কলকাতা, ২৩ জুলাই:- করোনা টিকাকরণের হারের নিরিখে দেশের ৬ বড় শহরের মধ্যে কলকাতা প্রথম স্থানে রয়েছে। এই শহরের ৬১.৮ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। টিকার দুটি ডোজই পেয়ে গেছেন ২১ শতাংশ মানুষ। কো-উইন ড্যাশবোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক ইনসাইট ডেটাভার্সেইরির সূত্রে এই তথ্য টুইট জানা গেছে। অন্যদিকে, টিকা করণের নিরিখে বড় শহর […]
কলকাতা
সাধারণ মানুষের অভিযোগ নিরসনে সরকারের দুই প্রকল্পের প্রশংসায় অমর্ত সেনের সংস্থা প্রতীচি ট্রাস্ট।
কলকাতা, ২৩ জুলাই:- অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সংস্থা প্রতীচী ট্রাস্ট সাধারণ মানুষের অভিযোগ নিরসনে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছে। ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এই উদ্দেশ্যে গৃহীত রাজ্য সরকারের দুই কর্মসূচি ‘দিদিকে বল’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উল্লেখ করে তাদের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে মানুষের ৯৫ শতাংশ অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি সম্ভব হয়েছে […]
চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত।
কলকাতা, ২৩ জুলাই:- চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই […]
ফোনে আড়িপাতার বিতর্ক এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকেও।
কলকাতা , ২২ জুলাই:- ফোনে আড়িপাতা ও চরবৃত্তি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বৈঠকে তিনি মন্ত্রী ও আমলাদের বলেন প্রয়োজনে পুরানো দিনের কম দামি সাধারণ ফোন এ কথা বলুন। দামি ফোন, আধুনিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে তাতে শুধু মাত্র শুভেচ্ছা বিনিময় করুন। দল বা সরকারের গুরুত্বপূর্ণ কথা দামি ফোনে […]
বালি ও পাথরের খাদানের অবৈধ ব্যাবসা রুখতে নতুন খনন নীতি , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ জুলাই:- বালি, পাথর খাদান এর অবৈধ কারবার রুখতে রাজ্য সরকার নতুন খনন নীতি প্রস্তুত করছে। এ ধরনের প্রাকৃতিক সম্পদের খনন ও নিলাম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনার ভার মিনারেল মাইনিং কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা করেছেন। এতদিন এই দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলাশাসকের হাতে। মুখ্যমন্ত্রী বলেন খনিজ সম্পদ নিলামের বাড়তি […]
ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত।
কলকাতা, ২২ জুলাই:- ছাত্রছাত্রীদের লেখাপড়ার সঙ্গে তাদের মানসিক স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে গাঁটছড়া বেঁধে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ দুজন করে শিক্ষক-শিক্ষিকাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রথম দফায় দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ জেলায় […]
মহিলাদের জন্য পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প।
কলকাতা, ২২ জুলাই:- রাজ্য সরকার পচিশ বছরের উর্ধ্বে থাকা মহিলাদের হাতে মাসিক হাত খরচের টাকা তুলে দিতে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন এইজন্যে ১৬ ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে দুয়ারে […]
স্কুলের শিক্ষকদের বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে চালু হচ্ছে”উৎসশ্রী” প্রকল্প।
কলকাতা, ২২ জুলাই:- সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের বাড়ির নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে এবার “উৎসশ্রী” নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি পোর্টাল তৈরীর কথা ঘোষণা করেন। তিনি বলেন, শিক্ষকদের যতটা সম্ভব কাছাকাছি স্কুলে কাজ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। […]
বকেয়া সাত বিধানসভা কেন্দ্রের নির্বাচনে কোভিড বিধি আরো কঠোর ভাবে মেনে চলার নির্দেশ কমিশনের।
কলকাতা, ২২ জুলাই:- রাজ্যে বকেয়া সাত বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে কোভিড বিধি আরও কঠোরভাবে মেনে চলার ওপরে নির্বাচন কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিগত বিধানসভা নির্বাচনে কোভিড বিধি ঠিকমতো না মানার একাধিক অভিযোগ ওঠার প্রেক্ষিতে এবার এই বিষয়ে জেলা স্তরে নির্বাচনী আধিকারিকদের আগেভাগেই সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। জেলাশাসকদের বলা হয়েছে, দৈনন্দিন কাজের ফাঁকেই গুরুত্ব দিয়ে […]
সরকারের কাজের বিষয়ে সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব দেবার ক্ষেত্রে দপ্তরগুলিকে সতর্ক করলো নবান্ন।
কলকাতা, ২২ জুলাই:- রাজ্য সরকারের কাজকর্ম সম্পর্কে সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে দপ্তর গুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে দপ্তর গুলিকে ওই সব প্রশ্নের উত্তর দিতে হবে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সব দপ্তরের সচিবদের চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নবান্ন […]

