এই মুহূর্তে জেলা

জোড়া পুরস্কারে লক্ষাধিক টাকার ‘লক্ষ্মী’ লাভ চুঁচুড়ার অভিজ্ঞানের।

হুগলি, ২৯ অক্টোবর:- দেবীপক্ষের সূচনাতে মহালয়ার প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের “জাতীয় মেধা সম্পদ” পুরস্কার লাভ করে চুঁচুড়ার নারকেল বাগানের বাসিন্দা অভিজ্ঞান কিশোর দাস। পুরস্কার হিসেবে এই কিশোর বিজ্ঞানী পায় একটি মেডেল, শংসাপত্র এবং এক লক্ষ টাকা। এবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহর থেকে পুরস্কার উড়ে এল অভিজ্ঞানের কাছে। তার নির্দেশিত পন্ডিত মধুসূদন গুপ্তর জীবনীর ওপর নির্মিত […]

এই মুহূর্তে জেলা

মদের আসরে বচসা ঘিরে হামলা, উত্তেজনা হাওড়ার ডোমজুড়ে।

হাওড়া, ২৯ অক্টোবর:- মদের আসরে বচসাকে কেন্দ্র করে বন্ধুদের হাতে আক্রান্ত আরেক বন্ধু। গুরুতর আহত তন্ময় দাস নামের এক যুবক। অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও পাল্টা মারধর করে গ্রামবাসীরা। হাওড়ার ডোমজুড়ের নিবরা দাসপাড়ার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। এদিকে, তন্ময় দাসকে মারধরের ঘটনায় ২ জনকে আটক করা […]

এই মুহূর্তে জেলা

কোজাগরী লক্ষ্মীপূজায় থিমের মন্ডপ হাওড়ার বাগনানে।

হাওড়া, ২৮ অক্টোবর:- হাওড়া বাগনানের সার্বজনীন লক্ষ্মীপুজোয় থিমের রমরমা। বাঙ্গালপুর কালীমাতা ব্যায়াম সমিতির পুজোর এবার পঞ্চম বর্ষ। এদের থিম ধনধান্য পুষ্প ভরা। মণ্ডপের চারিদিকে ফুল আর ফুল দিয়ে তৈরি হয়েছে পুরো মন্ডপ। পাশাপাশি মায়ের রূপে এখানে বৌদ্ধ মূর্তি। আর মা লক্ষ্মী ধন এবং সম্পদের দেবী তাই মায়ের চারপাশ থেকে কলস থেকে বেরোচ্ছে সম্পদ ও শস্য। […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে এক যুবকের তোলাবাজির প্রতিবাদে জি,টি রোড অবরোধ স্থানীয়দের।

হুগলি, ২৮ অক্টোবর:- বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের পম্পা নগর এলাকায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ। প্রতিবাদে জিটি রোড অবরোধ স্থানীয়দের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে এলাকায় তোলাবাজির করে যাচ্ছে স্থানীয় বড়কা নামে এক যুবক। এলাকার মানুষদের মাঝে মধ্যেই মারধর করে টাকা আদায় করে ওই যুবক। শনিবার সকালে ওই যুবক […]

এই মুহূর্তে জেলা

থিমের বৈচিত্র্য লক্ষী পূজাতেও।

হুগলি, ২৮ অক্টোবর:- তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে হয়না দুর্গা বন্দনা, কৃষি প্রধান এলাকা হওয়ায় লক্ষী বন্দনায় মেতে ওঠেন এই এলাকার সাধরণ মানুষ। মূলত তারকেশ্বরের জগন্নাথ পুর, রানাবাঁধ, বেলবাঁধ এলাকায় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় না বললেই চলে। কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে বাড়ি বাড়ি লক্ষ্মীর আরোধনা যেমন মেতে ওঠেন এখানকার […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার গৃহবধূর।

হাওড়া, ২৭ অক্টোবর:- ডেঙ্গুতে মৃত্যু হলো হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা ওই গৃহবধূর নাম নীতু সিং (৩১)। গত ১৭ তারিখ জ্বরে আক্রান্ত হন তিনি। নীতুদেবীকে প্রথমে হাওড়া হাসপাতাল পরে গত ১৮ তারিখ তাঁকে ভর্তি করা হয় গোলাবাড়ির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

এই মুহূর্তে জেলা

শিশু মৃত্যু ঘিরে নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে।

হাওড়া, ২৭ অক্টোবর:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ার একটি নার্সিংহোমে। ভাঙচুর করা হয় নার্সিংহোমে। নার্সিংহোম কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযোগ, দুদিন আগে সদরঘাট এলাকার বাসিন্দা এক প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেন। শুক্রবার সকালে হঠাৎ করেই একজন নার্স সদ্যোজাত ওই শিশুকে তার মায়ের কাছে রেখে দিয়ে চলে […]

এই মুহূর্তে জেলা

ছিনতাইবাজের হাতে আহত চুঁচুড়ার গৃহবধূ।

হুগলি, ২৭ অক্টোবর:- শুক্রবার সকাল ৮ টায় কান ছিঁড়ে দুল নিয়ে চম্পট দিল এক ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বিদ্যাভবন স্কুলের সামনে। জখম বছর চল্লিশের ওই মহিলার নাম রূপা ঘোষ। বাড়ি বিদ্যাভবনের অদূরে সিংহিবাগান এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি রূপাকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যায়। রূপার দুই কানে চারটি করে সেলাই পরে। রূপা জানান ওই ছিনতাইবাজ বাইক নিয়ে […]

এই মুহূর্তে জেলা

তিন দুষ্কৃতি সহ চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করল সিঙ্গুর থানা।

হুগলি, ২৭ অক্টোবর:- দশমীর দিন চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করল সিঙ্গুর থানার পুলিশ। ঘটনায় গ্ৰেফতার ৩ জন দুষ্কৃতী। অভিযুক্তদের আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ। হুগলী জেলা গ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার আফজল আবরার জানান, গত ২৪ শে অক্টোবর সিঙ্গুরের মির্জাপুর এলাকায় প্রতিমা নিরজ্ঞনের সময় প্রকাশ কোলে নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার দুর্গাপূজা কার্নিভালে ব্যাপক সাড়া।

হাওড়া, ২৬ অক্টোবর:- বৃহস্পতিবার দ্বাদশীর সন্ধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল হলো হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেয় প্রায় ২০টি পুজো কমিটি। এদিন বিকেল ৫টায় শুরু হয় কার্নিভাল। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার জেলাশাসক পী. দীপাপ্রিয়া, হাওড়া সিটি […]