এই মুহূর্তে জেলা

ট্রেন বা স্টেশন চত্বরে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফেরালো শেওড়াফুলি জিআরপি।

হুগলি, ৯ ডিসেম্বর:- বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্তর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ৷ এদিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানেল মধ্য দিয়ে এই সব মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নেয় শেওড়াফুলি জিআরপি। মোট ১৫ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হল আজ। ব্যান্ডেল রেল […]

এই মুহূর্তে জেলা

নতুন বছরে হুগলির মানুষের জন্য উপহার পরিস্রুত পানীয় জল।

হুগলি, ৯ ডিসেম্বর:- আগামী নতুন বছরে হুগলি জেলার মানুষের জন্য রাজ্য সরকারের নতুন উপহার। রাজ্য সরকারের উদ্যোগে হুগলি জেলার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। আর এবার সেই প্রকল্পের শেষ মুহূর্তের কাজ দেখে গেলেন কলকাতা পৌরসভার পৌর কমিশনার সহ বিভিন্ন আধিকারিকরা। উত্তরপাড়া পুরসভা এলাকার কোতরং এলাকায় তৈরি হচ্ছে জল প্রকল্প। ১৭০০ কোটি টাকা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বহুতলে আগুন।

হাওড়া, ৮ ডিসেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় বহুতলে আগুন। ওই বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে এদিন আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। ফ্ল্যাটের বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এই মুহূর্তে জেলা

অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা হুগলিতে।

হুগলি, ৮ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। যার প্রভাব পড়েছে রাজ্য তথা জেলাতেও। বুধবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কখনো প্রবল বৃষ্টি কখনো বা মাঝারি বৃষ্টিতে জলমগ্ন হয়েছে চাষের জমি। এই সময় মূলত জেলার চাষিরা কোথাও আলু চাষ করছেন কোথাও বা ধান কেটে রাখা রয়েছে জমিতে। তবে একটানা বৃষ্টির দরুন জল জমেছে চাষের […]

এই মুহূর্তে জেলা

অকাল বৃষ্টিতে আলু চাষের জমি জলের তলায়,ক্ষতির আশঙ্কায় হুগলির আলু চাষীরা।

হুগলি, ৮ ডিসেম্বর:- হুগলিতে এখন ভরা রবি মরসুম।আর এখন মাঠে মাঠে আলু চাষের সময়। হুগলি জেলায় এবার ৯১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নেওয়া হয়েছে। তার পঞ্চাশ শতাংশ জমিতে আলু বসানো হয়েছে গেছে। খরিফের ধান তুলে আলু বসানোর কাজ চলছে সিঙ্গুর, হরিপাল, পোলবা-দাদপুর, পান্ডুয়া, ধনিয়াখালী সহ বিভিন্ন ব্লকে। ডিসেম্বরে যখন ঠান্ডা পরতে শুরু হয় […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীকে অপমান! চুঁচুড়া ঘড়ির মোরে তৃনমূলের বিক্ষোভ।

হুগলি, ৮ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে গিরিরাজ সিং এর মন্তব্য, বিক্ষোভ মহিলা তৃনমূল কংগ্রেসের। নির্লজ্জ বেহায়া গিরিরাজ, মোদী বাবু ক্ষমা চাও, মমতার অপমান মা বোনেদের অপমান লেখা পোস্টার গলায় ঝুলিয়ে বিক্ষোভ তৃনমূল মহিলা কর্মিদের। শুভেন্দুর মমতা চোর লেখা টি শার্টের পাল্টা বাংলার পকেটমার শুভেন্দু লেখা টি শার্ট পরে বিক্ষোভ তৃনমূল বিধায়ক ও কর্মিদের।

এই মুহূর্তে জেলা

রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের।

নদীয়া, ৭ ডিসেম্বর:- রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ রাজ্যপালের। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা নদীয়া জেলা জুড়ে চলছে অতি ভারী বৃষ্টিপাত। তারই মাঝে নদীয়ার কল্যাণীর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কোন ভয় ঢোকার মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজ্যপালকে দেখে কালো পতাকা […]

এই মুহূর্তে জেলা

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিটের টাকাই গায়েব!

হাওড়া, ৭ ডিসেম্বর:- আবার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। এবার ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিটের টাকাই গায়েব ! কষ্টের জমানো টাকা গায়েব হওয়ায় দুশ্চিন্তায় বাগনানের এক মধ্যবিত্ত পরিবার। ভরসা করে পুজোর সময় কষ্টার্জিত জমানো ১ লক্ষ টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রেখেছিলেন ওই পরিবার। হঠাৎ করে মোবাইলে মেসেজ দেখে চক্ষু চড়কগাছ। ফিক্সড ডিপোজিটের ১ লক্ষ টাকা সহ সেভিংসের ২৫ […]

এই মুহূর্তে জেলা

স্কুলের ফিস দিতে না পারায় পরীক্ষা কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা চতুর্থ শ্রেণীর ছাত্রকে।

হুগলি, ৬ ডিসেম্বর:- স্কুলের ফিস দিতে না পারায় পরীক্ষা দিতে এসে ঘাড় ধাক্কা খেলো চতুর্থ শ্রেণীর এক ছাত্র। বেসরকারি স্কুলের এই অমানবিক আচরণে আবারো একবার প্রশ্নের মুখে শিক্ষাঙ্গন। ঘটনা তারকেশ্বর পৌরসভার 9 নং ওয়ার্ডের শরৎ পল্লী এলাকার বিকাশ ভারতী ব্লুমস ডে স্কুলের। (সেকেন্ডারি কো এড)। স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। ইংরেজি, বাংলা পরীক্ষার পর আজ ছিল […]

এই মুহূর্তে জেলা

চিকিৎসা করাতে গিয়ে চেন্নাইয়ে দুর্যোগের কবলে হাওড়ার ৬ সদস্য।

হাওড়া, ৬ ডিসেম্বর:- চেন্নাইয়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা করাতে গিয়ে সেখানে দুর্যোগের কবলে পড়ে হাসপাতালে আটকে পড়েছেন হাওড়ার সন্ধ্যাবাজারের একই পরিবারের ছয় সদস্য। অবস্থা এমন পর্যায়ে যে জলমগ্ন অবস্থার দরুন ট্রাকে করে রোগীদের স্থানান্তরিত করতে হচ্ছে। দু’দিন ধরে কোনওরকমে খাবারের ব্যবস্থা করেছে সেখানকার হাসপাতাল। বুধবার থেকে তাও বন্ধ। ভিডিও কলে সেই শোচনীয় পরিস্থিতির কথা জানিয়েছেন চেন্নাইতে […]