হাওড়া, ৩১ মে:- হাওড়ার বেলুড় বাজারে জি টি রোডের উপর একটি ব্যাটারিচালিত গাড়ির শোরুম সংলগ্ন ব্যাটারি চার্জিং স্টেশনে বুধবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেলুড় থানার পুলিশের টহলদারির সময় নজরে পড়ে শোরুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ওই […]
জেলা
দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় পথ অবরোধ বাম যুব সংগঠনের। শাহের কুশপুতুল দাহ।
হাওড়া, ৩০ মে:- দিল্লিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন, পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে গর্জে উঠল ডিওয়াইএফআই। মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে তারা প্রতিবাদ জানায়। হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ের কাছে তারা প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে। এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। DYFI এর তরফ থেকে জেলা সভাপতি সুভাষ দে […]
বায়রন হল বাই-রান। মন্তব্য হাওড়ার তৃণমূল নেতার।
হাওড়া,৩০ মে:- সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাস জয়ের মাত্র ৩ মাসের মধ্যে দলবদল করে গতকাল সোমবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন। খোদ অভিষেক বলেছেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন […]
শুভেন্দুর বিরুদ্ধে চুঁচুড়া আদালতে মামলা দায়ের বিধায়কের।
হুগলি, ৩০ মে:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে চুঁচুড়া আদালতে মামলা দায়ের করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করে অসিতের চাকরি দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের কোনও সারবত্তা নেই বলে জানিয়েছিলেন অসিত। তবে বিরোধী দলনেতার অভিযোগের ফলে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলেন অনুমান অসিতের। তাই […]
দলত্যাগ বিরোধী আইন আরো কঠোর হওয়া দরকার, বায়রণ বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে লকেট।
হুগলি, ২৯ মে:- দলত্যাগ বিরোধী আইন আছে কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা যায় না, তাই আরো কঠোর এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে দলত্যাগীদের বিরুদ্ধে, বায়রন বিশ্বাস তৃনমূল যোগ দেওয়া৷ নিয়ে বললেন, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, মানুষের সেবার নামে ভোট নেওয়ার পর নিজের সুবিধার্থে দলবদল করে নেওয়া এটা খুব অন্যায়। আমার মনে হয় এই […]
পূর্ব রেলের প্রিন্টিং প্রেস বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে কালাদিবস পালন হাওড়ায়।
হাওড়া, ২৯ মে:- ইস্টার্ন রেলওয়ে প্রিন্টিং প্রেস বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে ২৯শে মে সোমবার কালা দিবস পালন করলেন ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেস ইউনিয়নের সদস্যরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অ্যান্টি লেবার পলিসি প্রয়োগ করার চেষ্টা করছে। শুধু প্রিন্টিং এর ক্ষেত্রেই নয় ইন্ডিয়ান রেলের সব ডিপার্টমেন্টেই একইভাবে তারা পলিসিগতভাবে সবকিছু বন্ধ করতে চাইছে। এরই প্রতিবাদে আমরা আজ […]
হাওড়ায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। চ্যালেঞ্জ কল্যাণের।
হাওড়া, ২৯ মে:- হাওড়ায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। চ্যালেঞ্জ কল্যাণের। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, অন্যান্য জেলায় যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি হয়েছে সেখানে যেমন জনপ্লাবন দেখা গেছে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি হাওড়া জেলায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। কল্যাণ ঘোষ আরও বলেন, আগামী ৪ঠা জুন […]
বিশালাকার প্রাণী দেখতে ভিড় চাঁপদানিতে।
প্রদীপ বসু, ২৮ মে:- বিবার বিকেলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল চাঁপদানিতে। এই এলাকার পীরতলা ঘাটের কাছে বিশালাকার এক প্রানীকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। পীরতলা ঘাটের কাছে গঙ্গার ধারে প্রায় ১০০ কেজি ওজনের ডলফিন জাতীয় প্রানীকে দেখতে প্রচুর মানুষ ভিড় করছে প্রানীটিকে দেখতে।তবে সে মৃত অবস্থায় জলের ধারে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে […]
হাওড়া থেকে নিখোঁজ হওয়া স্ত্রীকে খুঁজে পেলেন শ্রীরামপুরে, সৌজন্যে হ্যাম রেডিও।
হুগলি, ২৮ মে:- আবারও হ্যাম রেডিওর সৌজন্যে স্বামী রঞ্জিত বন্দ্যোপাধ্যায় তার জীবনের একমাত্র ভরসার পাত্রী তার স্ত্রীকে খুঁজে পেলেন। নিখোঁজ স্ত্রীর নাম পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়। গত ১১ মে হাওড়া সালকিয়ার বাপের বাড়ি থেকে সকালবেলায় বেরিয়ে নিখোঁজ হয়ে যান পূর্ণিমা দেবী। তারপর থেকেই অসহায়ের মত স্বামী রঞ্জিত বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে খুঁজে চলেছেন। পরে রবিবার হ্যাম রেডিওর মাধ্যমে তিনি […]
মন্ত্রী মনোজের “তোলাবাজি ও দুর্নীতির” বিরুদ্ধে হাওড়ার রাজপথে বিজেপি।
হাওড়া, ২৮ মে:- “খেলার মাঠে ডিগবাজি, রাজনীতিতে তোলাবাজি, এই মন্ত্রী আর নয়”; “জমির দালাল মনোজ তুমি দূর হটো” কিংবা “বিধায়ক মন্ত্রী মনোজ, করে শুধু জমির খোঁজ”। এবার এই স্লোগান তুলে হাওড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। রবিবার সকালে কদমতলা বাসস্ট্যান্ডে এই নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় হাওড়া জেলা সদর বিজেপির তরফ থেকে। শিবপুরের বিধায়ক […]











