হুগলি, ২৪ মার্চ:- পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তার উপর মৃতদেহ রেখে অবরোধ করল এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলায় টি এন মুখার্জি রোডে। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসীর দাবি যে তিন যুবকের বেপরোয়া গতির শিকার হয়েছেন হয়েছেন ওই বৃদ্ধ সেই তিন যুবককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মৃত ওই ব্যক্তির নাম মুকুট পিউরিফিকেশন (৬৫)। […]
জেলা
বিয়ার হাতে ইন্সটাগ্রাম ভিডিও বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো যুবক।
সুদীপ দাস, ২৪ মার্চ:- রহস্যজনকভাবে গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেলো যুবকের। নিখোঁজ যুবকের নাম রাকেশ রজক(২৪)। বাড়ি চুঁচুড়ার চকবাজারে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাড়ি থেকে বের হয় রাকেশ। তারপর আর ঘরে ফেরেনি সে। দুপুরে খাওয়ার জন্য রাকেশের মা মায়া রজক ছেলের ফোনে ফোন করলেও ফোন ধরেনি। বেশকয়েকবার ফোন করার পর অন্য কেউ ফোন ধরে […]
হাওড়ার ওলাবিবিতলায় জল প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন কেএমডিএ এবং হাওড়া পুরসভার প্রতিনিধি দল।
হাওড়া, ২৪ মার্চ:- হাওড়ার ওলাবিবিতলায় যে জল প্রকল্পের কাজ বর্তমানে চলছে সেখানকার বর্তমান পরিস্থিতি এবং এলাকার মানুষের সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন কেএমডিএ এবং হাওড়া পুরসভার এক প্রতিনিধি দল। তারা ওই এলাকায় ঘুরে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং পাইপ লাইন বসানোর বিষয় খতিয়ে দেখেন। পরে এই বিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী […]
সুভাষ দত্তের চিঠি মমতাকে।
হাওড়া, ২৪ মার্চ:- শহরের ভেঙে পড়া ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সুভাষবাবুর অভিযোগ, বর্তমানে হাওড়া শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। কোনও প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ শহরে রয়েছে বলে তাঁর মনে হয় না। তাঁর মতে এটা নিছক কেবল পুলিশি ব্যর্থতা নয়। যান যানচলাচল বিষয়ে শহরে […]
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শ্রীরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপক।
হুগলি, ২৪ মার্চ:- হিন্দমোটরের এক স্বেচ্ছাসেবী সংস্থা বাচ্চাদের নিয়ে কাজ করে। তাদের কাছে উত্তরপাড়া মাখলার এক তরুনী তার বোনকে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনার কথা জানান। দুই বোনের মা তাদের কাছে থাকে না।বড় বোন মাখলায় কাকার কাছে থাকে। ছোটো মেয়েকে নিয়ে মুম্বাইতে কিছুদিন ছিল তার বাবা। দিন পনের আগে ফিরে এসে মেয়েকে বাবা অধ্যাপকের বাড়িতে দিয়ে […]
রামপুরহাটের বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
হাওড়া, ২৪ মার্চ:- রামপুরহাট গণহত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী রামপুরহাটের বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এদিন দুপুরে রওনা দেন তিনি। গতকালই তিনি ঘোষণা করেছিলেন আজকের নির্ধারিত সময়ে তিনি যাবেন রামপুরহাটে বগটুই গ্রামে। যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে তিনি পরিদর্শন করবেন। এমনকি সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও যারা হাসপাতালে ভর্তি আহতদের […]
দুটি মৃতদেহ কোথায় গেলো , জবাব দিদিকেই দিতে হবে। রামপুরহাটের ঘটনা নিয়ে প্রশ্ন বিমানের।
হাওড়া, ২৩ মার্চ:- “আরও ২টো বডি কোথায় গেল বলতে পারবেন তো দিদি। দমকল বলছে দশটা বডি আর দিদি বলছেন আটটা বডি। এর জবাব তো দিদিকেই দিতে হবে।” হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন বিমান বসু। দু’দিন ব্যাপী ধর্মঘটের সমর্থনে বুধবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রামপুরহাটের ঘটনা নিয়ে এদিন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগে আটক মাঝ বয়সী ব্যক্তি।
আরামবাগ, ২৩ মার্চ:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বার বার সহবাস এবং অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। এদিন আরামবাগ বাসস্ট্যান্ড থেকে এই অভিযোগে গোপাল নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে, আরামবাগ বাসস্ট্যান্ডে এক ব্যক্তির সঙ্গে একটি মেয়ের বচসা হচ্ছিল। তারপর দেখি একজন ছুটে পালানোর চেষ্টা করছে। […]
বর্ষার আগেই শহরের নিকাশি নালাগুলি ডিসেলটিংয়ের কাজে নামলো হাওড়া পুরসভা।
হাওড়া, ২৩ মার্চ:- আগামী বর্ষার আগেই শহরের নিকাশি নালাগুলি ডিসেলটিংয়ের কাজ শুরু করলো হাওড়া পুরসভা। বুধবার টিকিয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বড়ো নিকাশি নালার ডিসেলটিং এর কাজের সূচনা হয়। উদ্বোধন করেন পৌর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ছিলেন কমিশনার ধবল জৈন সহ পুরকর্তারা। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী তিন মাসের লক্ষ্যমাত্রা নিয়ে শহরের সমস্ত নিকাশি নালার সাফাইয়ের […]
রামপুরহাটে গনহত্যার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ২৩ মার্চ:- বীরভূমের রামপুরহাটের বকটুই গ্ৰামে নৃশংস বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরামবাগে বিজেপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি।রামপুরহাটের বগটুই গ্রামে নিশংস ভাবে পুড়ে মারা গিয়েছিল প্রায় ৮ জুন মানুষ। এই ঘটনার প্রতিবাদে বুধবার হুগলির আরামবাগ পল্লীশ্রী মোরে আরামবাগ বিজেপির বিক্ষোভ ও অবরোধ টায়ার জ্বালিয়ে। এদিন আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের […]











