হুগলি, ৬ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় কংগ্রেস শাসিত পাঞ্জাবে যেভাবে আটকে রাখা হয় তারই প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ মিছিল করে বিজেপি। সেই মতো হুগলি জেলার প্রতিটি বিজেপির সাংগঠনিক জেলায় প্রতিবাদে সামিল হয় বিজেপি নেতৃত্ব। এদিন শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলা অফিসে থেকে বিকালে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে একটি মোমবাতি মিছিলের আয়োজন […]
জেলা
মোদীর কনভয় আটকানোর প্রতিবাদে হাওড়ায় বিজেপি যুব মোর্চার মোমবাতি মিছিল।
হাওড়া, ৬ জানুয়ারি:- বুধবার পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানো নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর প্রতিবাদে এবার পথে নামল ভারতীয় যুব মোর্চার কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় যুব মোর্চার কর্মীরা মধ্য হাওড়ার পঞ্চাননতলা বিজেপির পার্টি অফিস থেকে হাওড়া ময়দান ফাঁসিতলা পর্যন্ত এক মোমবাতি মিছিল করেন। এই মিছিলে প্রায় শতাধিক বিজেপি কর্মী অংশ নেন। ভারতীয় যুব […]
এবার অঙ্গনওয়াড়ী কেন্দ্রেই তালা ভাঙল চোরের দল। চুরি চাল, ডাল, তেল, বাসনপত্র।
হাওড়া, ৬ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে হাওড়ায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকেই চুরি হলো খাদ্যসামগ্রী এবং বাসনপত্র। বুধবার রাতে চোরেরা ওই শিশু শিক্ষা কেন্দ্রের দরজার তালা ভেঙে চাল, ডাল, সরষের তেল, মশলাপাতি এবং বাসনপত্র চুরি করে চম্পট দেয়। গভীর রাতে ডোমজুড়ের ভান্ডারদহ লিচুতলায় ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্র শিশু আলয়’তে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই শিশু শিক্ষা কেন্দ্রের দরজার […]
এক সপ্তাহের জন্য বন্ধ করা হলো হাওড়ার মঙ্গলাহাট।
হাওড়া, ৬ জানুয়ারি:- করোনার সংক্রমণ বাড়তে থাকায়, আপাতত আগামী সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, হাওড়া পুরনিগম, জেলাশাসক এবং পুলিশ কমিশনারের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা হয়েছে। এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আগামী সপ্তাহে হাট বন্ধ রাখা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে যেরকম সংক্রমনের সংখ্যা […]
রিষড়ার বাজারগুলিতে অভিযান চালিয়ে কোভিডবিধি মেনে চলার নির্দেশ রিষড়া থানার।
হুগলি, ৬ জানুয়ারি:- বৃহস্পতিবার সকাল থেকেই রিষড়া থানার পক্ষ থেকে পুর এলাকার সমস্ত বাজারগুলিতে কোভিড মেনে চলার সচেতনতা অভিযান চালানো হলো। রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খানের নেতৃত্বে থানার অফিসার এবং পুলিশকর্মীরা এই অভিযানে অংশ নেন। রাসেল পারভেজ খান জানান প্রত্যেকটি বাজারে আমাদের এই অভিযান চলেছে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের কাছে আবেদন করেছি আপনারা […]
জমায়েত আটকাতে চুঁচুড়ার সাপ্তাহিক হাট বন্ধ করে দিলেন বিধায়ক।
হুগলি, ৬ জানুয়ারি:- প্রতিদিন করোনা সংক্রম বেড়েই চলেছে। সরকারি বিধি নিষেধ সত্ত্বেও কোনো কোনো জায়গায় জমায়েত হচ্ছে। বিশেষত হাটে বাজারে। জমায়েত আটকাতে চুঁচুড়া পেয়ারাবাগানে সাপ্তাহিক হাট বন্ধ করে দিলেন বিধায়ক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান তিনি ফোনে অভিযোগ পান পেয়ারা বাগান মাঠে হাট বসছে। ব্যবসায়ীর পসরা নিয়ে হাজিরও হয়। বিধায়ক গিয়ে তাদের দোকান বসাতে বারন […]
সেলুন ও বিউটি পার্লার খোলার দাবিতে কর্মীদের বিক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ৬ জানুয়ারি:- রাজ্যের বুকে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ! পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার একাধিক বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সেই বিধিনিষেধে বন্ধের কথা বলা হয়েছে সেলুন ও বিউটি পার্লার। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে বৃহস্পতিবার সেলুন ও বিউটি পার্লার খোলার দাবিতে আরামবাগ এসডিপিও অফিসে সেলুন […]
ক্লাবের দরজা খুলতেই বজরংবলির দেখা।
আরামবাগ, ৫ জানুয়ারি:- রাত্রিবেলায় ক্লাবের কিছু সদস্য ক্লাবের মধ্যে বসে টিভি দেখতে ব্যস্ত। সেই সময় হটাৎ দরজা খুলতেই বজরংবলির দেখা। দেখা মিললো হনুমানের। হ্যাঁ ঠিক এইরকম ঘটনাটি ঘটেছে আরামবাগের কালিপুর ১৮ নম্বর ওয়ার্ড এলাকায়। ক্লাবের সদস্যরা হনুমানকে দেখে সেই সময় কিছুটা ভয় পেলেও হনুমান কারোর কোনো ক্ষতি করেনি। ক্লাবের সদস্যরা দরজা খুলে দিতেই ক্লাবে ভেতরে […]
২৪ ঘণ্টার ব্যবধানে সংক্রমণের হার দ্বিগুণ হতেই উদ্বেগ হুগলি জেলা প্রশাসনের।
হুগলি, ৫ জানুয়ারি:- এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের সংখ্যা দ্বিগুন হতেই উব্দেগ ছড়িয়েছে হুগলি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে। বুধবার সংমণেরবেক ধাক্কায় ৬০০ টপকাতেই আত্মশাসনে জোড় দিয়েছে স্থানীয় প্রশাসন। এ দিন কোদালিয়া ১,২ ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে দোকান বাজারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চুঁচুড়া থানার পুলিশ। বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন সংক্রমণের মোকাবিলায় সচেতনতা মূলক প্রচার […]
ভোটে নিযুক্ত সরকারি কর্মচারীদের শুরু হল ট্রেনিং।
সুদীপ দাস, ৫ জানুয়ারি:- কর্পোরেশন নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আজ থেকে শুরু হয়ে গেল নির্বাচনের কাজে যে সমস্ত সরকারি কর্মী অংশগ্রহণ করবেন তাদের ট্রেনিং। চন্দননগর কর্পোরেশনের ভোটের দামামা বেজে গেছে। করোনার তৃতীয় ঢেউ শুরু হলোও নির্বাচন রয়েছে বহাল। আর সেই নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে রুপায়ন করার লক্ষ্যে যে সমস্ত সরকারি কর্মীরা মানুষের ভোট নেওয়ার কাজ করবেন […]











