কলকাতা, ২২ জুলাই:- ছাত্রছাত্রীদের লেখাপড়ার সঙ্গে তাদের মানসিক স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে গাঁটছড়া বেঁধে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ দুজন করে শিক্ষক-শিক্ষিকাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রথম দফায় দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ জেলায় এই প্রশিক্ষণ পর্ব চলবে। পরবর্তী ধাপে অন্যান্য জেলাকে এর আওতায় আনা হবে। অতিমারীর জন্য দীর্ঘ প্রায় ১৬ মাস স্কুলে পঠন পাঠন বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের মনে তার যে প্রভাব পড়ছে সেটা কাটাতেই এই ব্যবস্থা বলে সূত্রের খবর।
Related Articles
পকেটমার সন্দেহে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার ৬।
প্রদীপ সাঁতরা,৪ ফেব্রুয়ারি:- পকেটমার সন্দেহে কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে ৬ জনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকে কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। গতকাল মেলা চলা কালীন সন্দেহ জনক ভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন সাদা পোশাকের পুলিশরা। সেইমতো তাকে নজরে রাখছিল। এর পরে তাকে ধরে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা এই বই […]
চন্দননগর এ হতে চলেছে সি,এ,বির ইন্টার ডিস্ট্রিক্ট কুড়ি-বিসের ক্রিকেট প্রতিযোগিতা।
হুগলী,১৪ ডিসেম্বর:- স্বর্গীয় চঞ্চল ভাট্টাচার্যের স্মৃতিতে চন্দননগর স্পোর্টিং এসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে সি এ বি ইন্টার ডিস্টিক টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে।চন্দননগর বাজি পোরানো মাঠে মোট ১৮ টি জেলা নিয়ে চলছে খেলা। রঞ্জি খেলোয়ার থেকে শুরু করে মোহন বাগান ও ইষ্টবেঙ্গলের মতো নামি ক্লাবের […]
বাগনানে জুয়েলারি ওয়ার্কশপে আগুন।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- সোমবার সাতসকালে হাওড়ার বাগনান স্টেশন রোডের একটি জুয়েলারি ওয়ার্কশপে আগুন লাগে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, এদিন ভোর ৬টা নাগাদ বাগনান স্টেশন রোডের দোতলায় একটি বিল্ডিংয়ের উপরের তলায় ফাঁকা একটি জুয়েলারি ওয়ার্কশপ থেকে ধোঁয়া বের হতে থাকে। এলাকার লোকজন দমকলে খবর দিলে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় আড়াই ঘণ্টার […]







