কলকাতা, ২ জুলাই:- করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২ টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এর পর আজ বিধান সভার উপাধ্যক্ষ নির্বাচন করা হবে। রামপুর হাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা হয়েছে। বিরোধী দল বিজেপি ডেপুটি স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছে।ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার হচ্ছেন। এদিকে করোনা অতিমারীর কারণে পারস্পরিক দূরত্ব বিধি বজায় রেখে অধিবেশন কক্ষের আসন বিন্যাস বদল করা হয়েছে। তাই গভর্নর্সগ্যালারি দর্শকদের জন্য বরাদ্দ দোতলার গ্যালারি, সাংবাদিকদের জন্য নির্ধারিত থাকা স্থানেও বিধায়কদের বসার ব্যাবস্থা করা হয়েছে। এদিকে বিধানসভার বাজেট অধিবেশনে প্রত্যেক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করে তৃনমূল কংগ্রেস পরিষদীয় দল হুইপ জারি করেছে।
Related Articles
পুলিশ দিবসে বালিতে পুলিশ কর্মীদের সম্বর্ধনা দিলেন বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- রাজ্যের পুলিশ কর্মীদের সম্মান দিতে ১ সেপ্টেম্বর বাংলায় পুলিশ দিবস পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বিশেষ দিনে পুলিশ দিবসে হাওড়ায় পুলিশ কর্মীদের সম্বর্ধনা দিলেন বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার এইসব প্রকল্পের সুবিধা নিতে প্রতিদিন যেভাবে মহিলা ও সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন দুয়ারে সরকারের শিবিরে তাতে […]
মঠের খিচুড়ি ভোগ খেয়ে অসুস্থ অনেকে। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি ১৩ জন।
হাওড়া , ৮ জানুয়ারি:- শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি পালন অনুষ্ঠানের ভোগ প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। হাওড়ার মাকড়দহের একটি মঠের অনুষ্ঠানে প্রতি বছরই কয়েক হাজার মানুষ যোগ দেন। এই বছর কোভিড পরিস্থিতিতে সেই সংখ্যা কম হয়। অন্যান্য বছরে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকলেও এই বছর কোভিডের কারণে প্রসাদ বসিয়ে খাওয়ার বদলে প্যাকেট করে পার্সেল দেওয়ার […]
মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার।
হুগলি, ১ মে:- এক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার ঘটনা আরামবাগের। এক বিন্দু রক্ত যে মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে, তা আরো একবার প্রমাণ মিলল। আরামবাগ ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মির সামসেদ তার ২২ বছরের অসুস্থ মেয়েকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি করে চিকিৎসকরা জানায় এক্ষুনি তাকে রক্ত দিতে হবে তার শরীরে […]










