হাওড়া, ২৪ জুন:- ভ্যাকসিনের জন্য অনলাইনে স্লট বুকিং করার পরেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানানো হল ভ্যাকসিন নেই। অথচ কুপন আনলেই মিলে যাচ্ছে ভ্যাকসিন। অথচ এই কুপন কারা কীভাবে পেলেন তার উত্তর অজানা। এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার হাওড়ায় রেলের এক ভ্যাকসিন কেন্দ্রে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি কোনও আধিকারিকই। অন্যদিকে, স্লট বুকিং করে ভ্যাকসিন নিতে আসা মানুষেরা অভিযোগ জানাচ্ছেন কেন তারা স্লট বুকিং এর পরও ভ্যাকসিন পাচ্ছেন না। এ ব্যাপারে আধিকারিকদের তরফেও মেলেনি কোনও আশ্বাস। অবশেষে তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। করোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে হাওড়ার ওই ভ্যাকসিন সেন্টারে। কো-উইন অ্যাপে করোনা প্রতিষেধক নেওয়ার বুকিং করার পর নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরেও এদিন মেলেনি ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়ার লাইনে দাঁড়ানো মানুষদের লাইনেই রেখে টোকেন নিয়ে যারা এসেছিলেন তাঁদেরকে ভিতরে ডেকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে।
Related Articles
নাকায় ধরা পড়ল গাঁজা, ধৃত বলাগড়ের যুবক।
হুগলি, ১৪ জানুয়ারি:- গাঁজা পাচারের অভিযোগ, বাইক নিয়ে যাওয়ার সময় ঈশ্বরগুপ্ত সেতুর কাছে এক যুবককে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ হালদার (২৫)। বাড়ি বলাগড়ের খামারগাছিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বলাগড় থেকে ২৪ কেজি গাঁজা নিয়ে কল্যানীর দিকে যাচ্ছিল। গতকাল গভীর রাতে মগড়া থানার পুলিশ নাকা চেকিং করার সময় আটকায় যুবককে। […]
১১ জন কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বিসিসিআই !
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা NCA-এ থেকে ১১ জন কোচের সঙ্গে আচমকাই সম্পর্ক শেষ করে দিল বিসিসিআই। এমনকি সেই কোচেদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁদের সঙ্গে আর চুক্তি নবীকরণ করা হবে না। কিন্তু কী কারণে এত বড় পদক্ষেপ করা হল সে বিষয়ে অবশ্য কোনও উল্লেখ করা হয়নি। বোর্ডের তরফেও এই ইস্যুতে এখনও […]
মৃত্যু ভয়কে তুচ্ছ করে অবলীলায় করোনা আক্রান্তের পাশে শ্রীরামপুরের সবুজ সৈনিক।
হুগলি, ২০ মে:- মৃত্যু ভয় কে তুচ্ছ করে করোনারি দ্বিতীয় ঢেউ সামলাচ্ছেন শ্রীরামপুর পৌরসভার বিদায়ী কাউন্সিলর সন্তোষ সিংহ ওরফে পাপ্পু সিংহ। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব সামলাচ্ছেন একা হাতে। করোনা রোগীকে হাসপাতালে ভর্তি থেকে মৃতদেহ সৎকার, কোভিড আক্রান্ত রোগীর খাদ্য সামগ্রী বিতরন, অসুস্থ রোগীদের অক্সিজেন সরবরাহ সহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা সামলাচ্ছেন একা হাতে। সূর্য উদয়ের […]







