এই মুহূর্তে জেলা

অভিষেকের নব জোয়ারের টাকা যোগাচ্ছে ডিয়ার লটারী, উত্তরপাড়ায় বিস্ফোরক শুভেন্দু।

হুগলি, ১০ মে:- অভিষেকের নব জোয়ারের টাকা যোগাচ্ছে ডিয়ার লটারী। কোন্নগর থেকে উত্তরপাড়া প্রতিবাদ মিছিলে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,চলছে নব জোয়ার যাচ্ছি আমি তিহার। অভিষেকের নব জোয়ার যাত্রাকে কটাক্ষ করে বলেন। টাকা কে দিচ্ছে জানেন ডিয়ার লটারী। আয়কর দপ্তরে ইনকাম ট্যাক্সকে জানিয়েছে প্রতিমাসে তারা ২৫-৩০ কোটি টাকা এসবিআই এর মাধ্যমে তৃনমূলের ইলেকট্ররালে দিচ্ছে। […]

এই মুহূর্তে জেলা

শাসক দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত চন্দননগর।

প্রদীপ বসু, ১০ মে:- ভদ্রেশ্বর KMDA পার্কের টিকিট বিক্রেতা পাপ্পু চৌধুরী এবং তার সাথে থাকা আরো কিছু বহিরাগত বিগত বহুদিন বাবদ চন্দননগর কলেজর বাইরে বসে কলেজের ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অশ্লীন কথা বলছে এবং তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেই কারণের জন্য আজ চন্দননগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে […]

এই মুহূর্তে জেলা

লং মার্চের দ্বিতীয় দিনে হাওড়া ব্রিজে অসুস্থ এক আন্দোলনকারী।

হাওড়া, ১০ মে:- ঐতিহাসিক লং মার্চের আজ দ্বিতীয় দিন। মিছিল রওনা হয়েছে ধর্মতলায়। হাওড়া ব্রিজে অসুস্থ এক আন্দোলনকারী। ফুরফুরা শরীফ থেকে ধর্মতলা পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহাসিক লং মার্চ। সেটি বুধবার দুপুরে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে এসে পৌঁছায়। সেখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে, ধর্মতলায় লংমার্চ যাওয়ার পথে হাওড়া ব্রিজের উপর এক ব্যক্তি হঠাৎ […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ময়দানে উল্টে গেল ১৬ চাকার ট্রাক। ব্যাপক যানজট।

হাওড়া, ১০ মে:- হাওড়া ময়দানের কাছে সন্ধ্যাবাজার এলাকায় একটি ১৬ চাকার ট্রাক উল্টে বিপত্তি। বুধবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, এদিন হাওড়া ময়দান থেকে জি টি রোড ধরে ট্রাকটি যখন শিবপুরের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। ঘটনার জেরে […]

এই মুহূর্তে জেলা

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়ায় নার্সিংহোম ভাঙচুর।

হাওড়া, ১০ মে:- ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরের একটি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনেরা। রোগী মৃত্যুর ঘটনায় গতকাল রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতের পর আজ সকালেও ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ হয়। ফের হামলা চলে নার্সিংহোমে। হাওড়া আমতা রোড অবরোধ করেন স্থানীয় মানুষ। ভুল চিকিৎসায় রোগী […]

এই মুহূর্তে জেলা

জেলা জুড়ে কবিগুরুর জন্মদিবস পালন জয় হিন্দ বাহিনীর।

তরুণ মুখোপাধ্যায় , ৯ মে:- সারা দেশের সঙ্গে হুগলি জেলাতে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী ।এদিন বিকালে পিয়ারা পুরে শ্রীরামপুর অঞ্চল জয় হিন্দ বাহিনী এবং বঙ্গজননীর উদ্যোগে নাচ গান কবিতার মাধ্যমে বাঙালির প্রাণের কবিকে স্মরণ করা হলো। এ দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি এবং […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ের মলে পুলিশি আচরণের প্রতিবাদে অবরোধ বিজেপির।

হাওড়া, ৯ মে:- বেলুড়ের মলে পুলিশি আচরণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বেলুড়ের রঙ্গোলি মলে গতকাল দ্য কেরালা স্টোরি সিনেমা প্রদর্শন বন্ধ করাকে কেন্দ্র করে পুলিশের আচরণ ও তৃণমূল সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদ জানিয়ে এদিন বালি বিজেপির তরফ থেকে সন্ধ্যে সাতটা থেকে রঙ্গোলির সামনে গিরিশ ঘোষ রোড অবরোধ করে। প্রায় আধ ঘন্টা পরে […]

এই মুহূর্তে জেলা

সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের লক্ষ্যে রবীন্দ্র জয়ন্তীতে রাখীবন্ধন বালিতে।

হাওড়া, ৯ মে:- মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের লক্ষ্যে রবীন্দ্র জয়ন্তীর দিন রাখীবন্ধনের আয়োজন করা হলো হাওড়ার বালিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিনে মঙ্গলবার বালির নিক্কন এর তরফ থেকে প্রতি বছরের মতো এবারও প্রভাত ফেরীর আয়োজন করা হয়। এই প্রভাত ফেরীতে অংশ নেন বালির বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্য সদস্যরা। অনুষ্ঠানের এবছর ২৪তম বর্ষ। প্রত্যেক বছরের […]

এই মুহূর্তে জেলা

কবিগুরুর মূল্য দিতে গেলে কালচার দরকার হয়, রবীন্দ্র জয়ন্তীতে অমিত শাহের কলকাতা সফর নিয়ে নাম না করে মন্তব্য অরূপের।

হাওড়া, ৯ মে:- আজ রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এই রবীন্দ্র জয়ন্তীতে কলকাতা সফর নিয়ে মঙ্গলবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কবিগুরুর আবেগটা বুঝতে গেলে কালচার দরকার। এই আবেগ, এই সংস্কৃতি সেটা সকলের মধ্যে আসে না। এই […]

এই মুহূর্তে জেলা

নারী সুরক্ষার্থে এক অভিনব উদ্যোগ চন্দননগর পুলিশ কমিশনারেটের।

হুগলি, ৮ মে:- নারী সুরক্ষার্থে এক অভিনব উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রকল্পটির নাম “বাঘিনী”। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের নিজেদের সুরক্ষার্থে চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির আয়োজিত হবে। আজ প্রথম দিনে মোট ৪০ জন ছাত্রীদের ও চন্দননগর পুলিশ কমিশনারেট উইনাস টিমদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়। বিগত দিনে বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই […]