হুগলি, ২৮ অক্টোবর:- বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের পম্পা নগর এলাকায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ। প্রতিবাদে জিটি রোড অবরোধ স্থানীয়দের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে এলাকায় তোলাবাজির করে যাচ্ছে স্থানীয় বড়কা নামে এক যুবক। এলাকার মানুষদের মাঝে মধ্যেই মারধর করে টাকা আদায় করে ওই যুবক। শনিবার সকালে ওই যুবক […]
জেলা
থিমের বৈচিত্র্য লক্ষী পূজাতেও।
হুগলি, ২৮ অক্টোবর:- তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে হয়না দুর্গা বন্দনা, কৃষি প্রধান এলাকা হওয়ায় লক্ষী বন্দনায় মেতে ওঠেন এই এলাকার সাধরণ মানুষ। মূলত তারকেশ্বরের জগন্নাথ পুর, রানাবাঁধ, বেলবাঁধ এলাকায় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় না বললেই চলে। কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে বাড়ি বাড়ি লক্ষ্মীর আরোধনা যেমন মেতে ওঠেন এখানকার […]
ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার গৃহবধূর।
হাওড়া, ২৭ অক্টোবর:- ডেঙ্গুতে মৃত্যু হলো হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা ওই গৃহবধূর নাম নীতু সিং (৩১)। গত ১৭ তারিখ জ্বরে আক্রান্ত হন তিনি। নীতুদেবীকে প্রথমে হাওড়া হাসপাতাল পরে গত ১৮ তারিখ তাঁকে ভর্তি করা হয় গোলাবাড়ির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
শিশু মৃত্যু ঘিরে নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ২৭ অক্টোবর:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ার একটি নার্সিংহোমে। ভাঙচুর করা হয় নার্সিংহোমে। নার্সিংহোম কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযোগ, দুদিন আগে সদরঘাট এলাকার বাসিন্দা এক প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেন। শুক্রবার সকালে হঠাৎ করেই একজন নার্স সদ্যোজাত ওই শিশুকে তার মায়ের কাছে রেখে দিয়ে চলে […]
ছিনতাইবাজের হাতে আহত চুঁচুড়ার গৃহবধূ।
হুগলি, ২৭ অক্টোবর:- শুক্রবার সকাল ৮ টায় কান ছিঁড়ে দুল নিয়ে চম্পট দিল এক ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বিদ্যাভবন স্কুলের সামনে। জখম বছর চল্লিশের ওই মহিলার নাম রূপা ঘোষ। বাড়ি বিদ্যাভবনের অদূরে সিংহিবাগান এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি রূপাকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যায়। রূপার দুই কানে চারটি করে সেলাই পরে। রূপা জানান ওই ছিনতাইবাজ বাইক নিয়ে […]
তিন দুষ্কৃতি সহ চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করল সিঙ্গুর থানা।
হুগলি, ২৭ অক্টোবর:- দশমীর দিন চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করল সিঙ্গুর থানার পুলিশ। ঘটনায় গ্ৰেফতার ৩ জন দুষ্কৃতী। অভিযুক্তদের আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ। হুগলী জেলা গ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার আফজল আবরার জানান, গত ২৪ শে অক্টোবর সিঙ্গুরের মির্জাপুর এলাকায় প্রতিমা নিরজ্ঞনের সময় প্রকাশ কোলে নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। […]
হাওড়ার দুর্গাপূজা কার্নিভালে ব্যাপক সাড়া।
হাওড়া, ২৬ অক্টোবর:- বৃহস্পতিবার দ্বাদশীর সন্ধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল হলো হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেয় প্রায় ২০টি পুজো কমিটি। এদিন বিকেল ৫টায় শুরু হয় কার্নিভাল। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার জেলাশাসক পী. দীপাপ্রিয়া, হাওড়া সিটি […]
হাওড়াতেও জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের বাড়িতে ইডি’র হানা।
হাওড়া, ২৬ অক্টোবর:- রেশন দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার দ্বাদশীর সকালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে ইডি। বর্তমানে রাজ্যের বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির অভিযানের পাশাপাশি এদিনই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের হাওড়ার ব্যাঁটরার কাঁটাপুকুর এলাকার বাড়িতে হানা দেয় ইডি। সেখানেও টানা কয়েক ঘন্টা ধরে চলছে তল্লাশি। অভিজিৎবাবুর […]
রাজ্যপালের দেওয়া দুর্গা রত্ন আর্থিক অনুদান প্রত্যাখ্যান পুজো কমিটির।
উঃ২৪পরগনা, ২৬ অক্টোবর:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজোয় আর্থিক অনুদান দেওয়ায় রাজ্যপালের দেওয়া দুর্গা রত্ন আর্থিক অনুদান প্রত্যাখ্যান করল নদীয়ার কল্যানীর আইটিআই মোড় লুমিনাস ক্লাব। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে আইটিআই মোর লুমিনাস ক্লাবের মন্ডপ সজ্জা পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, এরপর কল্যাণীর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে কলকাতার উদ্দেশ্যে ফিরে যান […]
হাওড়ার জগৎবল্লভপুরেও ঠাকুর ভাসান ঘিরে সংঘর্ষ, উত্তেজনা।
হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়া জগৎবল্লভপুরেও ভাসান ঘিরে সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা। অভিযোগ, স্থানীয় একটি বারওয়ারি পুজোর ভাসানের সময় ভাসানে নাচানাচি ও কোন পাড়ার লোক আগে যাবে তা নিয়ে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিছুক্ষণ পর প্রাথমিকভাবে তা থেমে গেলেও ভাসানের পর বাড়ি বাড়ি হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত […]











