কলকাতা, ৭ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এছাড়াও রয়েছে কৃষি, পরিবহন, গ্রাম উন্নয়ন, বিদ্যুৎ, মৎস্য ও অর্থ মন্ত্রকের প্রতিনিধিরা। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথর প্রতিমার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। যাবে গোসাবাতেও। আরেকটি দল কলকাতা থেকে সড়কপথে পৌঁছবে বাসন্তীর গদখালিতে। সেখান থেকে নৌকায় চড়ে গোসাবার ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে কেন্দ্রীয় দল। একটি দল যাবে কপ্টারে। আরেকটি দল সড়কপথে দিঘায় যাবে। মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
Related Articles
আগামীকাল থেকে ৩৫তম হুগলী জেলা গ্রন্থমেলা শুরু হতে চলেছে চন্দননগরে।
সুদীপ দাস, ১৯ ডিসেম্বর:- আগামীকাল থেকে ৩৫তম হুগলী জেলা গ্রন্থমেলা শুরু হতে চলেছে চন্দননগরে। চন্দননগর মেরীর মাঠে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা বিশিষ্ট সাহিত্যিক তথা মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর। কোলকাতা সহ রাজ্যের নামীদামি প্রকাশনী সংস্থার মোট ৮২টি স্টল থাকবে। এছাড়া লিটল ম্যাগাজিনের জন্য আলাদা ১০টি স্টল এবং মাঠের বাইরে […]
চরম অর্থাভাবকে ভুলে, চারটি সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করল স্নেহা।
হাওড়া, ৫ মে:- চরম অর্থাভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়াই একসময় দুষ্কর হয়ে উঠেছিল। প্রতিযোগিতার এন্ট্রি ফি-র ব্যবস্থা করে দিয়েছিলেন এলাকার বিধায়ক। সেই স্নেহাই আজ দেশের হয়ে চার চারটি সোনা জয়ী। কেরালার আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪টি সোনা জিতে নিয়েছে বালির মেয়ে স্নেহা ঘরামি। প্রসঙ্গত, ওই প্রতিযোগিতায় স্নেহার অংশগ্রহণ নিয়েই একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। […]
দশমীতে বিষাদের সুর চন্দননগরে।
সুদীপ দাস, ১৪ নভেম্বর:- সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে এবারের মত বিদায় জানানো শুরু হলো চন্দননগরে। চন্দননগরের মন্ডপে মন্ডপে দশমীর সকাল থেকেই শুরু হয় মাকে বরনের পালা। এরপর মহিলারা একে অপরকে সিঁদুর রং-এ রাঙিয়ে দেয়। সঙ্গে ঢাক-তাসার তালে কোমর দুলায় মহিলারা। মহিলাদের বক্তব্য আজ মন তো একটু খারাপ হবেই। তবে কোভিডের মধ্যেও যে এবার পুজোর […]









