কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। তাকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দেওয়ার নির্দেশ এবং সেই সংক্রান্ত বিতরকের প্রেক্ষিতে আলাপন বাবু চাকরিতে তার বর্ধিত মেয়াদ গ্রহণ না করে আজই অবসর নিচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তার জায়গায় রাজ্যে নতুন মুখ্যসচিব হচ্ছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। […]
কলকাতা
ইয়াসের ত্রাণ ও ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৩১ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের ত্রাণ ও ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে মানবিকতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নবান্নে আজ ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিভিন্ন জেলার জেলাশাসক ও বিপর্যয় মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে তিনি এ ব্যাপারে বৈঠক করেন। তিনি বলেন, শুধুমাত্র ইয়াস ও টর্নেডো, বা জল ঢুকে যাওয়ার কারণে যেখানে ক্ষয় […]
মুখ্যসচিবের বদলি সংক্রান্ত কেন্দ্রের চিঠির সৌজন্যবশত তার জবাব দিয়েছি – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিবের বদলি সংক্রান্ত ব্যাপারে রাজ্যকে অবহিত করে কেন্দ্রের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল আজ তিনি সৌজন্যবশত প্রধানমন্ত্রীকে সেই চিঠিরই জবাব দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই কেন্দ্র- রাজ্য যোগাযোগ রেখে চলে৷ কেন্দ্র- রাজ্যের মধ্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া৷তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, […]
খুচরো দোকানকে আংশিক ছাড় মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৩১ মে:- রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কঠোর বিধিনিষেধের আওতা থেকে আরও কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এখন থেকে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়া হবে। ওই সব দোকান বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। সেইসঙ্গে তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে […]
আগামী তিনমাস আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব থাকবেন কিনা সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ যেভাবে মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন তা আইনসম্মত নয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন সব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা কাম্য নয়। হেরে প্রতিহিংসার রাজনীতি […]
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কলকাতা , ৩১ মে:- শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ সকাল ১০ টার মধ্যে তাকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্য সচিব যথারীতি আজ সকাল পৌনে এগারোটায় নবান্নে পৌঁছান।
মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য , সোমবার সাতসকালে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়ে জানিয়ে দিলো মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে ছাড়ছে না রাজ্য। সোমবার সাতসকালে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি দিয়ে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে পদ্ধতিতে এক্সটেনশনে থাকা মুখ্যসচিবকে হঠাৎই কেন্দ্রীয় পদে নিয়োগের জন্য ডেকে পাঠানো হয়েছে তা নজিরবিহীন নিয়ম বহির্ভূত এবং অসাংবিধানিক। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করার জন্য […]
ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দুয়ারে ত্রাণ পৌঁছাতে পর্যালোচনা বৈঠকে আগামীকাল বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মে:- ঘূর্ণি ঝড় ইয়াস এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ‘ দুয়ারে ত্রাণ ‘ পৌঁছে দিতে সোমবার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদি, অর্থ সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবরা। ঝড়ের পর চারদিন পেরিয়ে […]
রিলিজ করলনা নবান্ন, সম্ভবত রাজ্যেই থাকছেন আলাপন।
কলকাতা , ৩০ মে:- কেন্দ্রের নির্দেশে সোমবার দিল্লী যাচ্ছেন না মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর বদলির নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হোক। রবিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে দিল্লী থেকে রাজ্যে র সঙ্গে কোনো যোগাযোগ করা হয় নি। সোমবার, সকাল ১০টায় দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। […]
টিকার অপ্রতুলতা স্বত্বেও সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলা – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৯ মে:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই কমেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সংক্রমনের শৃঙ্খল ভাঙতে লকডাউন এর মতো কঠোর বিধি-নিষেধ জারি করার ফলে সংক্রমণের হার কমেছে বলে তার দাবি। মুখ্যমন্ত্রী বলেন পরবর্তী আরও ১৫ দিন এই কঠোর বিধি-নিষেধ জারি থাকলে সংক্রমণ আরো অনেকটাই কমে আসবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান […]

