হুগলি, ১৯ নভেম্বর:- বিশ্বকাপের উন্মাদনায় ফুটছে আপামর ভারতবাসী। ২০ বছর পর অস্ট্রোলিয়াকে ফাইনালের মঞ্চে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বজয়ের আশায় বুক বেঁধেছে ভারতীয়রা। টিম ইন্ডিয়ার শুভ কামনায় দুর্গা মন্দিরে রীতিমতো হোম যজ্ঞের আয়োজন করল চুঁচুড়া বাবুগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। রবিবার সকালে এলাকার কচিকাঁচাদের উপস্থিতিতে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা হাতে রোহিত-বিরাট-শামিদের জন্য প্রার্থনা করেন […]
জেলা
বিশ্বকাপ উন্মাদনা হাওড়ার কুলগাছিয়ায়। ব্যাট, বল থেকে বিশ্বকাপের রেপ্লিকা তৈরি করা হয়েছে সন্দেশ ক্ষীর দিয়ে।
হাওড়া, ১৯ নভেম্বর:- আজ বিশ্বকাপের মেগা ফাইনাল। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বকাপের জ্বরে আক্রান্ত কোটি কোটি ভারতীয়। সবকিছুর মধ্যেই ক্রিকেটের ছোঁয়া। এইরকম যখন উন্মাদনা তখন হাওড়ার কুলগাছিয়ায় এক মিষ্টির দোকানে দেখা গেল বিশ্বকাপের রেপ্লিকা, ব্যাট-বলের আদলে তৈরি মিষ্টি। আর তা কিনতে ক্রেতাদের দেদার ভিড়। জানা গিয়েছে কুলগাছিয়া স্টেশন, সংলগ্ন একটি নামী মিষ্টির দোকানে সন্দেশ দিয়ে তৈরি […]
আরব সাগরের সৈকত থেকে হুগলি নদীর তীর — বিশ্বকাপ ফাইনালের সুনামির ঢেউ গোটা দেশ জুড়ে!
হুগলি, ১৯ নভেম্বর:- কচ্ছ উপসাগরের তীরে অবস্থিত আমেদাবাদ শহর থেকে হুগলি নদীর পশ্চিম তীরে চুঁচুড়া শহরের দূরত্ব ২০০০ কিমিরও বেশি। তাতে কী! ক্রিকেট বিশ্বকাপের আঁচে আরব সাগরে ওঠা সুনামির ঢেউ আছড়ে পড়ছে হুগলি নদীর তীরে হুগলি জেলা জুড়ে! গোটা জেলার আবালবৃদ্ধবনিতা ফুটছে ভারতের বিশ্বকাপ জয়ের আশায়। হাতে মাত্র আর কয়েক ঘন্টা। তারপরেই শুরু হয়ে যাবে […]
সকালে ডাক্তার, রাতে মৃৎশিল্পী, ভদ্রেশ্বরের চিকিৎসক বিপ্লবেন্দু।
হুগলি, ১৮ নভেম্বর:- সারাদিন তিনি একজন ডাক্তার আর রাত হলেই বাড়ি ফিরতে ডাক্তার হয়ে ওঠেন মৃৎশিল্পী। যে হাত স্টেথোস্কোপ দিয়ে রোগী দেখে সেই হাতেই আবার রূপদান হয় হৈমন্তিকার। হুগলির ভদ্রেশ্বরের চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদার তার নিজের হতেই তৈরি করেন দেবী জগদ্ধাত্রী প্রতিমা। সেই প্রতিমাই পূজো হয় জগদ্ধাত্রী পুজোতে। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসক ও হেমাটোলজির প্রফেসর ডক্টর […]
চার হাসপাতাল ঘুরে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের।
হুগলি, ১৮ নভেম্বর:- চার হাসপাতাল ঘোরার পর প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হল হরিপালের যুবকের। আবারও সামনে এল সরকারি হাসপাতালের রেফার রোগ। অভিযোগ, হরিপাল হাসপাতাল থেকে চুঁচুড়া হাসপাতাল, সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল, তারপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি। এভাবেই কাটল রাত। ভোরবেলা মায়ের সামনেই মৃত্যু হল হুগলির যুবক বিকাশ দুলের। হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের চৌতারা […]
হাওড়ায় শুভেন্দু, মালদার ঘটনায় রাজ্যের পরিকাঠামোর হাল দিয়ে তীব্র ক্ষোভ।
হাওড়া, ১৮ নভেম্বর:- গ্রামে অ্যাম্বুল্যান্স না ঢোকায় খাটিয়া করেই মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার মালদার বামনগোলার এই ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার দাসনগরে এদিন সন্ধ্যায় এক জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে তিনি বলেন, এই ঘটনা বারবার ঘটছে। এখানে কোনও পরিকাঠামো […]
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
হুগলি, ১৭ নভেম্বর:- চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় জ্বলে উঠেছে আলো, সেজে উঠছে পথঘাট, সাজানো হয়েছে মন্ডপ, প্রতিমা। কলকাতার পোস্তা থেকে জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। চতুর্থীর সন্ধায় পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগর স্ট্যান্ডে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, মেয়র রাম চক্রবর্তী, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর […]
হাওড়ায় আইটিসি কোম্পানির গোডাউনে বিধ্বংসী আগুন।
হাওড়া, ১৭ নভেম্বর:- হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত কালীপ্রসাদ ব্যানার্জী লেনের আইটিসি কোম্পানির গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। গোডাউনে রাখা তিনটি বাইক, টোটো ভস্মীভূত হয়। গোডাউনে বিস্কুট, সাবান, স্যানিটাইজার সহ একাধিক জিনিস মজুত করা ছিল। দমকলের হাওড়া ফায়ার স্টেশনের ওসি সোমনাথ প্রামাণিক জানান, সরু জায়গায় গাড়ি ঢুকতে প্রথমে সমস্যা হয়। দমকল কর্মীরা খুব […]
সিঙ্গুরের সারের দোকান ও গোডাউনে পুলিশের হানা।
হুগলি, ১৭ নভেম্বর:- সিঙ্গুরে সারের দোকান ও গোডাউনে পুলিশের হানা। আলুর চাষের মরশুমে সারের মূল্যবৃদ্ধি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন অসাধু সারের দোকানদার বস্তায় সারের লেখা দামের থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাঁরই পরিপ্রেক্ষিতে হুগলীর গ্রামীণ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ডিএসপি নিমাই চৌধুরী ও সিঙ্গুর থানার ওসি […]
ফের চুরির ঘটনা হাওড়ার স্কুলে।
হাওড়া, ১৭ নভেম্বর:- গোলাবাড়ির পর জগৎবল্লভপুর। ফের চুরির ঘটনা হাওড়ার স্কুলে। এবার অঙ্গনওয়াড়ি স্কুলের তালা ভেঙে চুরি গেল চাল, ডালের মতো খাদ্যসামগ্রী। স্থানীয় মানুষের অভিযোগ, চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্য হয়ে উঠছে হাওড়ার জগৎবল্লভপুর। জানা গেছে, জগৎবল্লভপুরের শঙ্করহাটি ১নম্বর অঞ্চলের পাইকপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চুরি গিয়েছে ওই খাদ্যসামগ্রী। স্থানীয়দের অভিযোগ, মাত্র গত ২ মাসে জগৎবল্লভপুরে অন্ততঃ […]











