হাওড়া, ১০ নভেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার সালকিয়া মাতৃমাল লোহিয়া লেনের বাসিন্দা পার্থজ্যোতি ঢ্যাং (৫৮) গত প্রায় ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত কালীপুজোর দিন দুপুরে বাড়ি থেকে ব্যবসার টাকা কালেকশনের জন্য বের হন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক প্রথমে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও শেষপর্যন্ত কোথাও খোঁজ না […]
জেলা
ছটপুজো উপলক্ষে হাওড়ায় গঙ্গার ঘাট জলপথে পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার।
হাওড়া, ১০ নভেম্বর:- ছটপুজো উপলক্ষে হাওড়ায় গঙ্গার ঘাট জলপথে পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর। উপস্থিত ছিলেন ডিসি হেড কোয়ার্টার, ডিসি সাউথ, ডিসি নর্থ ও এসিপি সেন্ট্রাল। ছট পুজো উপলক্ষে এবার পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এবিষয়ে ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ছট পুজোর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাওড়া […]
জাঁকজমকভাবেই পালিত হচ্ছে খানাকুলের জগদ্ধাত্রী পূজা।
মহেশ্বর চক্রবর্তী, ১০ নভেম্বর:- রাজ্যে চন্দননগরের পর বিখ্যাত জগদ্বাত্রী পুজো দেখা যায় হুগলির খানাকুলেরর রাজহাটিতে। বন্যাপ্রবণ রাজহাটি শারদোৎসব পালন করে জগদ্ধাত্রী পুজোয়। কেননা প্রায় প্রত্যেক বছরই খানাকুলের ২৪ টা পঞ্চায়েত এলাকা বন্যার জলে প্লাবিত হয়।এই বছরও তিনবার ভয়াবহ বন্যার শিকার খানাকুল।তাই খানাকুলের মানুষ দুর্গা পুজো বদলে জগদ্বাত্রীপুজোকে শারদ উৎসব হিসাবে বরন করে নেয়।হুগলি জেলার চন্দননগর, […]
ষষ্ঠীর সকাল থেকেই মানুষের ঢল চন্দননগরে।
সুদীপ দাস, ১০ নভেম্বর:- ষষ্ঠীর সকাল থেকেই চন্দননগরে ঢল নামলো দর্শনার্থীদের। সকাল থেকেই মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে আসেন আট থেকে আশি। কোথাও সাবেকিয়ানা তো কোথাও মন্ডপে থিমের ছোঁয়া। তবে সিংহভাগ প্রতিমাই চন্দননগরের ঐতিহ্যকে হাতিয়ার করে সাবেকি ডাকের সাজে সজ্জিত। অসাধারন কারুকার্যে ভরপুর সেইসমস্ত ডাকের সাজের জুড়ি মেলা ভার। প্রতিমাও যেন জীবন্ত জগৎ জননী। গোটা […]
শিল্প নিয়ে ভাঙা রেকর্ড বেশীদিন চলবে না , গুরাপে এসে বিস্ফোরক শুভেন্দু।
হুগলি, ১০ নভেম্বর:- আগে বেআইনি ঘাট থেকে লোকালই তোলা তুলতো, পুলিশ রাস্তায় তোলা তুলতো। এখন সেন্ট্রালি ভাইপো তোলা তুলবে। গোটা রাজ্যের সমস্ত যত বালি, পাথর খাদান এক জায়গায় সেন্ট্রালি করতে হবে। রাস্তায় যেটা ২০০, ৫০০ নিতো সেটা আর হবে না। সবাই একসঙ্গে এক জায়গায় সেন্ট্রালি জমা করবে, কালীঘাটে যাবে। এদিন গুড়াপে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে […]
হাওড়ায় মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। মালিপাঁচঘড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৯ নভেম্বর:- ঘরের মধ্যে থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ায়। ঘটনাটি ঘটেছে ঘুসুড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা দেখেন ঘরের মধ্যে ঝুলছে মা ও ছেলের দেহ। খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় […]
নতুন সাজে সজ্জিত মাহেশ জগন্নাথ মন্দির ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।
হুগলি, ৯ নভেম্বর:- শ্রীরামপুর বাসির বহুদিনের দাবি ছিল ঐতিহাসিক জগন্নাথ মন্দির ও সংস্কার করা হোক, সেই দাবি মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক স্থানটিকে সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করেন। বিভিন্ন সময়ে প্রায় ৭ কোটি টাকা অর্থ দেওয়া হয় এই মন্দির সংস্কারের জন্য। বেশ কয়েক বছরের মধ্যে জগন্নাথ মন্দির, তার মাসির বাড়ি, জগন্নাথ ঘাট […]
হাওড়ার জগৎবল্লভপুরে প্রাচীন দক্ষিণাকালী মন্দিরে দুঃসাহসিক চুরি।
হাওড়া, ৯ নভেম্বর:- মঙ্গলবার ভোররাতে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুর অঞ্চলে বাটান নেতাজি বালক সংঘের দক্ষিণা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রতিমার সমস্ত সোনার গয়না চুরি হয়। মন্দিরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী, প্রণামী বাক্স চুরি হয়। আজ সকালে মন্দির খুলতে এসে ঘটনা জানাজানি হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক […]
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ৯ নভেম্বর:- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালির নিশ্চিন্দা ষষ্ঠীতলার সাঁপুইপাড়া এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এদিন তাঁদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেখেন গৃহবধূ স্মৃতিলেখা রায়চৌধুরীকে (২১) বিছানায় শুইয়ে রাখা হয়েছে। গলার দাগ দেখে তাঁদের সন্দেহ হয়। মৃতার পরিবার […]
বাবা, মা ও বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।
হুগলি, ৯ নভেম্বর:- মা, বাবা ও বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধনিয়াখালি থানার দশঘড়া রায়পাড়া এলাকায়। মৃতরা হলো বাবা অসীম ঘোষাল(৬৮), মা শুভ্রা ঘোষাল(৬০) এবং বোন পল্লবী চ্যাটার্জি(৩৮)। যুবকের নাম প্রমথেশ ঘোষাল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দশঘরা রায় বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর ধরে বসবাস করছিলেন ঘোষাল […]











