কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিবের বদলি সংক্রান্ত ব্যাপারে রাজ্যকে অবহিত করে কেন্দ্রের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল আজ তিনি সৌজন্যবশত প্রধানমন্ত্রীকে সেই চিঠিরই জবাব দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই কেন্দ্র- রাজ্য যোগাযোগ রেখে চলে৷ কেন্দ্র- রাজ্যের মধ্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া৷তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ প্রসঙ্গে এখনও কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি৷ আলাপন বাবু মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যাবেন কি না, সেই প্রশ্নের উত্তরও তিনি যথাসময়ে দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গত ২৮ মে রাতে রাজ্যের মুখ্যসচিবকে বদলির নির্দেশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী এর আগে অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ এ দিন অবশ্য প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সুর অনেকটাই নরম ছিল৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের থেকে প্রথমে আমরা চিঠি পেয়েছি৷ তাই সৌজন্যবশতই তার জবাব দিয়েছি৷
Related Articles
মুখ্যসচিবের দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৯ মে:- মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। সংঘাতে না গিয়ে সাংবিধানিকভাবে এই সমস্যার সমাধান করতে তিনি অনুরোধ জানান। মুখ্যসচিবকে দিল্লি তলবের সিদ্ধান্তের বিরোধিতা করে আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার তাকে এবং তার প্রশাসনিক কর্তাদের অপমান করা হচ্ছে। […]
হাওড়ায় করোনা সংক্রামিত এলাকায় স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করল পুরসভা।
হাওড়া,১৭ এপ্রিল:- হাওড়া শহরে করোনা সংক্রমিত এলাকায় ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্প করে বাড়ি বাড়ি ঘুরে থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু করলেন পুরনিগমের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। বৃহস্পতিবার থেকেই এই মোবাইল স্ক্রিনিং শুরু হয়ে গেল। এদিন বিকেলে মধ্য হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ডের রাজবল্লভ সাহা লেন থেকে এই মোবাইল মেডিক্যাল ক্যাম্প কাজ আরম্ভ করে দিল। ওই এলাকায় গিয়ে স্বাস্থ্যকর্মী […]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় সম্প্রীতির ছবি ধরা পড়ল হাওড়ার ডোমজুড়ে।
হাওড়া, ১৪ অক্টোবর:- সম্প্রীতির ছবি ধরা পড়ল হাওড়ার ডোমজুড়ে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় ডোমজুড় কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লার ব্যবস্থাপনায় শুক্রবার সলপ হাইরোডে হিন্দু ভাইরা হোম যজ্ঞ এবং মুসলিম ভাইরা দোয়া করলেন। অভিষেকের সুস্থতা কামনায় ওই কর্মসূচির আয়োজন করা হয় হাওড়ার সলপে। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার […]







