এই মুহূর্তে জেলা

পরকীয়া সম্পর্কের জেরে খুন এক ব্যক্তি।

হাওড়া, ২৬ জানুয়ারি:- পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হলো এক ব্যক্তিকে। লিলুয়া দাসপাড়া এলাকার বাসিন্দা বুদ্ধেশ্বর সাউ নামে ওই ব্যক্তি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার মৃতদেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের তোপচাচি এলাকা থেকে। মৃতের পরিবারের অভিযোগ বুদ্ধেস্বর সাউকে তার পরিচিতরা খুন করেছে। জানা গেছে লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউয়ের স্ত্রী কুসুমা দেবীর সাথে ভালোবাসার সম্পর্ক […]

এই মুহূর্তে জেলা

হাওড়া সিটি পুলিশের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপিত।

হাওড়া, ২৬ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এবছর শৈলেন মান্না স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল বিশেষ প্যারেডের। ওই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার, ডিসি হেড কোয়ার্টার সহ ডিসি সাউথ, নর্থ, সেন্ট্রালের আধিকারিকরা। সমস্ত এসিপি ও হাওড়া সিটি পুলিশ এর আওতাভুক্ত বিভিন্ন থানার ও ট্রাফিক বিভাগের আইসি-ওসিরা। পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় […]

এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলিত হলো হুগলি জেলা শাসকের দপ্তরে।

সুদীপ দাস, ২৬ জানুয়ারি:- প্রত্যেকবারের ন্যায় এবারেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলিত হলো হুগলী জেলাশাসক দপ্তর সংলগ্ন ময়দানে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক দীপাপ্রিয়া পি। সঙ্গে ছিলেন হুগলী গ্রামীন পুলিশ সুপার আমনদীপ। পতাকা উত্তোলনের পর জেলাশাসক ও পুলিশ সুপার মাঠ পরিদর্শন করেন। এরপর গান স্যালুট দিয়ে অভিবাদন জানানো হয় জেলাশাসক ও পুলিশ […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ার নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ঝাড়খণ্ড। খুনের সন্দেহ পরিবারের।

হাওড়া, ২৬ জানুয়ারি:- লিলুয়ার নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হলো আসানসোলে। মৃতের নাম বুদ্ধেশ্বর সাউ। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের লোকেদের অভিযোগ। ঘটনায় যুক্ত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এদের নাম বিশ্বনাথ সাউ ও সুনীল সাউ। অবৈধ সম্পর্কের জেরে খুন বলেই অনুমান পুলিশের।

এই মুহূর্তে জেলা

মাস্ক পরেননি কেন ? জিজ্ঞাসা করতেই পুলিশের উপর চড়াও যুবক আপাতত ঠিকানা শ্রীঘর !

হুগলী, ২৫ জানুয়ারি:- করোনার অতিমারী সময়কালে বারবার মানুষকে সচেতন থাকার কথা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন জনবহুল এলাকা বাজার , স্টেশনে চলছে পুলিশের অভিযান ও নজরদারি। ২৬ শে জানুয়ারীর প্রাক্কালে হুগলীর শ্রীরামপুর স্টেশনে চত্ত্বর টিকিট কাউন্টার সব জায়গাতেই অভিযান পুলিশের । উপস্থিত ছিলেন শ্রীরামপুর এর এসসিপি ২ শুভতোষ সরকার। মাস্ক বিহীন অবস্থায় যারা আসা […]

এই মুহূর্তে জেলা

পুলিশের আচরণ নিয়ে কমিশনারকে ব্যবস্থা নিতে বলব জানালেন মন্ত্রী।

হাওড়া, ২৫ জানুয়ারি:- এক যুবককে প্রকাশ্যে রাস্তায় মারতে মারতে হাওড়া কোর্ট লক আপে নিয়ে যাবার ছবি ধরা পড়লো ক্যামেরায়। যা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, যারা এমন কাজ করেছে তারা খুবই অন্যায় কাজ করেছেন। যদি কেউ অন্যায় করতেন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত […]

এই মুহূর্তে জেলা

চুক্তি অনুযায়ী টাকা না মিললেও সাতসকালেই বাড়ি ভাঙতে এল প্রোমোটারের লোকজন।

হুগলি, ২৫ জানুয়ারি:- চুক্তি অনুযায়ী টাকা মেলেনি অথচ বাড়ি ভাঙতে চলে এলো প্রোমোটারের লোকজন! ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়াল হুগলির বৈদ্যবাটি বিবেকানন্দ রোড শিবতলা এলাকায়। পুরসভার হস্তক্ষেপ বন্ধ হল বাড়ি ভাঙা। বৈদ্যবাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড শিবতলার বাসিন্দা জিতেন সাহা। তাদের শরিকি বাড়ি ভেঙে আবাসন গড়তে গত দুবছর আগে শ্রীরামপুরের এক প্রমোটারের সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অগ্নিমিত্রার।

হাওড়া, ২৫ জানুয়ারি:- ২০১১ সালে ক্ষমতায় এসে বিরোধীদের রাজনীতির জায়গা দেবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদতে সেটা মিথ্যে কথা ছিল। তাই রাজ্যের সর্বত্র বন্দুকের কারখানা তৈরি হলেও, মহিলা নির্যাতনের ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী চুপ থাকেন। অথচ এই মহিলাদের ব্যবহার করে তিনি ভোটে জেতেন। সোমবার হাওড়ায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী […]

এই মুহূর্তে জেলা

দুই জায়ের হাতাহাতিতে উত্তপ্ত এলাকা।

হুগলি, ২৫ জানুয়ারি:- পারিবারিক অশান্তির জেরে এক মহিলা আহত হল। ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের। জমি সংক্রান্ত বিষয়ে আগে ঝামেলা হয়েছিল জয়ন্ত মন্ডল ও বাপি মন্ডলের সংগে।এক সাথে বসবাস করছিল দুই ভাই। পরে তারা আলাদা বাড়িতে থাকতে শুরু করে। সোমবার দুই ভাই এর স্ত্রী মধ্যে প্রথমে বচসা পরে মারামারিতে জড়িয়ে পড়ে দুই বৌ। বাপি মন্ডলের স্ত্রী […]

এই মুহূর্তে জেলা

অবৈধ টোটোর পার্কিং রুখতে ব্যবসায়ীদের রাস্তা অবরোধ শ্রীরামপুরে।

হুগলি, ২৫ জানুয়ারি:- শ্রীরামপুর স্টেশনের পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে টোটো যার ফলে ব্যবসায়ীরা পড়েছেন সমস্যায়। রাস্তা আটকে টোটো দাঁড়িয়ে থাকায় ক্রেতারা আসতে পারে না। বেআইনি ভাবে টোটো পার্কিং করা হয়,খারাপ ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। পুরসভা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই আজ স্টেশন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। […]