হুগলি, ২৫ জুন:- রথের আগেই রাজ্যের পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ করবে মাহেশ পর্যটন কেন্দ্র। শুক্রবার সকালে মাহেশ জগন্নাথ মন্দিরে এসে এমনটাই দাবি করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৯ সালে মাহেশ পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। করোনার কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও জগন্নাথ মন্দির, নাটমন্দির, মাসীর বাড়ি, গঙ্গার ঘাট, ভোগঘর সমস্ত নতুন ভাবে তৈরি করা হয়েছে। রথের আগেই মন্দির ও নাট মন্দিরের কাজ শেষ হয়েছে। মাঠ ও রাস্তার উপর যে তোরণের কাজ চলছে সেগুলি রথের পর হবে। এ দিন মন্দিরে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী। সেখানে হাজির ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি, বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়, জগন্নাথ জিউ ট্রাষ্ট্রি বোর্ডের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী।
Related Articles
প্রাক্তন সিপিএম সাংসদ রূপচাঁদ পালের মূর্তি উদ্বোধনে চুঁচুড়ার বিধায়ক।
হুগলি, ১২ আগস্ট:- গতকাল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করে সৌজন্য দেখিয়েছেন। আজ সৌজন্য দেখালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সিপিআইএম এর প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের মূর্তি উদ্বোধন করলেন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। বললেন,ওনার তৈরী প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, এখানে রাজনীতি নেই। চুঁচুড়ায় হুগলি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হুগলির প্রাক্তন […]
সিমেন্টের বস্তার আড়ালেই গাঁজা পাচার, লরি সহ লক্ষাধিক টাকার গাঁজা আটক।
হুগলি, ১২ ডিসেম্বর:- সিমেন্টের গাড়িতে করে চলছিল গাঁজা পাচার। আর সেই সময়েই ফিল্মি কায়দায় হানা সি আই ডি দলের। ব্যাস্ত রাস্তায় গাড়ি দার করিয়ে চলে তল্লাশি। আর সিমেন্টের বস্তা সরাতেই সকলের চোখ কপালে। প্রায় ১৫০ কেজি গাঁজা পাচার হচ্ছিল ট্রাকে করে। আর সেই সময়েই সিমেন্টের বস্তায় ভরে গাঁজা নিয়ে পাচারের সময় ট্রাক সহ গ্রেফতার চালক […]
বালিতে জাতীয় ক্যারাটে খেলোয়াড়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ৫ জুলাই:- জাতীয় ক্যারাটে খেলোয়াড় ও ইউটিউবার এক নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার বালিতে। রবিবার রাতে নিজের বাড়িতেই আত্মহত্যা করে পামেলা অধিকারী (১৪) নামের বালি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। মৃত ছাত্রীর মায়ের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। মেয়েকে তার দুই বন্ধু ব্ল্যাকমেল করত। তারাই তাকে হত্যা করেছে। বালি […]








