এই মুহূর্তে কলকাতা

বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নে জোর দিলো রাজ্য সরকার।

কলকাতা, ৬ জুলাই:- রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের দিকটি দ্রুত কার্যকরী করার জন্য জেলা শাসক এবং পুরকমিশনারদের চিঠি দিয়েছে। মূলত বিভিন্ন সরকারি পরিষেবা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার গত বছরের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি জারি করে এই কেন্দ্রগুলি তৈরি করলেও ইন্টারনেট, কম্পিউটার, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার মতো বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি থাকায় […]

এই মুহূর্তে কলকাতা

ইয়াসে ক্ষতিগ্রস্থ সাত জেলায় ৩০ হাজার পরিবারকে দুয়ারে ত্রাণ প্রকল্পের টাকা দিলো রাজ্য সরকার।

কলকাতা, ৬ জুলাই:- ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাত জেলার ৩০ হাজার পরিবারের পরিবারের কাছে দুয়ারে ত্রাণ প্রকল্পের টাকা পৌঁছে দিল রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ইতিমধ্যে ২৩.৫৮ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন দুয়ারে ত্রাণ প্রকল্পে ৭ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার […]

এই মুহূর্তে কলকাতা

১৯৬-৬৯ ভোটে বিধান পরিষদের প্রস্তাব গৃহীত বিধানসভায় , অপেক্ষা রাষ্ট্রপতির অনুমোদন।

কলকাতা, ৬ জুলাই:- রাজ্যের আইন সভার উচ্চ কক্ষ বিধান পরিষদের পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি প্রস্তাব রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। বিধান পরিষেদ পূনর্গঠনের জন্য ২০১১ সালে সরকার পক্ষ একটি অ্যাডহক কমিটি গঠন করে। তাঁর রিপোর্ট বিধানসভায় জমা পড়লেও ওই প্রক্রিয়া সেসময় আর এগোয় নি। রাজ্যে তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুনরায় বিধান […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভা চলাকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রীর ঘরে আগুন।

কলকাতা, ৬ জুলাই:- আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে অধিবেশন চলাকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের ঘরের এসিতে আগুন লাগলে আতঙ্ক তৈরি হয়। যদিও মন্ত্রী সেই সময়ে ঘরে ছিলেন না। দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শর্ট সার্কিট থেকে আগুন বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে কলকাতা

বিজেপির বিক্ষোভে উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ৬ জুলাই:- ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে আজ রাজ্যপালের ভাষণের ওপর সভায় আলোচনা চলছে। কিন্তু অধিবেশনের শুরুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা ভোট পরবর্তী হিংসা নিয়ে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই আলোচনার […]

এই মুহূর্তে কলকাতা

মুকুল রায়ের সহধর্মিনীর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা ।

কলকাতা, ৬ জুলাই:- বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন। আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক […]

এই মুহূর্তে কলকাতা

রাস্তায় বাস না নামালে ভাড়া নিয়ে আলোচনা নয় বেসরকারি বাস মালিকদের কড়া বার্তা পরিবহন মন্ত্রীর।

কলকাতা, ৫ জুলাই:- বাস ভাড়া বৃদ্ধি নিয়ে নিজেদের অবস্থানে অনড় রাজ্য সরকার। রাস্তায় বাস না নামানো পর্যন্ত ভাড়া বৃদ্ধি নিয়ে কোনরকম আলোচনা সম্ভব নয় বলে রাজ্য সরকারের তরফ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার দু’দফায় বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সেখানে মালিকপক্ষকে তিনি বলেন, আগে রাস্তায় বাস নামান৷ তার […]

এই মুহূর্তে কলকাতা

জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৫ জুলাই:- জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পেট্রোল, ডিজেলের দাম কমাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের হার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানিয়েছেন।চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় নীতির জন্যই নিত্যপ্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে৷ তিনি চিঠিতে লিখেছেন, গত ৪ মে থেকে এখনও পর্যন্ত […]

এই মুহূর্তে কলকাতা

দরিদ্র মানুষদের বিনামূল্যে খাদ্যশস্য পৌঁছাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প হাতে নিলো কেন্দ্রীয় সরকার।

কলকাতা, ৫ জুলাই:- প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চতুর্থ পর্যায়ের রূপায়ণের জন্য তাঁরা সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে। করোনা অতিমারী জনিত সংকটের আবহে গণবণ্টন এর মাধ্যমে দরিদ্র মানুষদের বিনামূল্যে খাদ্য শস্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প হাতে নিয়েছে। গত জুন মাস পর্যন্ত এই প্রকল্পের তিনটি পর্যায়ের […]

এই মুহূর্তে কলকাতা

ভোট পরবর্তী হিংসা থামাতে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মানবধিকার কমিশনের সদস্যরা।

কলকাতা, ৫ জুলাই:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ফের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। নবান্নে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি। হাইকোর্টের নির্দেশেই রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটপরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে এই দল। এদিন নবান্নে প্রায় আধঘণ্টা ডিজির […]