এই মুহূর্তে জেলা

জগদীপ ধনকরের মিমিক্রি, কল্যানের এলাকা ডানকুনিতেই বিজেপির বিক্ষোভ।

হুগলি, ২১ ডিসেম্বর:- রাজ্যসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করার সময় রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মিমিক্রি করেছিলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক তৈরী হয়।এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজের সাংসদ এলাকা শ্রীরামপুর লোকসভার ডানকুনিতে সাংসদের বিরুদ্ধে বিক্ষোভে নামল বিজেপি। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদকের নেতৃত্বে টি এন মুখার্জি রোড অবরোধ করে বিক্ষোভ […]

এই মুহূর্তে জেলা

উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে তৃণমূল সাংসদদের কুরুচিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ বিজেপির।

হুগলি, ২১ ডিসেম্বর:- শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে কুরুচিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে তুলকালাম চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। অবরোধ চলাকালীন কল্যাণের কুশপুতুলে আগুন দিতেই সক্রিয় হয় পুলিশ। আগুন নেভাতে গিয়ে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। এক কর্মীকে টেনেহিঁচড়ে পুলিশ গাড়িতে তুলতে গেলেই অন্যান্য কর্মীরা পুলিশের পথ আটকায়। শুরু হয় ধাক্কাধাক্কি। […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় হতে চলেছে ১২ দিনের ক্রিসমাস কার্নিভাল।

হাওড়া, ২০ ডিসেম্বর:- এই প্রথম হাওড়া শহরে অনুষ্ঠিত হতে চলেছে ১২ দিন ব্যাপী ক্রিসমাস কার্নিভাল। যার উদ্বোধক রূপে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার ধাঁচেই বড়দিন উপলক্ষে এবার হাওড়ায় আয়োজন করা হচ্ছে এই কার্নিভালের। জানা গেছে, হাওড়ার শানপুর মোড় থেকে শুরু করে ইছাপুর, ড্রেনেজ ক্যানেল রোড থেকে শুরু করে বেলেপোল সহ বিস্তীর্ণ এলাকা সেজে […]

এই মুহূর্তে জেলা

পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো হুগলি সিভিল কন্ট্রাকটারদের নির্বাচন।

হুগলি, ২০ ডিসেম্বর:- পাঁচ বছর পর হুগলি সিভিল কন্টাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল। পোলবার জগন্নাথবাটির একটি লজে কড়া পুলিশি পাহারায় সকাল দশটা থেকে ভোট শুরু হয়। মোট ২৪২ জন সদস্য রয়েছে অ্যাসোসিয়েশনে। তাদের মধ্যে ১৭ জনের এক্সিকিউটিভ কমিটি তৈরীর জন্য এই নির্বাচন। ২৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচন পরিচালনার জন্য পোলবা বিডিও অফিস থেকে […]

এই মুহূর্তে জেলা

রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা ইমামবাড়ার সংলগ্ন পার্ক।

হুগলি, ২০ ডিসেম্বর:- বছর ছ’য়েক আগে ‘গ্রিন সিটি’ প্রকল্পে প্রায় ৫০ লক্ষ টাকায় গড়া হয়েছিল চুঁচুড়ায় হাজি মহম্মদ মহসিনের সমাধিস্থল সংলগ্ন পার্কটি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ইমামবাড়া পাশের সেই পার্ক এখন বেহাল। আগাছায় ভরেছে পুরো চত্ত্বর। ইমামবাড়া কমিটির সদস্য মির্জা সাজেদ আলি বলেন, “পার্ক পরিষ্কারের দায়িত্ব আমাদের হাতেই রয়েছে। তবে, পার্কের কাজ এখনও শেষ হয়নি। গোটা […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ডুমুরজলার অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০০ টি ঘর সম্পূর্ণভাবে বর্ষীভূত।

হাওড়া, ২০ ডিসেম্বর:- মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ইছাপুর ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের পাশে বস্তির বড় অংশ। আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ১০০টির ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। ঘরের মধ্যে যাবতীয় আসবাবপত্রের পাশাপাশি পড়াশোনার বই, ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের বই সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই পুড়ে যায়। বাসিন্দাদের হাতে কার্যত অবশিষ্ট বলে কিছু নেই। […]

এই মুহূর্তে জেলা

শীতের রাতে সিভিক পুলিশ কর্মীর বাড়িতেই চুরি হাওড়ায় !

হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়া থানা এলাকার দুর্গাদাস কুটির লেনে এক সিভিক পুলিশের ঘরে গয়না সমেত লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। গোটা ঘরে ঘুমের ওষুধ স্প্রে করে বাসিন্দাদের ঘুম পাড়িয়ে বাড়ির সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে হাওড়া থানার অন্তর্গত দুর্গাদাস কুটির লেনে। মঙ্গলবার গভীর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আনন্দময়ী আশ্রম সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন।

হাওড়া, ১৯ ডিসেম্বর:- হাওড়ার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডে আনন্দময়ী আশ্রম সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বস্তি এলাকা। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আসেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। […]

এই মুহূর্তে জেলা

মঙ্গলবার দুপুরের মধ্যেই চালু করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা।

হাওড়া, ১৯ ডিসেম্বর:- যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার দুপুরের মধ্যেই চালু করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা। পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগমের তরফে হুগলী নদী জলপথ পরিবহন সংস্থাকে বেশ কয়েকটি লঞ্চের ব্যবস্থা করে দেওয়ায় ফের চালু হয় লঞ্চ পরিষেবা। প্রসঙ্গত, যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির (ভেসেল) রক্ষণাবেক্ষণের কারণে এদিন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত টানা ৬ দিন […]

এই মুহূর্তে জেলা

বড়সর প্রতারণা চক্র হুগলির কোন্নগড়ে, অভিযোগ দায়ের প্রতারিতদের।

হুগলি, ১৯ ডিসেম্বর:- বড়সর প্রতারণা চক্র এবার হুগলি জেলার কোন্নগর এ। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের প্রতারিতদের। গত তিন চার বছর ধরেই এই প্রতারণা চক্র চালাচ্ছেন কোন্নগর পঞ্চানন্তলা এলাকার বাসিন্দা সোমা কর তার স্বামী গৌতম কর ও তার ছেলে কৌশিক কর। কারো কাছ থেকে আর্থিক দারিদ্রতার অজুহাতে আবার কারো কাছ থেকে লোন করিয়ে দেওয়ার নামে লক্ষ […]