে এনে তাদের মুখে অন্ন তুলে দিলেন আরামবাগের পৌর প্রশাসক।

আরামবাগ, ২৩ জুন:- মানবিকতার পরিচয় দিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। রাস্তা থেকে ভবঘুরেদের তুলে এনে ভবঘুরে ভবনে থাকা খাওয়ার ব্যবস্থা করলেন তিনি। দুই জন ভবঘুরে রাস্তায় দিন কাটাছিলেন তা জানতে পেরে খোঁজা খুঁজি শুরু হয়। প্রতিদিনের মতো এদিন মানুষের সমস্যা কথা জানতে বেড়িয়ে দ্বারকেশ্বর নদীর পাড় ধরে হাঁটছিলেন তিনি। সেখানেই দেখা মেলে এক ভবঘুরের। […]

এই মুহূর্তে জেলা

প্রতিশ্রুতি পূরণ। নিখরচায় মিষ্টি পানীয় জল এবার পৌঁছে গেল বাড়িতে বাড়িতে। উপকৃত বালি জগাছার ৩৮ হাজার পরিবার।

হাওড়া, ২৩ জুন:- প্রতিশ্রুতি পালন করল রাজ্যের মা মাটি মানুষের সরকার। ডোমজুড় বিধানসভা এলাকার বালি-জগাছা ব্লকের প্রায় ৩৮ হাজার পরিবারকে নিখরচায় বাড়িতে বাড়িতে মিষ্টি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রত্যাশা অনুযায়ী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে বুধবার বিকেলে নিখরচায় মিষ্টি পানীয় জলের বাড়ি বাড়ি সংযোগ স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক […]

এই মুহূর্তে জেলা

সম্পর্ক ভাঙতে চাওয়ায় প্রেমিকের উপরই হামলা , এলোপাথাড়ি ব্লেড চালাল তরুণী।

হাওড়া, ২৩ জুন:- প্রেমিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার বাঁকড়ায়। এই ঘটনায় অভিযোগের তীর প্রেমিকা ও তার দাদার বিরুদ্ধে। হাওড়ার বাঁকড়ায় প্রেমিকার হাতে আক্রান্ত হলেন প্রেমিক। সম্পর্কে চিড় ধরায় এবং দাবি না মানায় প্রেমিককে রাস্তার মধ্যেই ধরে এলোপাথারি ব্লেড চালায় প্রেমিকা। এমনই অভিযোগ। ব্লেডের আঘাতে গুরুতর আহত হন প্রেমিক মহম্মদ আশরাফ। তাঁকে বেসরকারি হাসপাতালে এনে […]

এই মুহূর্তে জেলা

পার্টি অফিসে হামলার পরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রতিবাদে সরব হাওড়া সদর বিজেপি।

হাওড়া, ২৩ জুন:- জেলা সদর পার্টি অফিসে হামলার পরে মাস পেরলেও এখনও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বুধবার সকালে ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে এই নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপির হাওড়া সদর নেতৃত্ব। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর শাসক দলের অত্যাচারের প্রতিবাদে এবং হাওড়ায় গত মে মাসে ‘তৃণমূল’ আশ্রিত দুষ্কৃতিদের দ্বারা বিজেপি অফিসে […]

এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন নিয়ে উত্তেজনা জগৎবল্লভপুরের মাজুতে। অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরোধীর।

হাওড়ার, ২৩ জুন:- জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ার পর এবার মাজু। আবারও ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ায়। কোভিড ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে শাসক ও বিরোধীদের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার মাজু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকেই ভ্যাকসিন নিতে যথেষ্ট ভীড় হয়। মাজু অঞ্চল বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় ভ্যাকসিন নিয়ে কোনও […]

এই মুহূর্তে জেলা

বাড়ির সীমানা প্রাচীর নিয়ে অশান্তির জেরে পৌঢ় খুন।

সুদীপ দাস, ২৩ জুন:- বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিগত ছ’বছর আগের অশান্তির জের। খুন এক প্রৌঢ়। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর পশ্চিমপাড়া লাইনপারে। মৃত ওই ব্যাক্তির নাম মহাদেব হালদার (৬৮)। অভিযুক্ত পাশের বাড়ির ব্যাক্তির নাম স্বপন হাওলাদার(৪২)। স্বপন মহাদেবকে বাড়ির কাছেই হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝে লাইন ধারে কাটারি ঘারে কোপ মারে। ঘটনাস্থলেই […]

এই মুহূর্তে জেলা

মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে চলেছে পুলিশ প্রশাসন।

আরামবাগ, ২৩ জুন:- মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে পুলিশ প্রশাসন। এদিন আরামবাগে ব্লকের আরান্ডী দুই নম্বর অঞ্চলের হিয়াৎপুরে মহিলা ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির হয়ে গেলো। এই কর্মসূচির আয়োজন করে আরামবাগ মহিলা থানা। এদিন সচেতনতার পাশাপাশি বাচ্চাদের মাস্ক এবং চকোলেট বিতরণ করা হয়।করোনা পরিস্থিতিতে মহিলা ও শিশুদের রক্ষা করার […]

এই মুহূর্তে জেলা

দুয়ারে অম্বুবাচী পালিত হলো বৈদ্যবাটির দশ নম্বর ওয়ার্ডে।

হুগলি, ২৩ জুন:- দুয়ারে রান্নাঘরের পর এবার পালন করা হলো দুয়ারে অম্বুবাচী। আজ সকালে শেওড়াফুলিতে এই কর্মসূচি পালন করা হলো। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের উদ্যোগে। এলাকার বিধবা মহিলার হাতে অম্বুবাচী উপলক্ষে ফল মিষ্টি তুলে দেয়ার পাশাপাশি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু বলেন এই মহামারী কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের […]

এই মুহূর্তে জেলা

শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বিশেষ পূজা বেলুড় মঠে।

হাওড়া, ২৩ জুন:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ গত ১১ জুন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি অর্জন করেন। শ্রদ্ধেয় মহারাজের স্মরণে শ্রীশ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা এবং হোম অর্পণের এবং শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠে ভগবান গীতা, কথামৃত পাঠ ও ভজনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানটি সকাল ৮:০০ টা থেকে […]