কলকাতা, ২২ জুলাই:- রাজ্য সরকার পচিশ বছরের উর্ধ্বে থাকা মহিলাদের হাতে মাসিক হাত খরচের টাকা তুলে দিতে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন এইজন্যে ১৬ ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে। সেখানেই এই প্রকল্প ছাড়াও বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে স্থায়ী সরকারি, আধা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। উল্লেখ্য এই প্রকল্পে তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য মাসিক এক হাজার এবং সাধারন জাতি ভুক্তদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে বলে রাজ্য সরকার আগেই জানিয়েছিল।
Related Articles
পঞ্চম বর্ষে চাতরা বন্ধুমহল ক্লাব এর মিলন উৎসব।
হুগলি,২২ ডিসেম্বর:- পঞ্চম বর্ষে চাতরা বন্ধুমহল ক্লাব এর মিলন উৎসব প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শিশুপার্ক এ। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। ২৪ জন ক্ষুদে প্রতিযোগীকে বেছে নেওয়া হয় । রবিবার সকালে অঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় থাকছে মুম্বাই খ্যাত ইন্ডিয়ান আইডলের রাজা বোসের সঙ্গীতানুষ্ঠান। ক্লাবের কর্ণধার শান্তনু বাগ […]
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ২২ নভেম্বর:- ডেঙ্গি পরিস্থতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মঙ্গলবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখায়। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের শেষে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ী সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন। শঙ্কর বাবু বলেন, রাজ্যে ডেঙ্গি পরিস্হিতি ভয়াবহ হয়ে […]
ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে যোগ ও ক্যারাটে সেন্টার মথুরাপুরে।
দক্ষিন ২৪পরগনা, ৩ জানুয়ারি:- ভারত সেবাশ্রম সঙ্ঘের সহযোগিতায় দক্ষিন ২৪ পরগনা জেলার মথুরাপুর বটিশ্বর হিন্দু মিলন মন্দিরের সহযোগিতায় প্রণবানন্দ যোগ সাধনা ক্ষেত্র এবং প্রণবানন্দ ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল মথুরাপুরের বটিশ্বর গ্রামে। এর পাশাপাশি একটি অভিভাবক প্রতীক্ষালয় এবং অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, যোগাভ্যাস মানুষের শরির ঠিক রাখতে […]










