এই মুহূর্তে কলকাতা

রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি।

কলকাতা, ৩ জুলাই:- রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি। আগামী মঙ্গলবার রাজ্যের আইন সভার দ্বিতীয় কক্ষ তৈরির ব্যাপারে নতুন করে বিল আনতে চলেছে সরকারপক্ষ। বিধানসভায় ওই বিলের ওপর আলোচনার সময় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ওই বিলের বিরোধীতা করবে বলে দলের পরিষদীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন রাজ্যে বিধান পরিষদ […]

এই মুহূর্তে কলকাতা

ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ালো রাজ্য সরকার।

কলকাতা, ৩ জুলাই:- রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরো বাড়িয়েছে। নবান্নের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান সহ সমস্ত সদস্যদের মেয়াদ আরও তিন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ১ লা জুলাই থেকে এই মেয়াদ কার্যকর হবে। সরকারি কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধাসহ কর্মী বিন্যাস সংক্রান্ত বিষয় গুলি খতিয়ে দেখার জন্য […]

এই মুহূর্তে কলকাতা

পেট্রোল , ডিজেলের মূল্যবৃদ্ধি স্বত্বেও রাজপথে নেমেছে সরকারি বাস , দাবি পরিবহন মন্ত্রীর।

কলকাতা, ৩ জুলাই:- ডিজেল, পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সত্যেও সরকারি বাস পথে নেমেছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কোলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্র এভাবে জ্বালানির দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে গোটা দেশকে সংকটের মুখে ফেলেছে। এদিকে, পয়লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী […]

এই মুহূর্তে কলকাতা

বিরোধী দলনেতার সঙ্গে ‘স্বাক্ষাত’ সলিসিটার জেনারেলের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের অভিযোগ অস্বীকার শুভেন্দুর

কলকাতা, ২ জুলাই:- সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির বৈঠক নিয়ে রাজ্যে তুঙ্গে উঠল শাসক বিরোধী তরজা। সলিসিটার জেনারেলের অপসারণের দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বৃহস্পতিবার দিল্লিতে সলিসিটর জেনারেল তথা নারদ কাণ্ডে সিবিআই-এর আইনজীবী তুষার মেহেতার বাড়িতে যান। এরপরেই তুষার মেহেতার বিরুদ্ধে পক্ষপাতিত্বের […]

কলকাতা এই মুহূর্তে

বিধানসভায় বিজেপির বিধায়কদের বিক্ষোভে শোনা গেল না রাজ্যপালের ভাষণ।

কলকাতা, ২ জুলাই:- বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। রাজ্যপালের ভাষণের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিজেপি বিধায়কদের বিক্ষোভে শোনা গেল না রাজ্যপালের ভাষণ। সম্ভবত পুরো ভাষণ পড়লেন না রাজ্যপাল। চার মিনিটের মধ্যে ভাষণ শেষ করেন রাজ্যপাল।এরপর বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রথা মেনে তাঁকে বিদায় জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও […]

এই মুহূর্তে কলকাতা

বাজেট অধিবেশন দিয়ে আজ শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভা।

কলকাতা, ২ জুলাই:- করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২ টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এর পর আজ বিধান সভার উপাধ্যক্ষ নির্বাচন করা হবে। রামপুর হাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকালও অনিশ্চিত বেসরকারি বাস চলাচল , যাত্রীদের চাহিদা মেটাতে কাল বড়ো চ্যালেঞ্জ পরিবহন কর্তাদের।

কলকাতা , ১ জুলাই:- ডিজেলের মূল্য ও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো এই দুয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের রাষ্ট্রিয় পরিবহণ সংস্থাগুলি আগামীকাল থেকে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের নতুন বিধি নিষেধের দ্বিতীয় দিনে আগামীকাল সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকায় কিভাবে যাত্রীদের চাহিদা মেটানো যাবে পরিবহণ কর্তাদের কাছে সেটাই […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে ত্রাণ প্রকল্প ক্ষতিপূরণের প্রায় অর্ধেক আবেদনই ভুয়ো বলে বাতিল করল নবান্ন।

কলকাতা, ১ জুলাই:- ইয়াশ ঘূর্ণিঝড় জনিত বিপর্যয়ের ত্রাণ ও ক্ষতিপূরণ প্রকল্পে জমা পড়া আবেদনের প্রায় অর্ধেক বিভিন্ন রকম অসঙ্গতির কারণে বাতিল হয়েছে। জমা পড়া আবেদন পত্র পরীক্ষা করে দেখার পর তা বাতিল করা হয় বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ইয়াস দুর্যোগের পর ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার দুয়ারে ত্রাণ প্রকল্প শুরু করেছিল। গত পয়লা […]

এই মুহূর্তে কলকাতা

আট নতুন থানা ব্যারাকপুর কমিশনারেটে।

কলকাতা, ১ জুলাই:- রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনে আটটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বেলঘড়িয়া থানাকে ভেঙে নতুন কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা তৈরি করা হচ্ছে। দমদম থানাকে ভেঙে নতুন নাগেরবাজার থানা করা হচ্ছে। টিটাগরের দুটো গ্রাম পঞ্চায়েত শিউলি এবং মোহনপুরকে নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। বিজপুর এর গ্রামীণ অংশ […]

এই মুহূর্তে কলকাতা

করোনা মোকাবিলায় বেহাল কোষাগার , ব্যয় সঙ্কোচের নিদান নবান্নর।

কলকাতা, ১ জুলাই:- করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে স্বাস্থ্য খাতে রাজ্য সরকারের বিপুল পরিমাণে অর্থ খরচ হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে অন্যান্য খাতে খরচ ব্যয় সংকোচ করার পথে হাঁটলো রাজ্য। ৩০ জুন অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিধি নিষেধ লাগু থাকবে। এই নির্দেশিকায় সরকারি দপ্তর ও […]