কলকাতা, ২২ জুলাই:- সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের বাড়ির নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে এবার “উৎসশ্রী” নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি পোর্টাল তৈরীর কথা ঘোষণা করেন। তিনি বলেন, শিক্ষকদের যতটা সম্ভব কাছাকাছি স্কুলে কাজ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। শিক্ষকরা নিজেরাই এখানে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই পোর্টালটির নাম রাখা হচ্ছে উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।
Related Articles
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ।
মালদা,১২ ফেব্রুয়ারি:- আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ।ধৃতের নাম মিঠুন চৌধুরী(২৮)।রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের বন্ধুটোলা গ্রামের বাসিন্দা।বুধবার ভোরে ধৃতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ।দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সাথে যুক্ত এই যুবক বলে অনুমান পুলিশের।ধৃতকে বুধবার চাঁচল মহুকমা আদালতে পেশ […]
দোকান বসানো নিয়ে অশান্তি হাওড়ায়। ঘটনাস্থলে হাওড়া থানা।
হাওড়া, ১৪ জানুয়ারি:- রাস্তার ফুটপাতে নতুন করে দোকান বসাতে গিয়ে বিবাদ। এই নিয়ে দুই পক্ষের ঝামেলা হয়। ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান শরৎ সদন সংলগ্ন মেট্রো চ্যানেলের সামনে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেখানে দোকান বসাতে আসে ২৯ নম্বর এলাকার কিছু যুবক। অভিযোগ, সেই সময় ১৭ নম্বর ওয়ার্ড সদর বক্সী লেনের কিছু যুবক এসে তাদের বাধা দেয়। […]
একার প্রচেষ্টায় জীবন বাজি রেখে দুষ্কৃতী ধরলেন জগাছার সৌমিক। কুর্নিস জানাল পুলিশ।
হাওড়া,২৪ ফেব্রুয়ারি:- নিজের জীবন বাজি রেখে প্রায় তিন কিলোমিটার রাস্তা ধাওয়া করে দুষ্কৃতি পাকড়াও করলো এক যুবক। রবিবার সন্ধ্যায় সেই ঘটনা দেখলেন জাগাছা এলাকার পথচলতি মানুষ। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই হাওড়ার জগাছা এলাকায় বেশ কয়েকটি দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। চুরি হয়েছে স্কুটিও। রবিবার সকালে সেই চুরি যাওয়া গাড়ি নিয়ে শিশু চুরির চেষ্টারও অভিযোগ […]









