কলকাতা এই মুহূর্তে

করোনা আবহে চলতি বছরের মাধ্যমিক , উচ্চমাধ্যমিক বাতিল করলো রাজ্য সরকার।

কলকাতা , ৭ জুন:- করোনা আবহে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার। বিশেষজ্ঞদের মতামত এবং রাজ্যের জনসাধারণের দেওয়া রায়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে একদিনের […]

এই মুহূর্তে কলকাতা

ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সাত সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।

কলকাতা, ৭ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এছাড়াও রয়েছে কৃষি, পরিবহন, গ্রাম উন্নয়ন, বিদ্যুৎ, মৎস্য ও অর্থ মন্ত্রকের প্রতিনিধিরা। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথর প্রতিমার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। যাবে গোসাবাতেও। আরেকটি দল […]

এই মুহূর্তে কলকাতা

জনসাধারণের মতের ভিত্তিতেই মাধ্যমিক , উচ্চ- মাধ্যমিক পরীক্ষা করাতে চায় সরকার।

কলকাতা , ৬ জুন:- চলতি কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত হবে কিনা রাজ্য সরকার এবার সে ব্যাপারে সাধারণ মানুষের মতামত চেয়েছে। আগামীকালের মধ্যে ইমেইল মারফত এব্যাপারে ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ রাজ্যের আপামর সাধারণ মানুষের কাছে মতামত চাওয়া হয়েছে। আজ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে আজ বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক […]

এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরে কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্লান তৈরি করছে।

কলকাতা , ৬ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর এবং সুন্দরবনের সাগরদ্বীপের পুনর্গঠনে রাজ্য পরিবেশ দপ্তর একটি নতুন উপকূলীয় এলাকা ব্যবস্থাপন পরিকল্পনা বা কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্লান তৈরি করছে। এই পরিকল্পনার আওতায় ভবিষ্যৎ বিপর্যয় থেকে উপকূলীয় এলাকাকে বাঁচাতে উপযুক্ত পরিকাঠামোর নির্মাণের পাশাপাশি সৌন্দর্যায়নের কাজও করা হবে বলে পরিবেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার ৪১ টি স্থায়ী কমিটির মধ্যে ১০ টি কমিটি বিজেপিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা , ৬ জুন:- রাজ্য সরকার বিধানসভার ৪১ টি স্থায়ী কমিটির মধ্যে ১০ টি কমিটি বিরোধী বিজেপি কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পাবলিক একাউন্টস কমিটি ছাড়াও বাণিজ্য ও শিল্প এবং শ্রম সংক্রান্ত কমিটি রয়েছে। বিভিন্ন কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দলের কাছে নাম চেয়ে পাঠানো হয়েছে বলে বিধানসভা সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল রাজ্যে আসছে।

কলকাতা , ৬ জুন:- ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল আগামীকাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সফর করবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে আজ রাতে কলকাতায় পৌঁছানোর পর আগামীকাল প্রতিনিধিদলের সদস্যরা দু’ভাগে ভাগ হয়ে এক দল […]

এই মুহূর্তে কলকাতা

১০০ কোটি টাকা ব্যায়ে জলাভূমি ব্যবস্থাপনা প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার।

কলকাতা , ৫ জুন:- রাজ্য সরকার পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণে জলাভূমি ব্যবস্থাপনা প্রকল্প হাতে নিয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আজ এক অনুষ্ঠানে পরিবেশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর রত্না দে নাগ জানিয়েছেন, এই প্রকল্পে জলাভূমি জবরদখল, সংলগ্ন এলাকার চর্ম কারখানাগুলি থেকে নির্গত বর্জ্য আটকানোর পাশাপাশি সংলগ্ন এলাকায় কৃষি ও মাছ […]

এই মুহূর্তে কলকাতা

সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল , সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ৫ জুন:- তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল করেছে। দল নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ তৃণমূল ভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সায়নী ঘোষ নতুন যুব সভানেত্রী হচ্ছেন। কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে […]

এই মুহূর্তে কলকাতা

দু দফায় বন্ধ থাকবে ই এম বাইপাসের আম্বেদকর সেতু।

কলকাতা , ৫ জুন:- ভার বহন ক্ষমতা সহ অন্যান্য কয়েকটি বিষয় পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার ইএম বাইপাসের আম্বেদকর সেতুটি দুই দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেতুর পশ্চিম দিকের লেন টি আজ রাত আটটা থেকে বুধবার সকাল ছটা এবং পূর্ব দিকের অংশটি বৃহস্পতিবার রাত আটটা থেকে ১৪ই জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের বকেয়া পাওনা পাঁচ হাজার কোটি টাকা মিটিয়ে দেবার দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্যের।

কলকাতা , ৫ জুন:- ইয়াস এবং কোভিড পরিস্থিতি মোকাবিলায় কাজে ব্যবহারের জন্য রাজ্য সরকার তার বকেয়া পাওনা প্রায় পাঁচ হাজার কোটি টাকা এখনই মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র গতকাল রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে জিএসটি ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। গত দশ […]