কলকাতা, ২২ জুলাই:- বালি, পাথর খাদান এর অবৈধ কারবার রুখতে রাজ্য সরকার নতুন খনন নীতি প্রস্তুত করছে। এ ধরনের প্রাকৃতিক সম্পদের খনন ও নিলাম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনার ভার মিনারেল মাইনিং কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা করেছেন। এতদিন এই দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলাশাসকের হাতে। মুখ্যমন্ত্রী বলেন খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ। এবার থেকে কোথাও কোনও বালি কিংবা কয়লা লুটের খবর পেলে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। স্থানীয় প্রাকৃতির সম্পদ লুট একেবারেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন।
Related Articles
এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১২ আগস্ট:- এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়। মঙ্গলবার কোলকাতা নিবাসী এক ব্যাক্তির মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন। জীবিত অবস্থায় ধার্মিক ওই ব্যাক্তি নিজের মৃত্যুর পর হুগলির ইমামবাড়া সন্নিকটে তাঁর দেহ দাফন করার ইচ্ছা পরিবারকে জানিয়ে রেখেছিলো । পরিবারের কাছ থেকে সেকথা জানার পর সরকারী উদ্যোগে তাঁর […]
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৯৭৪ জন করনায় সংক্রমিত।
কলকাতা , ৩ অক্টোবর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৯৭৪ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৩৪ হাজার ৭১২ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৩ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় […]
চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী।
হাওড়া,১ মার্চ:- চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী গোপাল বুধালিয়া। শনিবার রাতে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে যায় অপহরণকারীরা। অপহৃত ব্যবসায়ী কোথায় রয়েছেন তা আগেই চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। বারবার সেখানে হানাও দিচ্ছিল পুলিশ। বিভিন্ন সূত্র পেয়ে রেড চলছিল। ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন এসেছিল ব্যবসায়ীর স্ত্রীর কাছে। কিন্তু […]








