কলকাতা, ৮ জুলাই:- আজ দুপুরে অধিবেশন শেষ হওয়ার পরে বিধানসভার মূল প্রবেশ দ্বারে আচমকা চাঙ্গর ভেঙ্গে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। সেই সময়ে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলে দেন। এই ঘটনায় কেউ হতাহত হননি। উল্লেখ্য গত মঙ্গলবার ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের ঘরের এসি থেকে ধোঁয়া বেরোলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে এনেছিলেন।
Related Articles
ফোর্বসের তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয়।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৬ জুন:- এ বছর সর্বাধিক উপার্জনকারী তারকাদের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে ফোর্বসের তালিকায় উঠে এল অক্ষয় কুমারের নাম। ২০২০-তে ফোর্বসের ১০০জন সর্বাধিক উপার্জনকারীর মধ্যে ৫২ নম্বরে রয়েছেন অক্ষয়। তবে গত বছরও ফোর্বসের তালিকায় ৩৩ নম্বরে ছিল অক্ষয় কুমারের নাম। গত বছর অক্ষয়ের আয় ছিল ৬৫ মিলিয়ন ডলার। এবছর ফোর্বসের তালিকায় ৫২ নম্বরে থাকা অক্ষয়ের […]
দশমীর সন্ধ্যায় আলোর জাদু চন্দননগরে।
হুগলি, ৩ নভেম্বর:- দু বছর শোভাযাত্রা দেখা হয়নি, শোভাযাত্রা হতে দেয়নি করোনা।তাই দেখা হয়নি আলোর শহরের আলোর জাদু। অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান হল। দশমীর সন্ধায় অন্ধকার নামতেই শুরু হল জগদ্বিখ্যাত জগদ্ধাত্রীর শোভাযাত্রা। যা দেখতে কাতারে কাতারে মানুষের ভীর জমল গঙ্গাপারের শহরের রাজপথে। বোর তালাডাঙা, সরিষাপাড়া, উর্দিবাজারের জগদ্ধাত্রী একে একে এগিয়ে চলেছে তালডাঙা, পালপাড়া রোড, […]
শিবির না করতে পেরে হাসপাতালে রক্তদান করলো ক্লাব সদস্যরা।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রক্তদান শিবির না করতে পেরে নিজেরাই রক্ত দান করলেন শ্রমজীবী তে। শ্রীরামপুর দে বাগানের নেতাজী সংঘ মাতৃ মন্দিরের সদস্যরা বেশ কয়েক মাস আগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবির করবেন বলে ঠিক করেন।সেই মতো আজ অর্থাৎ ২৯ শে মার্চ রক্তদান শিবির হবার কথা থাকলেও লকডাউনের জন্য সেই শিবির করা […]







