এই মুহূর্তে জেলা

বিয়ে ভাঙার কথা বলতেই স্ত্রী সহ দুই আত্মীয়কে ছুরি মেরে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত, চাঞ্চল্য চুঁচুড়ায়।

হুগলি, ১১ অক্টোবর:- চুঁচুড়া মোগলটুলির বাসিন্দা দেবস্মিতা পালের সঙ্গে গত আট বছর সম্পর্ক চুঁচুড়া টালিখোলার জয়দীপ সিনহার। ২০২১ সালে তার রেজিষ্ট্রি বিয়ে করেন। দেবস্মিতা একটি বেসরকারী সংস্থায় কাজ করেন।আজ সেই কাজ করে মাসির বাড়ি যান। চুঁচুড়া মিলন পল্লীতে দেবস্মিতার মাসি সীমা বসুর বাড়ি। সেখানে তার পিছু নেয় জয়দীপ। জোর করে বাড়িতে ঢোকে সে। দেবস্মিতার মেসো […]

এই মুহূর্তে জেলা

ছাত্রকে শাসন করায় শিক্ষককে লাঠি দিয়ে পেটালেন ছাত্রের অভিভাবক।

হাওড়া, ১১ অক্টোবর:- ছাত্রকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষককে লাঠি দিয়ে পেটালেন ছাত্রের অভিভাবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার একটি প্রাথমিক স্কুলে। উল্লেখ্য, ওই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ওই স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্র দুষ্টুমি করায় তাকে বকাঝকা ও পায়ে স্কেল দিয়ে অন্যান্য ছাত্রদের সঙ্গে সামান্য মারেন ওই শিক্ষক। […]

এই মুহূর্তে জেলা

‘পুজো গাইড, হাওড়া সিটি পুলিশ’, নতুন অ্যাপের সূচনা করলেন সিপি।

হাওড়া, ১১ অক্টোবর:- অভিনব উদ্যোগ হাওড়া সিটি পুলিশের। এবার পুজোয় সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন, পুজো প্যান্ডেল ঘুরে দেখার জন্য শহরবাসীর জন্য পুজো গাইড মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক দীপাপ প্রিয়া পি সহ পুলিশের একাধিক আধিকারিকরা। হাওড়ার বেলুড়ের একটি মলের সেমিনার হলে উদ্বোধন হয় এই অ্যাপের। এর […]

এই মুহূর্তে জেলা

কানাইপুরে একাধিক ব্যক্তিকে ছুরি মারার ঘটনায় অবশেষে গ্রেফতার গুণধর।

হুগলি, ১১ অক্টোবর:- কানাইপুর এলাকায় মত্ত অবস্থায় ছয় সাত জনকে ধারালো ছুরি চালিয়ে আহত করে অবশেষে হিন্দ মোটর এলাকায় ধরা পড়লো সেই গুণধর। এদিন সকাল থেকেই কানাইপুর আদর্শনগর ও শাস্ত্রীনগর এলাকায় এলাকার সাধারণ মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছিল এক উন্মত্ত যুবক।কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের বাড়ির সিসি টিভি ক্যামেরায় ধরে পরে যুবকের ছবি। […]

এই মুহূর্তে জেলা

এবার স্কুলে শিক্ষক শিক্ষিকারা জড়িয়ে পড়লেন হাতাহাতিতে।

হাওড়া, ১১ অক্টোবর:- এবার আর ছাত্রছাত্রীরা নয়, হাওড়া একটি স্কুলে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। হাওড়ার সাঁত্রাগাছির একটি স্কুলে এই ঘটনায় উত্তাল স্কুল চত্বর। স্কুলের দূর্নীতির বিরুদ্ধে শিক্ষাদপ্তরে অভিযোগ করেছিলেন স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকারা। সেই অভিযোগের ভিত্তিতেই আসে ওই দপ্তরের চিঠি। কিন্তু কেন করা হলো অভিযোগ এই নিয়েই জনৈক শিক্ষককে স্কুলেরই অন্য শিক্ষকরা হেনস্তা […]

