এই মুহূর্তে জেলা

রাজ্য সভাপতির উপস্থিতিতেও বলাগরে ঘরছাড়া্ বিজেপি কর্মীদের ঘরে ফেরা হলো না!

সুদীপ দাস, ২৭ জানুয়ারি:- ২ রা মে’র পর থেকেই ঘরছাড়া হুগলীর বলাগর ব্লকের বেশকয়েকটি বিজেপি পরিবার। সকলেই বলাগরের জেডপি-১৬ মন্ডলের বাসিন্দা। অভিযোগ তৃণমূলের আশ্রিত দুঃষ্কৃতিদের হুমকির ভয়ে ঘরমুখো হতে পারছেন না তাঁরা। টানা সাত মাস পর ঘরছাড়াদের ঘরে ফেরাতে বৃহস্পতিবার বলাগরে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, পুরশুড়ার […]

এই মুহূর্তে জেলা

চুরি ডাকাতির ঘটনায় দিনভর তল্লাশি চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করলো আরামবাগ থানা।

আরামবাগ, ২৭ জানুয়ারি:- আরামবাগ থানার বিরাট সাফল্য।চুরি ও ডাকাতির ঘটনায় বুধবার দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন মহিলা। এনিয়ে বৃহস্পতিবার প্রেস মিট করলেন হুগলি পুলিশ সুপার অমন দীপ। মঙ্গলবার সকালে আরামবাগ শ্রীনিকেতন পল্লী থেকে প্রথমে চার জনকে ধরা হয়। ওই ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

চলতি সপ্তাহে টানা পাঁচ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার।

কলকাতা, ২৭ জানুয়ারি:- চলতি সপ্তাহ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। মূলত স্বাথ্যপরীক্ষার জন্যই ফ্লাইওভার বন্ধ রাখা হবে। যার ফলে আরও একবার সমস্যার সম্মুখীন হতে হবে পথ চলতি সাধারণ মানুষদের। এই ৫ দিন এই ফ্লাইওভার ব্যবহারকারীদের ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হবে। কলকাতা পুলিশের তরফ থেকে একটি […]

এই মুহূর্তে জেলা

অবৈধ নির্মাণের প্রতিবাদে পথ অবরোধ চাষীদের।

খানাকুল, ২৭ জানুয়ারি:- অবৈধ্য নির্মানের প্রতিবাদে পথ অবরোধ চাষীদের। ঘটনাটি ঘটেছে খানাকুলের মধ্যরঙ্গ এলাকায়। পথঅবোরধের জেড়ে যানজটের সৃষ্টি হয়। চাষীদের স্বার্থে এদিন অবৈধ্য নির্মান বন্ধ করতে এলাকার মানুষও পথঅবোরধে সামিলমহন। পাশাপাশি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ পথঅবোরধে যোগ দেওয়ায় পথঅবোরধের ঘটনা রাজনৈতিক মাত্রা পায়। এলাকার চাষীদের অভিযোগ মায়াপুর থেকে গড়েঘাট রাস্তার দুই পাশে যে খাল রয়েছে […]

এই মুহূর্তে জেলা

গার্ডেন খোলার দাবিতে আন্দোলন শুরু করেছেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রাতঃভ্রমণকারীরা।

হাওড়া, ২৭ জানুয়ারি:- কোভিড বিধি মেনে গত ২৪ জানুয়ারি থেকে কলকাতায় রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্যান খোলা হলেও এখনও সেই নির্দেশ মেনে প্রাতঃভ্রমণকারীদের জন্য খোলা হয়নি হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দরজা। এই নিয়ে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। শিবপুর বোটানিকাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই আন্দোলন শুরু […]

এই মুহূর্তে জেলা

মাওবাদীদের আবার এরাজ্যে মাও স্রোতে ফিরিয়ে আনছে তৃণমূল – সুকান্ত মজুমদার।

সুদীপ দাস, ২৭ জানুয়ারি:- বৃহস্পতিবার চন্দননগরের ২৭ নম্বর ওয়ার্ডে প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন। বললেন পশ্চিমবঙ্গে মাওবাদীদের আবার তাদের মাও স্রোতে ফের ফিরিয়ে আনছে তৃণমূল। পুরুলিয়ায় ফিরে আসছি মাওবাদী পোস্টার এবং গিরিডি তে রেললাইন উড়িয়ে দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন এর প্রধান কারণ […]

এই মুহূর্তে জেলা

দিল্লি থেকে উদ্ধার অপহৃত শিশু।

হাওড়া, ২৭ জানুয়ারি:- অপহৃত শিশুকে দিল্লি থেকে উদ্ধার করল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। অভিযোগ, গত ১৭ জানুয়ারি সালকিয়ার এক সাড়ে তিন বছরের শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করেন তারই এক আত্মীয়। এরপর তাকে নিয়ে চলে যান দিল্লিতে। এরপর ওই শিশুর মা লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মালিপাঁচঘড়া থানায় শিশুর কাকা মণীশের বিরুদ্ধে। এরপরই […]

এই মুহূর্তে জেলা

সাধারণতন্ত্র দিবসে রিষড়াবাসীকে উপহার পুর-প্রশাসকের।

হুগলি, ২৬ জানুয়ারি:- ৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একটি নতুন প্রকল্প চালু করলো রিষড়া পুরসভা। আগামীকাল থেকে পৌরসভার পক্ষ থেকে একটি হেল্প নাম্বার চালু করছে সেই হেলপ্লাইন লাইনে ফোন করলে এই শহরের নাগরিকরা ২৪ ঘন্টা সমস্ত রকম নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন। (হেল্প লাইন নম্বরটি – ৮৬১৭৭৬০৩৪৭) এদিন পুরো ভবনের ডাক্তার নারায়ন চন্দ্র বন্দোপাধ্যায় সভাগৃহে […]

এই মুহূর্তে জেলা

বাইকে রেষারেষি, কোলাঘাট থেকে ফেরার পথে দুর্ঘটনা হাওড়ার কোনা হাইরোডে।

হাওড়া, ২৬ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসে পথ দুর্ঘটনা হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়কের কোনা হাইরোডে। কলকাতার গড়িয়ার কালিতলা এলাকার বাসিন্দা ৬ যুবক কোলাঘাট থেকে বাড়ি ফেরার সময় বাইকে রেষারেষি করায় দুর্ঘটনায় কবলে পড়েন বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় দুই যুবক প্রসেন হালদার ও প্রীতম পৈলানকে কোনা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা উদ্ধার করে প্রথমে কোনা প্রাথমিক […]

এই মুহূর্তে জেলা

ভোটের আগে প্রজাতন্ত্র দিবসে এক ঢিলে দুই পাখি মারলেন দুঁদে রাজনীতিবিদ সুবীর।

তরুণ মুখোপাধ্যায়, ২৬ জানুয়ারি:- বুধবার সাধারণতন্ত্র দিবসের সকালে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সমস্ত চল্লিশোর্ধ মহিলাদের সম্বর্ধনা জানানোর মাধ্যমে দিনটি পালন করা হলো। বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং হুগলি জেলা তৃণমূল ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষ এর উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে উপহার সামগ্রী, ফুল এবং মিষ্টি তুলে দেওয়া […]