এই মুহূর্তে জেলা

বাইকারের রহস্য মৃত্যু ,শোকের ছায়া চন্দননগরের সুরের পুকুর এলাকায়।

সুদীপ দাস, ১৯ মার্চ:- চন্দননগর সুরেরপুকুর এলাকার তরুণ যুবক ২৬ বছরের সুমন মাঝি। সকলের কাছে পরিচিত বাইক প্রেমি বা বাইক রাইডার হিসেবে। তার নিজের পালসার ২৫০ গাড়ি নিয়ে পাহাড় পর্বত অ্যাডভেঞ্চার কে জয় করাই ছিল তার নেশা।সকলের কাছে তার বাইক চালানো এবং বিভিন্ন দুর্গম স্থান অতিক্রম করে ফিরে আসায়, সে তার এলাকায় যথেষ্টই পরিচিতি লাভ […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা , উত্তপ্ত খানাকুল।

খানাকুল, ১৯ মার্চ:- স্থানীয় পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আহত ব্যক্তির নাম অরুপ দাস। ঘটনাটি ঘটেছে খানাকুলের রামমোহন ২ অঞ্চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, খানাকুল ১নম্বর ব্লকের রামমোহন ২নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। সূত্র থেকে জানা গেছে এদিন পঞ্চায়েত […]

এই মুহূর্তে জেলা

বাড়িতে মদ কিনে আনার আবদার , না মেটায় কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর।

হাওড়া, ১৯ মার্চ:- শনিবার হোলির সকালে স্ত্রীকে মদ কিনে আনার আবদার করেছিলেন স্বামী। কারণ পা ভেঙে প্লাস্টার হওয়ায় স্বামী কয়েকদিন ধরেই ঘরবন্দী রয়েছেন। কিন্তু আবদার না মেটায় বঁটি দিয়ে নিজেই নিজের গলায় কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। হাওড়ার ডুমুরজলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মদ না পেয়ে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা করেন পেশায় […]

এই মুহূর্তে জেলা

প্রথা মেনে ঘুসুড়ির শ্যাম মন্দিরেও মহা সমারোহে পালিত হচ্ছে হোলি উৎসব।

হাওড়া, ১৮ মার্চ:- প্রথা মেনে হাওড়ার ঘুসুড়িতে শ্যাম মন্দিরেও মহা সমারোহে পালিত হচ্ছে হোলি উৎসব। বিগত দু’বছরে কোভিড পরিস্থিতির কারণে হোলি উৎসব বন্ধ থাকলেও এবার ফের আনন্দে মেতেছেন হাজার হাজার মানুষ। এই শ্যাম মন্দিরে প্রতি বছরই মহা সমারোহে হোলি উৎসব পালিত হয়। অনেকটা বৃন্দাবনের ধাঁচে এখানে হোলি উৎসবে মেতে ওঠেন আবালবৃদ্ধবনিতা। বহু দূর দূরান্ত থেকে […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে মহা সমারোহে পালিত দোল উৎসব।

হাওড়া, ১৮ মার্চ:- আজ দোল উৎসব। বেলুড় মঠে এই দিনটি মহা সমারোহে পালিত হয়। প্রত্যুষে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের শুরু হয়। এরপর সকাল সাতটায় হয় ঊষা কীর্তন। সন্ন্যাসী মহারাজেরা ঠাকুরকে প্রণাম করে ঢোল করতাল আবির নিয়ে উষাকীর্তন করতে করতে মন্দির প্রদক্ষিণ করেন। গানের সাথে নৃত্য ও আবির মাখানো হয়। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর […]

এই মুহূর্তে জেলা

শপথ অনুষ্ঠানে তৃণমূলের দলীয় লোগো , আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপির।

