এই মুহূর্তে জেলা

স্কুলের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিভাবক ও পড়ুয়াদের অবরোধ।

হুগলি, ১৭ মার্চ:- দেশাপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষকদের ঘরে আটকে, গেটে তালা দিয়ে পড়ুয়াদের রাস্তায় নামিয়ে অবরোধে সামিল অভিভাবিকারা। অভিযোগ দীর্ঘ দিন ধরে দেশাপড়া প্রাইমারি স্কুলের বেহাল দশা। ইস্কুলের পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে। স্কুল পড়োয়া এবং অভিভাবিকাদের রাস্তা অবরোধ। তাদের দাবি প্রসাশনকে বার বার জানিয়ও কোন ফল না মেলায় প্রন হাতে করে স্কুলে ক্লাস করতে […]

এই মুহূর্তে জেলা

শবেবরাত ও দোলযাত্রা উপলক্ষে শহর পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ হাওড়া পুরসভার।

হাওড়া, ১৭ মার্চ:- দোলযাত্রা, হোলি এবং শবেবরাত উপলক্ষে হাওড়া পুরসভার কনজারভেন্সি বিভাগের তরফ থেকে বৃহস্পতিবার হাওড়ার ৫০ নং ওয়ার্ড সহ শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করা হয়। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে পুরসভার কনজারভেন্সি বিভাগের আধিকারিকরা এদিন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সৈকত চৌধুরী জানান, যেসব জায়গায় […]

এই মুহূর্তে জেলা

মদের টাকা না দেওয়ায় ভাঙচুর অ্যাম্বুলেন্স , মারধর করা হলো চালককেও।

সুদীপ দাস, ১৭ মার্চ:- মদের টাকা না দেওয়ায় মারধর অ্যাম্বুলেন্স চালককে। ভাঙচুর অ্যাম্বুলেন্স। বুধবার গভীর রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার পাঙ্খাটুলি মিত্রবাগান বিবিরগলিতে। ঘটনায় জখম হয়ে অ্যাম্বুলেন্স চালক বিজু মন্ডল(৩৪) চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বিজু চুঁচুড়া হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স (নিশ্চয় যান) চালান। বুধবার গভীর রাত আড়াইটা নাগাদ বিজু অ্যাম্বুলেন্স নিয়ে এলাকায় ফেরে। রাতে […]

এই মুহূর্তে জেলা

স্ত্রীকে পাগল প্রতিপন্ন করার নামে আদালতে মামলা ঠুকে হোমে পাঠানোর তোরজোর করেছিল স্বামী।

হুগলি , ১৫ মার্চ:- আদালতের নির্দেশে পুলিশ বধূকে নিয়ে সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও করায়। তাতেই স্বামীর ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। সরকারি হাসপাতালের চিকিৎসকরা দু’দফায় বধূর মানসিক স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সুস্থ বলে সার্টিফিকেট দিতেই স্বামীর মামলা কে আদালতে চ্যালেঞ্জ করেন স্ত্রী। মঙ্গলবার শ্রীরামপুর আদালত স্বামীর আবেদন নাকচ করে দিয়ে পালটা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা […]

এই মুহূর্তে জেলা

জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ। ধৃত শিক্ষক। আনা হলো হাওড়া আদালতে।

হাওড়া, ১৬ মার্চ:- জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হলেন এক শিক্ষক। ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি (৩৮) বলে জানা গেছে। ধৃতের বাড়ি পুরুলিয়া জেলায়। গত কয়েক বছর ধরে তিনি হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৪ মার্চ রাতে তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। […]

এই মুহূর্তে জেলা

সবাইকে নিয়েই গুরুদায়িত্ব পালন করব , শপথের পর সাফ জানালেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী।

আরামবাগ, ১৬ মার্চ:- সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েই আরামবাগ পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠান হয়ে গেলো। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন মাঠে শপথ গ্রহন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক জাহেরা হাসিনা রিজভী, হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান, আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুন ঘোষ, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ […]

এই মুহূর্তে জেলা

দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার বসন্ত উৎসবে মাতলেন হাওড়ার চারাবাগান হরিসভা।

হাওড়া, ১৬ মার্চ:- আজি বসন্ত জাগ্রত দ্বারে। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার বসন্ত উৎসবে মাতলেন হাওড়ার চারাবাগান হরিসভা বারোয়ারির সদস্যরা। হলো প্রভাতফেরিও। চারাবাগান হরিসভা বারোয়ারির উদ্যোগে হাওড়ার ডুমুরজলায় আজ সকাল থেকে শুরু হলো বসন্ত উৎসব। কোভিড পরিস্থিতিতে, করোনার ভয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এবার বসন্তকালের সেরা রঙের উৎসব হোলিতে মেতে উঠতে চলেছেন […]

এই মুহূর্তে জেলা

প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার প্রতিবাদ আইএনটিটিইউসি’র।

হাওড়া, ১৬ মার্চ:- ইপিএফের সুদের হার ৮.৫ শতাংশের পরিবর্তে ৮.১ শতাংশ ঘোষণার প্রতিবাদে এবার পথে নামলো আইএনটিটিইউসি। বুধবার দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডাকে হাওড়ায় এক প্রতিবাদ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার বিরুদ্ধে এদিন দুপুর ১টায় […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় পৌরপ্রধানের কুর্সিকে ঘিরে দুই প্রান্তে দুই বিধায়ক !

সুদীপ দাস, ১৫ মার্চ:- টানা দু’বার চেয়ারম্যান পদে বসা গৌরিকান্ত মুখার্জীকে সরিয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভায় প্রথমবারের জন্য পুরপ্রধানের পদে বসানো হলো বর্ষিয়ান তৃণমূল নেতা অমিত রায়কে। সোমবার রাতে হুগলীর কোন্নগর থেকে জেলার ১২টি পুরসভার চেয়ারম্যান ও ১০টি পুরসভার ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষনা করেন দলের অন্যতম সম্পাদক দিলীপ যাদব। সেখানে হুগলী-চুঁচুড়া পৌরসভার নতুন পৌরপ্রধান হিসাবে ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর […]

জেলা এই মুহূর্তে

সেন্ট্রাল এক্সাইজের অবসরপ্রাপ্ত অফিসারের ফ্ল্যাট থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।

হাওড়া, ১৫ মার্চ:- কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল এক্সাইজ বিভাগের এক অবসরপ্রাপ্ত অফিসারের হাওড়ার চ্যাটার্জিহাটের ফাঁকা ফ্ল্যাট থেকে প্রায় ৬ লক্ষ টাকার গয়না ও নগদ ৪০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। জানা গেছে, চ্যাটার্জিহাট থানার মহেশ পাল রোডের লোকনাথ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে থাকেন কেন্দ্রীয় সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের প্রাক্তন সুপারিনটেনডেন্ট আনন্দ কুমার […]