এই মুহূর্তে কলকাতা

রাজ্যে আসা পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেবার সিদ্ধান্ত।

কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্য সরকার এই রাজ্যে আসা পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূত্রে দেশের যে কোনো প্রান্ত থেকে এই রাজ্যে আসলে এক দেশ এক রেশন কার্ডের আওতায় সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন সামগ্রী দেওয়া হবে এই মর্মে নির্দেশিকা জারি করেছে বলে খাদ্য দপ্তর। যেখানে বলা হয়েছে অন্যান্য যে কোন রাজ্য থেকে এ […]

কলকাতা এই মুহূর্তে

উৎসশ্রী প্রকল্পে প্রায় দু হাজার শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন মঞ্জুর হয়েছে।

কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের পছন্দসই স্কুলে বদলির সুযোগ করে দিতে চালু হওয়া ‘উৎস শ্রী’ প্রকল্পে প্রায় দুহাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর বদলির আবেদন এখনো পর্যন্ত মঞ্জুর হয়েছে। প্রকল্প চালু হওয়ার মাত্র এক মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মিলিয়ে এই সংখ্যক আবেদন মঞ্জুর করা হয়েছে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে খবর। উল্লেখ্য গত […]

এই মুহূর্তে কলকাতা

রবীন্দ্র সরোবরকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত কেএমডিএর।

কলকাতা, ৩০ আগস্ট:- কলকাতা জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরকে নগরবাসীর কাছে নতুন গন্তব্য স্থান হিসেবে গড়ে তুলতে চলেছে কলকাতা উন্নয়ন পর্ষদ কে এম ডি এ। এই লক্ষ্যে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকছেন উদ্ভিদবিজ্ঞানী পরিবেশবিদ থেকে বিভিন্ন শাখার ৭ জন সদস্য। কমিটির সুপারিশ মেনেই দক্ষিণ কলকাতার কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবরকে সাজিয়ে তোলার […]

এই মুহূর্তে কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ প্রাপ্তির পরিমান ১০ কোটি ছাড়ালো।

কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ প্রাপ্তির পরিমাণ ১০ কোটি ছাড়াল। প্রকল্প চালু হওয়ার পর থেকে এই এ পর্যন্ত জমা পড়া প্রায় ৮০ হাজার আবেদনের মধ্যে শ তিনেক পড়ুয়ার ঋণের আবেদন অনুমোদন করে ব্যাঙ্কগুলি। এই পরিমাণ ঋণ দিয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানা গেছে। ইতিমধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা […]

এই মুহূর্তে কলকাতা

ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হচ্ছে জন্মাষ্টমী।

কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্য জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী।  কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী পালন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই ছিল পুজা আর্চনা, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জন্ম ও কর্মকান্ড নিয়ে নানা আলোচনাসভা।কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাইরের ভক্তদের অনুষ্টানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে স্থানীয় কিছু মানুষ […]

এই মুহূর্তে কলকাতা

ঝড়ের দাপট ঠেকাতে সুন্দরবনে ঝাউয়ের চারা বসানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

কলকাতা, ২৯ আগস্ট:- ঝড়ের দাপট ঠেকাতে এবার সুন্দরবন অঞ্চলে ঝাউ গাছের চারা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাটি ক্ষয় রোধ করতে এবং বাঁধ বাচাতে নদীর চর বরাবর ইতিমধ্যেই বসানো শুরু হয়েছে ম্যানগ্রোভ চারা। এরপরে স্থির হয়েছে, গ্রাম এবং নদীর পাড়ের মাঝের অংশে এই ঝাউ চারা বসানো হবে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নদীর ওপর […]

এই মুহূর্তে কলকাতা

মাদকদ্রব্য ড্রাগ সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।

কলকাতা, ২৯ আগস্ট:- আজ ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ বেলঘড়িয়া প্রমোদনগর ধাপার কাছ থেকে মাদকদ্রব্য ড্রাগসহ দুজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ। গ্রেপ্তার করার পর এদেরকে জিজ্ঞাসাবাদ করলে এরা জেরার মুখে শিকার স্বীকার করে কামারহাটির বোমাবাজি ও গুলির ঘটনায় ছিল তারা। দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপি দানবিক, অমানবিক , রাজনীতিতে পারছে না , এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে , তোপ মমতার।

কলকাতা, ২৮ আগস্ট:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতিতে তরুণ ও ছাত্র সমাজের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। দলের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজ তার ভার্চুয়াল ভাষণে তৃণমূল কংগ্রেস নেত্রী আক্ষেপ করে বলেন ইদানিংকালে ছাত্র যুব সমাজ রাজনীতিতে আগ্রহী হচ্ছে না।রাজনীতিতে তরুণদের অংশগ্রহণে জোর দিতে কারণ আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশের স্বার্থে […]

কলকাতা এই মুহূর্তে

দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদের শৃঙ্খলা মেনে নেতৃত্বকে সম্মান দিয়ে কাজ করার আহ্বান জানালেন অরূপ রায়।

কলকাতা, ২৮ আগস্ট:- দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলের শৃঙ্খলা মেনে দলের নেতৃত্বকে সম্মান দিয়ে কাজ করার আহ্বান জানালেন তৃণমূল নেতা অরূপ রায়। শনিবার ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্য হাওড়ার ২৪ নং ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে এসে ছাত্র কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, […]

এই মুহূর্তে কলকাতা

আবেদনের নিরিখে নতুন রেকর্ড গড়লো মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার প্রকল্প।

কলকাতা, ২৮ আগস্ট:- আবেদনের নিরিখে নতুন রেকর্ড গড়ল মুখ্যমন্ত্রীর নতুন লক্ষীর ভান্ডার প্রকল্প। শুক্রবার দুয়ারে সরকার প্রকল্পের একাদশতম দিনে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন সংখ্যা এই মাইলস্টোন স্পর্শ করেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বলাবাহুল্য দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় পর্যায় এই প্রকল্পে এখনো পর্যন্ত সর্বাধিক আবেদন জমা পড়েছে। মূলত রাজ্যে গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষীর […]