কলকাতা, ৮ জুলাই:- রাজ্যের মানুষকে অর্থনৈতিক স্বচ্ছলতা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার মতো সমস্ত পরিষেবাকে সামগ্রিক করে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বিধানসভায় আজ রাজ্যের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য বরাদ্দ ঠিকমত না পাওয়ার কারণে আইসিডিএস এর মত কেন্দ্রীয় প্রকল্প যথাযথভাবে রুপায়ন করার […]
কলকাতা
রাজ্য সরকারের গত তিন বছরের আর্থিক খরচের হিসাব অডিট করার দাবি জানালো বিজেপি।
কলকাতা, ৮ জুলাই:- বিজেপি রাজ্য সরকারের গত তিন বছরের আর্থিক খরচের হিসাব অডিট করার দাবি জানিয়েছে। দলের প্রবীণ বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী আজ বিধানসভায় চলতি অর্থবছরের বাজেট প্রস্তাব এর উপরে আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেটের সঙ্গে আসল খরচের বিস্তর ফারাক রয়েছে বলে দাবি করেন। কেন এই পার্থক্য তা জানতে অডিটর জেনারেল কে দিয়ে অডিট […]
বিধানসভার প্রবেশ দ্বারে চাঙ্গর ভেঙে পড়ায় আতংক ছড়ালো।
কলকাতা, ৮ জুলাই:- আজ দুপুরে অধিবেশন শেষ হওয়ার পরে বিধানসভার মূল প্রবেশ দ্বারে আচমকা চাঙ্গর ভেঙ্গে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। সেই সময়ে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলে দেন। এই ঘটনায় কেউ হতাহত হননি। উল্লেখ্য গত মঙ্গলবার ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের ঘরের এসি থেকে ধোঁয়া বেরোলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে এনেছিলেন।
অধ্যক্ষের প্রতি অবমাননাকর মন্তব্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
কলকাতা, ৮ জুলাই:- অধ্যক্ষের প্রতি অবমাননাকর মন্তব্য করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সভায় এই স্বাধীকার ভঙ্গের নোটিশ দেন। এছাড়া সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এর বিরুদ্ধে একটি স্বাধিকার ভঙ্গের অভিযোগ বিধান সভায় জমা পড়েছে। একটি টিভি […]
উত্তরবঙ্গ নিয়ে একটা কথাও নেই , ত্রাণের সরকার এর বাজেটকে তীব্র কটাক্ষ বিজেপির৷
কলকাতা, ৭ জুলাই:- রাজ্য বাজেটে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতিকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বাজেট সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই কটাক্ষ ফিরিয়ে দিয়েছে বিজেপি। উন্নয়ন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।দলীয় বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে পাশে নিয়ে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে অনেক […]
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৭ জুলাই:- কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে চার নতুন মুখকে মন্ত্রিসভায় স্থান পাওয়াকে কোনও গুরুত্ব দিতে নারাজ মমতা। মন্ত্রিসভার রদবদল করেও ২০২৪ সালের নির্বচনের বৈতরণী পার করা যাবেনা বলে মনে করেন তিনি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হয়েছে৷ বাংলা থেকে নতুন চার মুখ মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন৷ ২০২৪ সালের […]
পরিবহনে কর ছাড় বেড়ে আরও ছয় মাস , পাঁচ বছরে দেড় কোটি নতুন চাকরির আশ্বাস।
কলকাতা, ৭ জুলাই:- রাজ্য সরকার ২০২১-২২ অর্থ বছরের জন্য সাত কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী অমিত মিত্রর অনুপস্থিতির কারণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ রাজ্য বিধানসভায় তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। বাজেটে নতুন কিছু প্রকল্প ঘোষণা করার পাশাপাশি পুরনো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বর্তমান […]
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতার গলায় , রাজ্যে জিডিপি বৃদ্ধির দাবী।
কলকাতা, ৭ জুলাই:- পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র সরকার রাজ্য থেকে তিন লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করলেও অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা সাধারণ মানুষের কথা ভাবছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন গত এক বছরে গ্যাসের দাম সিলিন্ডার পিছু […]
গত অর্থ বছরের তুলনায় চলতি বছরে কুড়ি শতাংশেরও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ জুলাই:- রাজ্য সরকার গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বাজেটে কুড়ি শতাংশরও বেশি অর্থ বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিধানসভায় বাজেট পেশের পর একে জনমুখী বাজেট উল্লেখ করে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন গত অর্থবছরে রাজ্যে যেখানে দুই লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকার বাজেট ছিল চলতি অর্থবছরে তা বেড়ে […]
কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার এর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা।
কলকাতা, ৭ জুলাই:- কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার (মহম্মদ ইউসুফ খান)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ কুমার প্রায় পাঁচ দশক ধরে ৬৫ টির ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি: মুঘল -এ,- আজম, গঙ্গা-যমুনা, দেবদাস, শবনম, মুসাফির, মধুমতী, সাগিনা মাহাতো, ক্রান্তি […]

