কলকাতা, ২৩ জুলাই:- চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই মাদ্রাসার ক্ষেত্রে গতবছর পাসের হার ছিল ৬৮.১৫ শতাংশ, আলিমে পাসের হার ছিল ৮৮.৫৬ ও ফাজিলে পাসের হার ছিল ৮৯.৫৬ শতাংশ।
Related Articles
শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৬ জুলাই:- রাজ্যে এবার শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ টালিগঞ্জের চলচ্চিত্রশিল্পের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন,দর্শক ছাড়া চাইলে রিয়ালিটি শো করা যেতে পারে। তবে অডিশনের নামে প্রচুর লোকের জমায়েত করা যাবে না। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার তিনি পরামর্শ দিয়েছেন। তবে […]
মোবাইলের মাধ্যমে প্রতারণার ঘটনা বন্ধ করতে আরো তৎপর হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর।
কলকাতা, ২২ জুন:- মোবাইলের মাধ্যমে প্রতারণার ঘটনা বন্ধ করতে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর আরও তৎপর হচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, মোবাইলে ফোন করে লটারি জেতা, কেওয়াইসি আপডেট সহ একাধিক কথা বলে প্রতারিত করার ঘটনা বেড়ে গিয়েছে। উদয়ন বাবুর অভিয়োগ তাঁর নিজের সঙ্গেই এরকম প্রতারণা হয়েছে। কোনও তথ্য […]
১৬ ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ , রাজ্যকে নির্দেশ স্যাটের।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতির মধ্যেই ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল-স্যাট। বুধবার স্যাটের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যপারে রাজ্য সরকার যে অনড় মনোভাব নিয়েছিল […]







