এই মুহূর্তে জেলা

রাজ্যের অবস্থা বদলাতে মমতাকে প্রাক্তন করতে হবে, শ্রীরামপুরে শুভেন্দু।

হুগলি ,২৩ ডিসেম্বর:- শ্রীরামপুরের তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকরের মিমিক্রির প্রতিবাদ জানিয়ে আজ শ্রীরামপুরে মিছিল বিক্ষোভ সভা করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কে এম সাহা স্ট্রীট বিজেপি জেলা অফিসের সামনে থেকে বটতলা পর্যন্ত মিছিল হয়।ব টতলায় প্রতিবাদ সভা থেকে শুভেন্দু বলেন, আসলে জগদীপ ধনকর তৃনমূলের বিরুদ্ধে কথা বলতেন রাজ্যপাল থাকার […]

এই মুহূর্তে জেলা

মেলেনি মজুরি, শনিবার থেকেই ধর্মঘটের ডাক হুগলি-চুঁচুড়া পুরসভার গাড়ি চালকদের।

হুগলি ,২৩ ডিসেম্বর:- নভেম্বরের মজুরি মেলেনি হুগলি-চুঁচুড়া পুরসভার গাড়িচালকদের। শনিবার সকাল থেকে তাই ধর্মঘটের ডাক দেয় পুরসভার অ্যাম্বুলেন্স, সাফাই গাড়ি, জলের গাড়ি প্রভৃতি সমস্ত রকমের গাড়ি চালকেরা। সবমিলিয়ে প্রায় ৪০ জন গাড়ি চালক রয়েছেন। সকলেই অস্থায়ী। সকালে চালকদের বোঝাতে চুঁচুড়ার কারবালা মোড়ের গ্যারাজে যান পুর-পারিষদ (স্বাস্থ্য) জয়দেব অধিকারী। বেশকিছুক্ষণ কথা বলার পরে চালকদের সিদ্ধান্ত বদলাতে […]

এই মুহূর্তে জেলা

আস্ত এটিএম মেশিন ঢুকে গেল মাটির নিচে, চাঞ্চল্য কোন্নগরে।

হুগলি,২৩ ডিসেম্বর:- আস্ত একটা এটিম মেশিন ঢুকে গেল মাটির নিচে। আর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার সাক্ষী রইল হুগলি জেলার কোন্নগর স্টেশন সংলগ্ন নবগ্রাম এলাকার মানুষ। শনিবার দুপুর বেলা একটা নাগাদ এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ঐ ব্যাঙ্কের ম্যানেজার। এদিন দুপুরে ওই এটিএম কাউন্টার থেকে […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রথম ব্যান্ডেল চার্চে প্রশাসনিক বৈঠক।

হুগলি,২৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রথম ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষের সাথে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। চার্চের ফাদারের ঘরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মিতা শুক্লা, এসিপি মৌমিতা দাস ঘোষ, ফাদার জনি, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়, সিআইসি (স্বাস্থ্য) জয়দেব অধিকারী সহ ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকার কাউন্সিলরেরা। বৈঠকে দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ থাকবে বলে […]

এই মুহূর্তে জেলা

বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলে হাজির সান্তা বেশে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।

হুগলি, ২২ ডিসেম্বর:- প্রতি বছরের মতো এই বছর ও ২৫শে ডিসেম্বর এর প্রাক্কালে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় নিজে সান্তা সেজে ঝুলিতে কেক চকলেট গিফট নিয়ে তার সমাজসেবী সংস্থা প্রকৃতির মেম্বার নিয়ে হাজির হন ওই স্কুলে। জিঙ্গেল বেল এর সুরে বাঁশি বাজানো হয়। যেহেতু স্কুলের বাচ্ছারা দৃষ্টি হীন তাই কিছুটা সেই সুরেই অনুভব করে […]

এই মুহূর্তে জেলা

আদালতের অনুমতিতে নবান্ন এলাকায় আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।

কলকাতা, ২২ ডিসেম্বর:- আদালতের অনুমতিতে নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ডে ডি এ আন্দোলনকারীদের প্রথম দিনের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরী হয়। এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই নবান্ন চত্বরে ধর্নায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ডিএ আন্দোলনকারীরা। গতকালই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল নবান্ন চত্বরে আন্দোলনে বসতে পারবেন যৌথ মঞ্চের সদস্যরা। রাতে ধর্নায় বসতে পুলিশ […]

এই মুহূর্তে জেলা

কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের।

হাওড়া, ২২ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের ডিএ আন্দোলনকারীরা। আজ সকালে নবান্নের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বচসা হয়। প্রসঙ্গত, নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চকে ডিএ ইস্যুতে শর্তসাপেক্ষে তিন দিনের জন্য ধর্নায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার […]

এই মুহূর্তে জেলা

বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনের মেলায় আগুন,ভষ্মিভূত একাধিক দোকান।

হুগলি, ২২ ডিসেম্বর:- দুদিন পর বড় দিন। সেজে উঠছে ব্যান্ডেল চার্চ।প্রতি বছরই বড় দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। সেই মেলার সাতটি দোকানে আগুন লেগে পুরে ছাই হয়ে যায়।ছোটোদের খেলনা, ইমিটেশান,চশমা, চুরি মনোহারির দোকানের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান গতকাল রাত একটা দশ নাগাদ আগুন লাগে। স্থানীয় কালিতলা জেলেপারার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর […]

এই মুহূর্তে জেলা

কথাশিল্পীর জন্মস্থান দেবানন্দপুরে পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর।

হুগলি, ২১ ডিসেম্বর:- কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুরে পর্যটন কেন্দ্র গড়ে তুলবে পর্যটন দপ্তর ঘোষণা হয়েছিল চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শরৎ চন্দ্রের ১০৮ তম জন্ম বার্ষিকির অনুষ্ঠান চলার সময়। আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন হল। কলকাতায় ক্রিসমাস ফেস্টিভেল এর সূচনা অনুষ্ঠান থেকে যার ভার্চুয়াল সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম […]

এই মুহূর্তে জেলা

ডুমুরজলার বস্তিতে পরিদর্শন ফিরহাদের, ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা।

হাওড়া, ২১ ডিসেম্বর:- সোমবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো এখানে এসেছি যাতে কাজ চালু করে দেওয়া যায়। ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মন্ত্রী মনোজ তিওয়ারি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে […]