কলকাতা , ৫ জুন:- ভার বহন ক্ষমতা সহ অন্যান্য কয়েকটি বিষয় পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার ইএম বাইপাসের আম্বেদকর সেতুটি দুই দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেতুর পশ্চিম দিকের লেন টি আজ রাত আটটা থেকে বুধবার সকাল ছটা এবং পূর্ব দিকের অংশটি বৃহস্পতিবার রাত আটটা থেকে ১৪ই জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে আজ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এই সময়ে সেতুর উপর দিয়ে চলাচলকারি সব গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
Related Articles
চলতি বছরে ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষমাত্রা রাজ্যের।
কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্য সরকার চলতি বছরের মধ্যে আরও ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।নবান্নে আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন। সেখানে পয়লা জানুয়ারির আগে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। আগামী […]
অবশেষে মিলেছে বাড়ির খোঁজ। কর্ণাটকের বৃদ্ধকে তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে।
হাওড়া, ২১ জানুয়ারি:- অনেক প্রচেষ্টার পর অবশেষে মিলেছে বাড়ির খোঁজ। কর্ণাটকের বৃদ্ধকে তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে। হ্যাম রেডিও’র বিশেষ উদ্যোগ এবং হাইকোর্টের মহিলা আইনজীবী সোনি বাগচির সহযোগিতায় অবশেষে ঘরে ফিরতে চলেছেন কর্ণাটক নিবাসী ওই বৃদ্ধ। জানা গেছে, গঙ্গাসাগর মেলার শুরুতেই হাওড়া স্টেশনের কাছে বয়স্ক ওই বৃদ্ধের খোঁজ পাওয়া যায়। তাঁকে উদ্ধার করেন কলকাতা […]
এক কুখ্যাত আন্তঃরাজ্য অপরাধীকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করল আরপিএফ।
হাওড়া, ২ জানুয়ারি:- এক আন্তঃরাজ্য কুখ্যাত অপরাধীকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছে আরপিএফ। তার কাছ থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির চুরি হওয়া ৩৬৪ পিস অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়েছে। শনিবার হাওড়া স্টেশনে নজরদারি চলাকালীন আরপিএফের নজরে আসে এরশাদ সরকার (৩২) নামের বর্ধমানের মেমারির বাসিন্দা এক ব্যক্তি ৪ নং গেটের কাছে চারটি কার্টুন বাক্স […]









