হুগলি, ২৩ মার্চ:- নিজের মাথায় গুলি করে আত্মহত্যা যুবকের।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারকেশ্বর থানার মোজপুর গ্রামে। মৃত যুবকের নাম শান্তনু ঘোষ (৪৩)। পরিবারে স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান আছে বলে জানা গেছে। ঘটনা স্থলে তারকেশ্বর থানার পুলিশ। দোনলা বন্দুক টি উদ্ধার করেছে পুলিশ, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার ও পুলিশ […]
জেলা
রামপুরহাটে গণহত্যার প্রতিবাদে চুঁচুড়ায় বিজেপির অবস্থান কর্মসূচি।
সুদীপ দাস, ২৩ মার্চ:- রামপুরহাটে গনহত্যার প্রতিবাদে হুগলী সাংগঠনিক বিজেপির অবস্থান কর্মসুচি চুঁচুড়া ঘড়ির মোড়ে। বুধবার বেলা ১২টা থেকে বিজেপির কর্মী-সমর্থকরা চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থানে বসে। তাঁদের হাতে ছিল রাজ্য সরকার বিরোধী পোষ্টার। অবস্থান নেতৃত্ব দেন হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, প্রাক্তন সভাপতি সুবীর নাগ, সুরেশ সাউ, অরূপা সামন্ত সহ বিজেপি কর্মী-সমর্থকরা। নিহতদের প্রতি […]
রামপুরহাটের গণহত্যা নিয়ে হাওড়ায় বামেদের বিক্ষোভ। কাল ঘটনাস্থলে যাচ্ছে বাম প্রতিনিধি দল।
হাওড়া, ২২ মার্চ:- রামপুরহাটের গণহত্যা নিয়ে হাওড়ায় বামেদের বিক্ষোভ। কালই ঘটনাস্থলে যাচ্ছে বাম প্রতিনিধি দল। রামপুরহাটের গণহত্যা এবং আনিস খান হত্যার প্রতিবাদে মঙ্গলবার হাওড়ার পাঁচলার জয়নগরে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট। ওই মিছিলে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বাম নেতারা। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং ন্যায়বিচারের দাবিতে […]
বীরভূমে হত্যাকান্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপি পরিষদীয় দলের।
কলকাতা, ২২ মার্চ:- বীরভূমে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে দলের শিলিগুড়ির বিধায়ককে শংকর ঘোষ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলে অধ্যক্ষ তাদের অপেক্ষা করতে বলেন। কিন্তু বিজেপি বিধায়করা অপেক্ষা না করে এই ইস্যুতে অধিবেশন কক্ষের মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে শুরু করে। অধ্যক্ষ তখনও […]
টাকা না দেওয়ায় পশুপ্রেমীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
সুদীপ দাস, ২২ মার্চ:- চাহিদা মত টাকা না দেওয়ায় পশুপ্রেমীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ক্লাব সহ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায়। ওই এলাকায় বছর দুয়েক আগে একটি বাড়ি কেনেন পেশায় সরকারী কর্মী সঞ্জিত কুমার দাস। সঞ্জিতবাবুর চুঁচুড়া স্টেশনের কাছে আরও একটি বাড়ি রয়েছে। সঞ্জিতবাবুর স্ত্রী রিতা দাস মাঝেমধ্যে […]
দ্বিতীয় ডোজ না নেওয়ার প্রবনতা কমাতে মোবাইল ভ্যাকসিন ভ্যান হুগলী জেলায়।
সুদীপ দাস, ২২ মার্চ:- ষাটোর্দ্ধ ব্যাক্তিদের ২য় ডোজ নেওয়ার প্রবনতা অনেকটাই কম। জেলা স্বাস্থ্য দপ্তরের হিসাব বলছে হুগলী জেলায় ৯৮শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের ১ম ডোজ নেওয়া হলেও ২য় ডোজের ক্ষেত্রে তা ৯০শতাংশের কাছাকাছি। বাকি ৮শতাংশ মানুষ বেশীরভাগই ষাটোর্দ্ধ। ১ম ও ২য় ডোজের সামঞ্জস্য রক্ষার্থে ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য অভিযান স্বীকৃত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে গাঁটছড়া বেঁধেছে […]
বাসিন্দাদের প্রতিরোধে রেলের জমিতে উচ্ছেদের কাজ স্থগিত করে ফিরতে হলো আধিকারিকদের।
হাওড়া, ২২ মার্চ:- স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে রেলের জমিতে দখলদারি উচ্ছেদ প্রক্রিয়ার কাজ স্থগিত করেই ফিরে গেলেন রেলের আধিকারিকরা। মঙ্গলবার সকালে হাওড়ার নিশ্চিন্দার জয়পুরে রেলের জমিতে দখলদারি উচ্ছেদ করতে গিয়ে এলাকার মানুষের বাধা পেয়ে অভিযান স্থগিত করে রেল। নতুন লাইন পাতার কাজের জন্যে রেলের জমিতে বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদ করার জন্যে নোটিশ দিয়েছিল রেল। এদিন সেই কাজ […]
চুঁচুড়ায় নিখোঁজ রোগীর খোঁজ মিলল হাসপাতালের পেছনের জঙ্গলে।
সুদীপ দাস, ২১ মার্চ:- সিঙ্গুর থানার অন্তর্গত মির্জাপুর গ্রামের সনৎ কোলে পেটে জল জমার রোগ নিয়ে ভর্তি হয়েছিল চুঁচুড়া সদর হাসপাতালে। আজ সকালে হাসপাতাল থেকে সনৎ কোলের বাড়িতে ফোন করে জানানো হয় সনৎ কোলে কে খুঁজে পাওয়া যাচ্ছে না।এরপরই বাড়ির লোক দৌড়ে আসে হাসপাতলে। এবং সেখানে এসে জানতে পারে হাসপাতালে তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে […]
রেল ছাড়াও এবার বিমানে ট্যুর IRCTC এর উদ্যোগে।
হাওড়া, ২১ মার্চ:- রেল ছাড়াও এবার বিমানেও বিশেষ ট্যুর করাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজিম কর্পোরেশন বা আইআরসিটিসি। মূলত যাতায়াতের সময় কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও উত্তর সিকিমের জন্যে কলকাতা থেকে কলকাতা বিমানে ও গাড়িতে পর্যটনের ব্যবস্থা করা হচ্ছে। চারতারা মানের হোটেল বুকিং সহ সমস্ত খরচ ধরা রয়েছে প্যাকেজের […]
বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হাওড়ায়।
হাওড়া, ২১ মার্চ:- বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কান্ড হাওড়ায়। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দিলে চললো ধস্তাধস্তি। আগামী ২৮ ও ২৯ মার্চ ধর্মঘটের সমর্থনে ও রাজ্যের আইনশৃঙ্খলা বিপন্ন ও আনিস খানের খুনের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে এই দাবিতে এদিন হাওড়া জেলা বামফ্রন্ট সহ বিভিন্ন গণ সংগঠনের ডাকে আইন অমান্য […]











