এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাস ধাক্কা মারল হাওড়া ব্রিজের পিলারে, জখম ৭।

হাওড়া, ১৫ মার্চ:- শুক্রবার দুপুরে হাওড়াগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের পিলারে ধাক্কা মারে। ঘটনায় ওই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। এদের মধ্যে ৭ জনকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কলকাতার নর্থ পোর্ট থানার পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে […]

এই মুহূর্তে জেলা

বিজেপি-তৃণমূলের ভোটে জিতেই শ্রীরামপুরে লাল আবির ওড়াবে সিপিএম- দীপ্সিতা।

হুগলি, ১৫ মার্চ:- শ্রীরামপুরে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরকে নিয়ে মিছিল জেলা বাম নেতৃত্বের।শ্রীরামপুর কুমিরজলা রোড সিপিআইএম জেলা কার্যালয় থেকে শুরু হয় মিছিল লেনিন সরনী জিটি রোড,শ্রীরামপুর পুরসভার সামনে দিয়ে গিয়ে আর এম এস ময়দানে শেষ হবে মিছিল। মিছিলে প্রার্থীর সঙ্গে রয়েছেন সিপিআইএম হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ব। দীপ্সিতা বলেন,এবার রামের […]

এই মুহূর্তে জেলা

গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা।

হাওড়া, ১৫ মার্চ:- গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা। শুক্রবার সকাল থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হলো। দীর্ঘ অপেক্ষার পর এদিন থেকে গঙ্গার নীচ দিয়ে শুরু হলো মেট্রো পরিষেবা। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকলেই খুশি প্রথম দিনের মেট্রোর সাক্ষী হতে পেরে। এদিকে, আজ শুক্রবার প্রথম দিনে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া-আমতা রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা যাত্রীবাহী বাসের।

হাওড়া, ১৪ মার্চ:- বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া-আমতা রোডের দশ নম্বর পোলে একটি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি ধাক্কা মারে একটি বাড়িতে। ঘটনায় আহত হয়েছেন বাসযাত্রী-সহ বেশ কয়েকজন। ঘটনায় আহত হন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির শিশু-সহ এক মহিলা। আহতদের নিয়ে যাওয়া হয় গাববেড়িয়া হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয় দুটি গাড়ির চালককে। […]

এই মুহূর্তে জেলা

আইসিডিএস কর্মী থেকে রাজনীতির ময়দান, রাস্তাটা মোটেও সুখের ছিল না আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালীর।

হুগলি, ১৪ মার্চ:- আই সি ডি এস কর্মী থেকে রাজনীতির ময়দান, তারপর লোকসভা ভোটে আরামবাগ থেকে তৃণমূলের প্রার্থী এই পথ মোটেও সুখের ছিলনা মিতালী বাগের। প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব পরিবার থেকে উঠে আসার যেনো এক কাহিনী মিতালী বাগ। ‘আমি দিল্লির সাংসদ ভবনে প্রান্তিকদের জন্য আমার আওয়াজ তুলতে চাই’ এমনটাই জানাচ্ছে মিতালী। গণতন্ত্রের ক্ষমতায়ন এবং ভারতীয় […]

এই মুহূর্তে জেলা

অয়ন শীলের শ্যালক গ্রেফতার, বধু নির্যাতন মামলায়।

হুগলি, ১৪ মার্চ:- গত বছর ২০ শে মার্চ ইডির হাতে গ্রেফতার হন নিয়োগ দূর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃনমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল।অয়ন শীলের চুঁচুড়া জগুদাস পাড়ার বাড়ি ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালায় ইডি। অয়নের আবাসন এবিএস টাওয়ারে ছিল অয়নশীল এর অফিস। সেই আবাসনে রয়েছে শান্তনুর একটি ফ্ল্যাট। চুঁচুড়ায় অয়নের অফিস এবং সল্টলেকের অফিস […]

এই মুহূর্তে জেলা

যৌথ মঞ্চের আহ্বানে আজ নবান্ন অভিযানের ডাক।

হাওড়া, ১৪ মার্চ:- রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ-এর আহ্বানে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুরে হাওড়া ফেরিঘাটে জমায়েত ডাকা হয়েছে। ইতিমধ্যেই সেখানে জমায়েত শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি বন্ধ হোক, রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শূণ্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘ রিলিফের দাবিতেই […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপালের মুখেও মোদিজি কি গ্যারান্টি।

হুগলি, ১৩ মার্চ:- পিএম সুরজ পোর্টাল এর উদ্বোধনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মোদিজির গ্যারান্টির কথা বললেন। উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, আমি শপথ নিচ্ছি, নেতাজী সুভাষ, বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসাথে […]

এই মুহূর্তে জেলা

পোলবায় ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার এক, আজ ছাত্রের বাড়ি যান অসিত-লকেট।

হুগলি, ১৩ মার্চ:- মঙ্গলবার পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ঝাঁপা এলাকায় গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় ষষ্ঠ শ্রেনীর ছাত্র দেব ঘোষের। জানা যায় চাউমিন কিনতে গিয়ে নিখোঁজ ছিল সে। পরদিন সকালে স্থানীয় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয়। উত্তেজনা ছড়ায় পাইপ লাইনের কাজ করতে আসা শ্রমিকদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। তাদের অস্থায়ী কোয়ার্টার ভাঙচুর করা হয়। […]

এই মুহূর্তে জেলা

সাতসকালে বাস দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে, তীব্র যানজট।

হাওড়া, ১৩ মার্চ:- সাতসকালেই বিদ্যাসাগর সেতুতে ঘটলো বাস দুর্ঘটনা। বুধবার সকালে সাঁতরাগাছির দিক থেকে কলকাতার দিকে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারায় ধূলাগোড়-শিয়ালদহ রুটের একটি যাত্রীবাহী বাস। সামনে থাকা মালবাহী গাড়িকে সজোরে ধাক্কা মারে। মালবাহী গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনায় বাসের যাত্রীরা অল্প-বিস্তর আহত হন বলে জানা গেছে। […]