কলকাতা , ৩১ মে:- রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কঠোর বিধিনিষেধের আওতা থেকে আরও কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এখন থেকে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়া হবে। ওই সব দোকান বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। সেইসঙ্গে তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজে ছাড় দেওয়া হল। টিকাকরণের পর নির্মাণ শিল্পের কর্মীদের কাজে অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনার সংক্রমণ অনেকটা কমেছে। রাজ্যে ১ কোটি ৪১ লাখ টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মে মাসে ১৮ লাখ ভ্যাকসিন কেনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
আজ বিশ্ব এইডস দিবস ।
আজ বিশ্ব এইডস দিবস ।সচেতনতা ও মানবতামুখী কর্মসূচিকে কার্যত বৈপ্লবিক ধারাবাহিক অভিমুখ দিতে ‘রোগকে ঘৃণা করো রোগীকে নয়’ এই স্লোগানকে পাথেয় করে বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুটি সংস্থার যৌথ উদ্যোগে রবিবার উত্তর চব্বিশ পরগণার মছলন্দুপুর শক্তিমান ক্লাব থেকে রেলি বের করা হয় । তিন রাস্তার মোড় হয়ে রেলি যায় রামকৃষ্ণ পাঠাগার এরপর সেখান থেকে রাজবল্লভপুর […]
ভোটের আগের দিন হাওড়াতেও চলছে প্রস্তুতি।
হাওড়া, ৭ জুলাই:- বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েতের DCRC দেয়া হচ্ছে নিশ্চিন্দার পল্লীমঙ্গল স্কুল থেকে। ১৮৪টি পোলিং স্টেশনে ভোট কর্মীরা তাদের ব্যালট পেপার, ব্যালট বক্স এবং ভোটের গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ঘিরে দেওয়া হয়েছে ওই এলাকা। Post Views: 411
ভোররাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল নারকেলডাঙার ছাগলপট্টি।
কলকাতা , ৭ সেপ্টেম্বর:- নারকেলডাঙ্গা ক্যানেল স্ট্রীট খালের ধারে অস্থায়ী ঝুপড়ি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা 30 থেকে 40 টি পাঁচটায় ঝুপড়ি আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভোর পাঁচটা নাগাদ অস্থায়ী ঝুপড়িতে আগুন লাগে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও জঙ্গলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে […]