আরামবাগ, ১৭ মার্চ:- আরামবাগ পৌরসভার শপথ মঞ্চ নিয়ে বিতর্ক এবার মহকুমা শাসক পযন্ত গড়ালো। সরকারি শপথ গ্রহন মঞ্চের পিছনে তৃনমুলের দলীয় লোগো ব্যবহার নিয়ে বিতর্ক দেখা যায়। এদিন আরামবাগ বিজেপি এই নিয়ে ডেপুটেশন দিলো আরামবাগ মহকুমা শাসকের কাছে। জানা গেছে, ১৬ ই মার্চ আরামবাগ পৌরসভার বোর্ড গঠন নিয়ে সরকারি অনুষ্ঠান ছিলো। সেই অনুষ্ঠান মঞ্চের পিছনে […]

এই মুহূর্তে জেলা

এক জায়গায় নথিভুক্তকরন, অন্যত্র বন্টন, যন্ত্রনার নাম ‘দুয়ারে রেশন’!

সুদীপ দাস, ১৭ মার্চ:- কথা ছিল সাধারনের ঘরে পৌঁছে যাবে রেশন। গতবছর বিধানসভা ভোটের পর নতুন সরকার ঘটা করে পরীক্ষামূলকভাবে “দুয়ারে রেশন” প্রকল্পের সুচনা করেন। আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু রয়েছে। তবে বহুক্ষেত্রেই দেখা গেছে দুয়ারে বলতে একটি নির্দিষ্ট এলাকায় ক্যাম্প করে সেখানকার মানুষদের রেশন বন্টন করা হয়েছে। কিন্তু বর্তমানে একটি […]

এই মুহূর্তে জেলা

দোলের আগের সন্ধ্যায় নিয়ম মেনে বেলুড় মঠে হোলিকা দহন।

হাওড়া, ১৭ মার্চ:- দোলের আগের সন্ধ্যায় নিয়ম মেনে বেলুড় মঠে হোলিকা দহন। চিরাচরিত রীতি মেনে বৃহস্পতিবার সন্ধ্যারতির পর বেলুড় মঠে হোলিকা দহন উৎসব পালিত হলো। দোলের আগের সন্ধ্যায় মঠের পূর্বদিকে গঙ্গার পাশে এই অনুষ্ঠান হয়। প্রথমে সন্ন্যাসীরা পূজা করেন। তারপরে হোলিকার অগ্নি দেওয়া হয়। এরপর সবাই মিলে অনুষ্ঠানে মেতে ওঠেন।

এই মুহূর্তে জেলা

জঙ্গি সন্দেহে ধৃত আনিরুদ্দিন আনসারীর ফ্ল্যাটে ফের এসটিএফ হানা।

হাওড়া, ১৭ মার্চ:- বাঁকড়ার মুন্সিডাঙ্গায় জঙ্গী সন্দেহে ধৃত আনিরুদ্দিন আনসারীর ফ্ল্যাটে ফের হানা দিলো এসটিএফ। বৃহস্পতিবার বিকেলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল আসেন। তদন্তকারীরা আনিরুদ্দিন আনসারীর বাড়িতে যান এবং সেখান থেকে কিছু কাগজপত্র এবং মোবাইল সিমের কভার উদ্ধার করে। এরপর ওই বাড়ি থেকে প্রায় একশ মিটার দূরে তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তাঁরা যান। […]

এই মুহূর্তে জেলা

বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্রীরামপুরে উত্তেজনা , ভাঙচুর দোকান ,অবরোধে ব্যবসায়ীরা।

হুগলি, ১৭ মার্চ:- শ্রীরামপুর গান্ধী ময়দানে বসন্ত উৎসবে ব্যপক গন্ডোগোল, দোকান ভাঙচুর। প্রতিবাদে ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভে। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। আজ বিকালে শ্রীরামপুর কলেজের টিএমসিপি সমর্থকরা বসন্ত উৎসব পালন করার জন্য জরো হয় শ্রীরামপুর স্টেশন সংলগ্ন গান্ধী ময়দানে। সেখানে স্থানীয় কিছু ছেলে যোগ দেয়। নিজেদের মধ্যে বচসা থেকে হাতহাতিতে জরিয়ে পরে তারা। পুলিশ […]