এই মুহূর্তে জেলা

ইসরাইলে নিরাপদেই আছেন হিন্দমোটরের বাঙালি গবেষক।

হুগলি, ১১ অক্টোবর:- ইজরায়েলে নিরাপদেই আছেন হুগলির বাঙালী গবেষক দীপন চৌধুরী। ভিডিও বার্তায় জানালেন সে কথা। হুগলির হিন্দমোটর শিবতলা স্ট্রীটের বাসিন্দা দীপন মে মাসেই ইজরায়েল গেছেন। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে গবেষণা করেন তিনি। গত কয়েকদিন ধরে ইজরায়েল হামাস যুদ্ধে উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন প্রবাসী ভারতীয়দের পরিবার। উত্তরপাড়ারই তিন গবেষক রয়েছেন তেল আভিভ ও হাইফায়। দীপন […]

এই মুহূর্তে জেলা

নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা বিডিও অফিসের কর্মীর।

হুগলি, ১১ অক্টোবর:- নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা পোলবা বিডিও অফিসের কর্মির! আশঙ্কা জনক অবস্থায় প্রথমে পোলবা পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পোলবা বিডিও অফিসের চতুর্থ শ্রেণীর কর্মি শঙ্কর রুই দাস (৫৫)। ঢ্যাড়া পেটানোর কাজ করেন তিনি। আজ অফিসের ভিতর তাকে ছুরিকাহত হয়ে পরে থাকতে দেখেন অন্য […]

এই মুহূর্তে জেলা

পুজোতেও ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতার আশ্বাস চন্দননগর পুলিশ কমিশনারেটের।

হুগলি , ১০ অক্টোবর:- পুজোর দিনেও ডেঙ্গি মোকাবিলায় ড্রোন উড়িয়ে মশা নিধনে স্বাস্থ্যদপ্তরকে সহযোগিতা করবে কমিশনারেটের পুলিশ। মঙ্গলবার শ্রীরামপুর রবীন্দ্র ভবনে পুলিশ প্রশাসনের সঙ্গে বারোয়ারি পুজো কমিটি গুলির সমন্বয় বৈঠকে হাজির হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পুলিশ কমিশনার অমিত পণ্ডিত জাগলভি। তিনি বলেন, পুজোর মুখে ডেঙ্গির বাড়বাড়ন্ত মোকাবিলা করা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আমরা […]

এই মুহূর্তে জেলা

যুদ্ধ চলছে ইসরাইলে, দুশ্চিন্তা হুগলির গবেষকদের পরিবারের।

হুগলি, ১০ অক্টোবর:- ইজরায়েলের হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার গবেষক দম্পতি। সোমোদয় হাজরা তার স্ত্রী জয়ীতা দত্ত হাজরা ও তাদের তিন বছরের মেয়ে সিন্ধুরাকে নিয়ে চিন্তিত সোমোদয়ের মা বাবা। সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয় শঙ্কর হাজরা মা গৃহবধূ সোমা হাজরা। দু সপ্তাহ আগে ছেলের কাছ থেকে ফিরেছেন। সেসময় যুদ্ধের কিছু ছিলনা। হাইফা শহরে এখনো যুদ্ধের আঁচ […]

এই মুহূর্তে জেলা

র‍্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে চুঁচুড়ায় মহা মিছিল এসএফআইয়ের।

হুগলি, ১০ অক্টোবর:- র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস, অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন ও বন্ধ হয়ে যাওয়া স্কুল খোলার দাবিতে মহামিছিলের পর এসএফআই এর সমাবেশ অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। মঙ্গলবার এসএফআই হুগলি জেলা কমিটির ডাকে চুঁচুড়া স্টেশন থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে চুঁচুড়া ঘড়ির মোড়ে সমাবেশ হয়। এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ […]