কলকাতা, ৩০ আগস্ট:- কলকাতা জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরকে নগরবাসীর কাছে নতুন গন্তব্য স্থান হিসেবে গড়ে তুলতে চলেছে কলকাতা উন্নয়ন পর্ষদ কে এম ডি এ। এই লক্ষ্যে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকছেন উদ্ভিদবিজ্ঞানী পরিবেশবিদ থেকে বিভিন্ন শাখার ৭ জন সদস্য। কমিটির সুপারিশ মেনেই দক্ষিণ কলকাতার কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবরকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। প্রজাপতির বাগান ওষধি গাছ থেকে শুরু করে নানা ধরনের গাছ লাগিয়ে সাজিয়ে তুলে প্রাতঃ ভ্রমণকারীদের কাছে আরো আকর্ষক করে তোলা হবে। সরকারি সূত্রে জানা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্যের নেতৃত্বে এই বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই সরোবর চত্বর পরিদর্শন করে এসেছেন। সংশ্লিষ্ট সংস্থা সূত্র জানিয়েছে সরোবর চত্বরে থাকা শিশু উদ্যানটি কেউ নতুন করে সংস্কার করার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা। এদিকে পুরমন্ত্রী তথা কে এম ডি এ র চেয়ারপারসন শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রবীন্দ্র সরোবরে নিয়ম করে গাছ লাগানো হয়ে থাকে। বিশেষজ্ঞদের সুপারিশ মেনেই গাছ লাগানো হবে। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই যাবতীয় পরিকল্পনা রূপায়ণ করা হবে।
Related Articles
পুড়শুড়া বিধানসভার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বিধায়ক বিমান ঘোষ।
আরামবাগ, ২০ জুন:- হুগলির আরামবাগ মহকুমার পুড়শুড়া বিধানসভার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিন তিনিপুড়শুড়ার দাসপাড়া, মাছের বাজার, শ্রীরামপুরের তারিখানা এলাকার বানভাসি মানুষজনের সহায়তায় জন্য পরিস্থিতি খতিয়ে দেখেন।উল্লেখ্য টানা চার দিন অতিবর্ষনের ফলে পুড়শুড়ার বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়।প্রশাসন সুত্রে জানা গিয়েছে, পুড়শুড়ার ওপর দিয়ে প্রভাবিত দামোদর, মুন্ডেশ্বরি নদীর ওপর দিয়ে […]
এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দননগর এ।
হুগলি,২৮ ডিসেম্বর:– চন্দননগর উপসংশোধানাগারে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রসাশনিক মহলে।গৃহবধু হত্যার অভিযোগে ৩০ ১১ ১৯ তারিখে গ্রেফতার হয়েছিল সিংগুর গোবিন্দপুরের শ্বশুর স্বামী শাশুড়ী ও দেওর।এদের বিরুদ্ধে সিংগুর থানায় অভিযোগ দায়ের হয়।কেস নং ৩৬১/১৯/৩০ ১১ ১৯ ৪৯৮/৪০৬/৩০৪ ব আই পি সি। […]
লকডাউন অমান্যকারীদের কান ধরে উঠবস করাল বিধাননগর থানার পুলিশ।
শিলিগুড়ি , ৫ আগস্ট: পূর্ণ লকডাউনের আগস্ট মাসের প্রথমদিন বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর থানার পুলিশ। এবং যারা অযথা মোটরসাইকেল বা পায়ে হেঁটে বাইরে বেরিয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ দাঁড় করান। এবং জানতে চাওয়া হয় যে কেন তারা বাইরে বেরিয়েছেন। […]








