এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা আরামবাগে।

আরামবাগ, ৯ ফেব্রুয়ারি:- রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতি হামলা হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গল হাট তলা থেকে ডোঙ্গলমোড়ে আসার পথে ট্যাংড়া খালির খালে। স্থানীয় সুত্রে জানা গেছে, আগে নাকি এই জায়গায় ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রায়ই […]

এই মুহূর্তে জেলা

জনতার সাথেই মনোনয়ন জমা রিষড়ার জননেতার।

তরুণ মুখোপাধ্যায়, ৯ ফেব্রুয়ারি:- বুধবার আসন্ন পৌরভোটের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতর ছিল সরগরম। এদিন সকাল বেলা একেবারে দিনক্ষণ দেখে রিষড়ার পৌরসভার বিদায়ী প্রশাসক বিজয় সাগর মিস্র তার মনোনয়নপত্র জমা দিলেন। তৃণমূল কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল দশটার মধ্যে বিজয় বাবু হাজির হন শ্রীরামপুর কোর্টে। তার সঙ্গে এই পুরসভার সুখ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় স্কুলের খোলা মাঠেই সরকারি নির্দেশ মেনে চলছে ক্লাস।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- গত সোমবার থেকে সরকারি ঘোষণা মেনে সারা রাজ্যের সঙ্গে পাড়ায় শিক্ষালয় প্রকল্প শুরু হয়েছে হাওড়াতেও। প্রথম দিন থেকেই এর সাড়া মিলেছে বলে দাবি করেছে স্কুল শিক্ষা দফতর। সরকারি নির্দেশ মেনে হাওড়ার বালিটিকুরি মুক্তারাম দে হাই স্কুলের (উচ্চ মাধ্যমিক) মাঠে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ছাত্ররাও খুশি এরকম […]

এই মুহূর্তে জেলা

ভ্যাটে সদ্যোজাত শিশুর দেহ। চাঞ্চল্য গোলাবাড়িতে।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার নতুন মন্দিরের পাশে একটি ভ্যাট থেকে এক সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হলো। এই ঘটনায় বুধবার সকালে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি প্রথমে প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে। তারা থানায় খবর দেন। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর দেহ উদ্ধার করেন। কে বা কারা রাতের অন্ধকারে ওই সদ্যোজাত শিশুকে ফেলে গেছে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের তালিকা্য় ছাপানো “দাস” উধাও, মনোনয়নে “দত্ত” চুঁচুড়ার ৭নম্বর ওয়ার্ডে!

হুগলি, ৮ ফেব্রুয়ারি:- শেষমেশ হুগলী-চুঁচুড়া পুরসভার ৭নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন রীতা দত্ত। যদিও দলের হয়ে সর্বশেষ তালিকায় এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জনৈক রীতা দাসের নাম দেখা যায়। রীতা দাস কে? তা নিয়ে ধন্দে ছিলো ৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরাও। চুঁচুড়ার বিধায়কও সেসময় জানিয়ে ছিলেন রীতা দাস নামে তিনি কাউকে চেনেন না। পরে […]

এই মুহূর্তে জেলা

বাড়িতে কেউ না থাকার সুযোগে লিলুয়ায় নাবালিকার যৌন নিগ্রহ। প্রতিবেশী গ্রেপ্তার।

হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- প্রতিবেশী নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রতিবেশী এক ব্যক্তি। ধৃতের নাম গোপাল সাহা (৪২) বলে পুলিশ জানিয়েছে। সোমবার ঘটনাটি ঘটে লিলুয়া থানার বীরাডিঙি পশ্চিমপাড়া এলাকায়। অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী গোপাল সাহা বাড়িতে ঢুকে চোদ্দ বছরের ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে। জানাজানি হলে এলাকার মানুষ তাকে ধরে গণধোলাই […]

এই মুহূর্তে জেলা

মনোনয়ন জমা দিতে সব রাজনৈতিক দলগুলির ব্যস্ততা ছিল তুঙ্গে।

তরুণ মুখোপাধ্যায়, ৮ ফেব্রুয়ারি:- আগামীকাল আসন্ন পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর তার আগের দিন অর্থাৎ আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন। সেই রকম চিত্র দেখা গেল শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। ডানকুনি, উত্তরপাড়া কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি, রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে […]

এই মুহূর্তে জেলা

খোদ মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের বছরপার, শিল্পীহীন অন্ধকারে চন্দননগরের “আলো হাব”!

সুদীপ দাস, ৮ ফেব্রুয়ারি:- ২০২‍১-এর ৮ই ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হয় চন্দননগরের আলোর হাবের। দিনটি বেশ ঘটা করেই পালিত হয়েছিল চন্দননগরের ৩১ নম্বর ওয়ার্ডে কে.এম.ডি.এ পার্কে। এই পার্কে একপাশেই রয়েছে সুবিশাল আলো হাবের ভবন। কথা ছিলো চন্দননগরের আলোকশিল্পীরা এই হাবেই তাঁদের ব্যাবসা স্থাপন করবেন। সেইমত ৫০ টির বেশী ঘরও তৈরী হয়েছিলো ভবনে। কিন্তু উদ্বোধনেই […]

এই মুহূর্তে জেলা

হুডখোলা জিপে চেপে মানুষের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিলেন বৈদ্যবাটির রবিনহুড।

তরুণ মুখোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হুডখোলা জিপে চেপে বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুবীর ঘোষ তার মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। এদিন তিনি শেওড়াফুলির মা নিস্তারিণীর মন্দিরে পুজো দিয়ে সকাল-সকাল মনোনয়নপত্র জমা দিতে হাজির হন শ্রীরামপুর কোর্টে। যেহেতু নির্বাচন বিধি অনুযায়ী পাঁচ জনের বেশি মানুষকে নিয়ে মনোনয়ন যাওয়া যাবে […]

এই মুহূর্তে জেলা

ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় কোটি টাকা লুঠ ব্যাঁটরায়।

হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতিরা। হাওড়ার ব্যাঁটরা এলাকার ঘটনা। তিন দুষ্কৃতি এসেছিল বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। হাওড়া ব্যাঁটরা থানা এলাকায় একটি গোডাউনে ঢুকে ব্যবসায়ীর এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতীরা। […]