হাওড়া, ৪ মে:- নবান্ন অভিযানের পরিবর্তে মিলেছিল শর্তসাপেক্ষে আদালত নির্ধারিত রুটে মিছিলের অনুমতি। সেই রুটেই বকেয়া ডিএ-র দাবিতে আজ মিছিল করলো কো-অর্ডিনেশন কমিটি। বকেয়া ডিএ-র দাবিতে কো-অর্ডিনেশন কমিটির আবেদনে আগেই মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে হাইকোর্টের নির্দেশ ছিল দুপুর ২.৩০ থেকে ৪.৩০-এর মধ্যে মিছিল […]
জেলা
পেনসনের দাবিতে থালা, বাটি হাতে ধর্না হাওড়া পৌরসভায়।
হাওড়া, ৪ মে:- ফের পেনশনের দাবিতে হাওড়া পুরসভায় ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের অভিযোগ তারা কেউ কেউ পাঁচ বছরেরও বেশি চাকরি থেকে অবসর নিয়েছেন। অথচ তারা পেনশন পাচ্ছেন না। তাদের পেনশনের নাম করে অ্যাডহক পেনশন দেওয়া হচ্ছে। যা দিয়ে তারা সংসার চালাতে পারছেন না। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী বয়সের ভারে কাজকর্ম […]
২৪শে প্রধানমন্ত্রী হিসেবে হুগলির তাঁতের শাড়ি পরেই লালকেল্লায় ভাষণ দেবেন মমতা- ঋতব্রত।
হুগলি, ৩ মে:- হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র উদ্যোগে চাঁপদানি পলতার ঘাট এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল। এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ তথা রাজ্য আইএনটিটিইউসি-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এইদিন মঞ্চ থেকে জেলার বিভিন্ন ব্লকের দুই-একজন করে অবসরপ্রাপ্ত শ্রমিকদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাঁপদানির পুরপ্রধান সুরেশ […]
ফের অচলাবস্থা হাওড়ার মৌড়ীগ্রাম ডিপোতে, কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের দ্বন্দ্বে গড়ালো না অনেক গাড়ির চাকা।
হাওড়া, ৩ মে:- ফের অচলাবস্থা হাওড়ার মৌড়ীগ্রাম ডিপোতে। কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের দ্বন্দ্বে গড়ালো না অনেক গাড়ির চাকা।হাওড়ার মৌড়িগ্রামের আইওসি কর্তৃপক্ষ ও গাড়ির মালিকদের অন্তর্দ্বন্দ্বে বুধবার গড়ালো না একাধিক ট্যাঙ্কারের চাকা। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই কর্মবিরতিতে যায় গাড়ির চালক ও হেল্পাররা। তাদের অভিযোগ, ঘুরপথে বেশ কিছু গাড়িকে কাজ দেওয়ার ফলে একাধিক ট্যাঙ্কার নিয়মিতভাবে কাজ […]
কুসংস্কার দূর করতে বিজ্ঞান মঞ্চের বিশেষ সচেতনতা মহানাদে।
হুগলি, ৩ মে:- মঙ্গলবার পোলবা দাদপুর ব্লকের মহানাদ পঞ্চায়েতের সুদর্শন এ সাপের কামড়ে এক সাড়ে চার বছরের শিশুর মৃত্যু হয়। সুরজিৎ রুইদাস নামে ওই শিশুকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বুধবার কুসংস্কার দূর করতে পোলবা দাদপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতের সুদর্শন গ্রামে মৃত সুরজিৎ […]
মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই পর্যটকের।
হাওড়া, ৩ মে:- মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হলো হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই বাঙালি পর্যটকের। হাওড়ার আচার্য পাড়া লেন থেকে গত ১ তারিখে বেড়াতে গিয়েছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। বুধবার সমুদ্রে তাঁরা স্নান করতে নেমেছিলেন। এদের মধ্যে তিন জন প্রথমে তলিয়ে যান। লাইফ গার্ডের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে দু’জন মারা […]
ট্রেন পথে মালদা সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী।
হাওড়া, ৩ মে:- মালদা সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে তিনি রওনা হন। হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর ট্রেনে সফর উপলক্ষে হাওড়া স্টেশন চত্বর জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। […]
সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক কর্মীর মৃত্যু।
হাওড়া, ২ মে:- পুজোর জন্য সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়ার ডোমজুড়ের ঝাপড়দহে ইলেকট্রিক কর্মীর মর্মান্তিক মৃত্যু। জানা গেছে, এলাকায় শীতলা মায়ের গানের অনুষ্ঠানের জন্য একটি বাড়ির ছাদে মাইক ফিট করার সময় দুর্ঘটনাবশত সেই চোঙ বিদ্যুৎবাহী তারের ওপর পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সুব্রত দাস নামের ওই যুবক দোতালার ছাদ থেকে নিচে পড়ে যান। এরপর […]
বৈদ্যবাটি-শেওড়াফুলি তৃণমূলের নতুন কমিটি ঘোষণা।
হুগলি, ২ মে:- এ বারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই পুনরায় গ্রাম বাংলায় তৃণমূল প্রার্থীদের দিকে দিকে জয়ী করবেন। মঙ্গলবার বৈদ্যবাটি শেওড়াফুলি ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের নব গঠিত কর্ম সমিতির তালিকা প্রকাশ করতে গিয়ে বৈদ্যবাটি শেওড়াফুলি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলেন্দু মুখোপাধ্যায় জানালেন এ রাজ্যে বিরোধীদের পায়ের তলায় কোন মাটি […]
পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতা খুনে অগ্নিগর্ভ ময়না।
পূর্ব মেদিনীপুর, ২ মে:- পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি নেতা খুন।এছাড়াও সঞ্জয় তাঁতি নামে আরেক বিজেপি কর্মী কে অপহরণ করে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুন। গতকাল রাতেই থানার সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি। আজ দিনভর বিক্ষোভ দেখাবে বিজেপি। সকালে থেকেই শুরু হয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির […]











