কলকাতা , ৬ জুন:- চলতি কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত হবে কিনা রাজ্য সরকার এবার সে ব্যাপারে সাধারণ মানুষের মতামত চেয়েছে। আগামীকালের মধ্যে ইমেইল মারফত এব্যাপারে ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ রাজ্যের আপামর সাধারণ মানুষের কাছে মতামত চাওয়া হয়েছে। আজ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে আজ বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া আদৌ উচিত কিনা, নিলে তার পদ্ধতি কি হবে, পরীক্ষা না হলে কিসের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে সে সমস্ত ব্যাপারেই জন সাধারণের মতামত চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। যাদের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই সরকারের কাছে জমা পড়েছে। এবার এ ব্যাপারে সাধারণ মানুষের মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
ভারতে ফুটবল প্রেমীদের জন্য সুখবর! বড় টুর্নামেন্টের অপেক্ষা ।
স্পোর্টস ডেস্ক ,২ জুলাই:- করোনা প্রকোপ কমতে ইউরোপের বিভিন্ন দেশে ফুটবলযজ্ঞ শুরু হলেও ভারতে এখন ফুটবল শুরুর সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল ফ্যানেদের হতাশ হওয়া ছাড়া কোনও উপায় নেই। সংকটের এই সময় এবার ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারে মেগা টুর্নামেন্টে ভারতের বিড করতে চাওয়ার খবর। এবার ২০২৭ সালে ভারতের মাটিতে বসতে পারে ফুটবলের বড় […]
আজ থেকে চালু হলো মঙ্গলাহাটের পোড়া হাট।
হাওড়া,৭ আগস্ট:- বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রায় ১৮ দিন পর আজ সোমবার থেকে পুনরায় খুলে গেল হাওড়ার পোড়া মঙ্গলাহাট। গত সপ্তাহে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম পোড়া মঙ্গলাহাটে এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন এক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে হাট খুলে দেওয়া হবে। হাওড়া পুরসভার তরফ থেকেও পোড়া মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু হয়। সেই কাজের […]
ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায় প্রহৃত আর,পি,এফ কর্মী , পাশাপাশি বৈচিগ্রামে রেল অবরোধ।
সুদীপ দাস, ১৭ আগস্ট:- ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায়, প্রহৃত দুই আরপিএফ কর্মী। পাশাপাশি ট্রেন অবরোধ। উত্তপ্ত পান্ডুয়া ব্লকের বৈঁচিগ্রাম রেল স্টেশন। মঙ্গলবার বিকেলে প্রায় ঘম্টাখানেক অবরোধ চলে বৈঁচিগ্রাম স্টেশনে। ঘটনার সূত্রপাত এদিন দুপুরে ব্যান্ডেল স্টেশনে। দুপুরে আপ হাওড়া-বর্ধমান লোকাল ব্যান্ডেলে ঢুকতেই সেই ট্রেনে ওঠে আরপিএফের বিশেষ হকার প্রতিরোধ বাহিনী। কোভিড আবহে বেআইনিভাবে ট্রেনে হকার […]







