আরামবাগ, ২৪ জুন:- আরামবাগে দেহব্যবসার হদিশের অভিযোগ পেলো পুলিশ। ঘটনাস্থল থেকে এক জন সন্দেহ ভাজন মহিলাকে গ্রেফতার করে এদিন কোটে তুললো পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আরামবাগের রেল স্টেশন এলাকার এক বাসিন্দা মধুচক্র চালানোর জন্য আরামবাগ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান করে। সেখান থেকেই পুলিশ সন্দেহ ভাজন একজন মহিলাকে গ্রেফতার করে। স্থানীয় মানুষ ও অভিযোগকারির অভিযোগ দীর্ঘদিন ধরে নাকি একটি বাড়িতে মধুচক্র চলছে। তা বন্ধ করতেই পুলিশকে জানানো হয়। যদিও মধুচক্র চালানোর অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। যদিও স্টেশন এলাকায় যে বাড়িটিতে মধুচক্র চালানো হত তার বাড়ির মালিকের স্ত্রী ও সন্তানকে মারধরের অভিযোগ ওঠে। এই ক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করা হয়। তবে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
এনআরএস কাণ্ডের ছায়া চন্ডিতলায় ,অমানবিক ভাবে খুন ১৫টি কুকুর ছানা।কঠোর আইন আনার দাবি
হুগলি , ১৮ ফেব্রুয়ারি:- এনআরএস কাণ্ডের ছায়া এবার হুগলি জেলার চন্ডিতলায়।অমানবিক ভাবে বিষ খাইয়ে খুন করা হলো ১৫টি কুকুর ছানাকে। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। ভোগের খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খাইয়ে ১৫ টি কুকুর ছানা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডিতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কেউ বা কারা সরস্বতী পুজোর খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খেতে দেয় […]
পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী , কটাক্ষ ফিরহাদের।
হাওড়া, ১১ জুলাই:- পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনকে এভাবেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সন্ধ্যায় হাওড়া পুরনিগমের টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, স্মৃতি ইরানির পায়ে ব্যথা হয়েছে তাই আর শিয়ালদহ অবধি পৌঁছাতে পারলেন না বলে এদিন […]
করোনা-আতঙ্ক রং বিক্রি কমলেও, বেড়েছে পাইকারী আবির বিক্রি।
হাওড়া,৬ মার্চ:- মাঝে বাকি একটা দিন। তারপর ‘স্থলে জলে বনতলে লাগল যে দোল’। শহরজুড়ে বসন্ত উৎসব। রঙের ফাগ মাখতে, মাখাতে আর ওড়াতে খুশির সাগরে আম-জনতা। করোনা-আতঙ্ক কতটা প্রভাব ফেলেছে ব্যবসায়ী ক্ষেত্রে খোঁজখবর নিতে উঠে আসল বেশকিছু তথ্য। দোল কাছাকাছি আসলে বড়বাজার এলাকা থেকে রং, আবির, পিচকারি, টুপি কিনে শহরতলি এবং গ্রামাঞ্চলে বিক্রি করা হয়। […]







