হুগলি, ২৫ জুন:- রথের আগেই রাজ্যের পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ করবে মাহেশ পর্যটন কেন্দ্র। শুক্রবার সকালে মাহেশ জগন্নাথ মন্দিরে এসে এমনটাই দাবি করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।তিনি বলেন,মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৯ সালে মাহেশ পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়ে ছিল। কোরনার কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও জগন্নাথ মন্দির, নাটমন্দির, মাসীর বাড়ি, গঙ্গার ঘাট, ভোগঘর সমস্ত নতুন ভাবে তৈরি করা হয়েছে। রথের আগেই মন্দির ও নাট মন্দিরের কাজ শেষ হয়েছে। মাঠ ও রোডের উপর যে তোরণের কাজ চলছে সেগুলি রথের পর হবে। এ দিন মন্দিরে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী। সেখানে হাজির ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি, বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়, জগন্নাথ জিউ ট্রাষ্ট্রি বোর্ডের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী।
Related Articles
হাওড়ায় অভিষেকের নবজোয়ার। ট্রেন দুর্ঘটনার কারণে বাতিল জনসভা।
হাওড়া, ৩ মে:- শনিবার হাওড়ার বাগনান লাইব্রেরী মোড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি শুরু হয়। সেটি শেষ হয় বাগনান খালোর কালীবাড়িতে। সেখানে আধ ঘণ্টারও বেশি সময় ধরে পুজো দেন তিনি। তারপর প্রেস মিট করে শ্যামপুরের দিকে রওনা দেন তিনি। এদিনের জনসভা বাতিল বলে জানিয়েছেন তিনি। ট্রেন দুর্ঘটনার কারণে যারা মৃত তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। Post […]
দূর্গাতো আমাদের কাছে আছে , তোমরা পাঁকে পদ্ম নিয়ে করবেটা কি ? শুভেন্দুর চ্যালেঞ্জের জবাব চন্দ্রিমার।
হাওড়া , ৩০ ডিসেম্বর:- মঙ্গলবার খড়দহে এক কর্মসূচিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে হাওড়ার বাঁধাঘাটের জনসভা থেকে তার জবাব দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য কারও নাম উল্লেখ না করে বলেন, “কেউ বলছেন পরিবারে পদ্ম ফোটাবেন। বলছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ঢুকে পদ্ম ফোটাবেন। পদ্ম কোথায় হয় বলুন […]
শিবপুর জেটির পরিস্থিতি বিপজ্জনক। ব্যবস্থা নিতে উদ্যোগ। জেলাশাসককে চিঠি।
হাওড়া,১৩ ডিসেম্বর:- হাওড়ার শিবপুর ফেরিঘাট বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। জেটির পরিস্থিতি খুবই ভয়াবহ। যে কোনও দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। যারা প্রতিদিন ফেরি পারাপার করেন তারা একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই এখানে যাতায়াত করেন। এখানে স্নানের ঘাট ব্যবহার করেন যারা তারাও প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হন। এই জেটিতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা […]









