কলকাতা এই মুহূর্তে

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসারে বড়সড় পদক্ষেপ রাজ্যের।

কলকাতা, ৭ অক্টোবর:- রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসারে বড়সর পদক্ষেপ নিল রাজ্য সরকার।এই শিল্প ক্ষেত্রে বর্তমানে গোটা দেশে দু’নম্বরে রয়েছে বাংলা। এবার ছোট শিল্পে রাজ্যকে এক নম্বরে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কারণ এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পেই সর্বাধিক কর্মসংস্থান হয়। রাজ্য সরকারের অভিমত এই শিল্পক্ষেত্রের প্রসার ঘটলে বাংলার বুকে কর্মসংস্থানের ক্ষেত্রে জোয়ার তো […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল।

কলকাতা, ৬ অক্টোবর:- অতিমারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আগামী শনিবার রেডরোডে ফের হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল। এরপরই থাকছে  ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ দীক্ষা মঞ্জরীর নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ থাকলে তাঁকেও দেখা যাবে রেডরোড কার্নিভালের অনুষ্ঠানে। বিশ্ববাংলা শারদ সম্মানে […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি দপ্তরে ছুটি থাকলেও, ৮ই অক্টোবর থেকে ই কাজ শুরু অনলাইনে।

কলকাতা, ৬ অক্টোবর:- রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি চলবে ১১ই অক্টোবর পর্যন্ত। কিন্তু তার আগে আগামী শনিবার ৮ অক্টোবর থেকেই অনলাইনে প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে। প্রশাসনিক কর্তারা বাড়িতে বসে অনলাইনে যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।জানা গেছে সার্ভার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য গত ২ অক্টোবর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুজোর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের […]

এই মুহূর্তে কলকাতা

জলপাইগুড়িতে হড়পা বানে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৬ অক্টোবর:- ভয়াবহ হড়পা বানে ভেসে মৃত্যু হয়েছে ৮ জনের। বুধবার বিজয়া দশমীর রাতে জলপাইগুড়ি জেলার মাল নদীতে এই বিপর্যয়ে আহত হয়েছেন বহু মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের জেরে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মৃতদের পরিবারকে ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, এই ঘটনায় […]

এই মুহূর্তে কলকাতা

বেআইনিভাবে বিদ্যুৎ ব্যাবহার করায় ১৩৩৯ টি পুজোকে জরিমানা।

কলকাতা, ২ অক্টোবর:- বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার করার অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এখনও পর্যন্ত সারা রাজ্যে এক হাজার তিনশো ৩৯ টি পুজো কমিটিকে জরিমানা করেছে। রাজ্য জুড়ে সংস্থার বিভিন্ন রিজিওনাল ও ডিভিশনাল অফিসগুলির পক্ষ থেকে ৬৯৯৯ টি পুজো প্যান্ডেল এ রুটিন মাফিক তল্লাশি চালানোর পরে ওই সংখ্যক পুজো কমিটি গুলিকে জরিমানা করা হয় […]

এই মুহূর্তে কলকাতা

নানা প্রতিকূলতা অতিক্রম করে দশ বছরে পা দিলো দুর্বার মহিলা সমিতির পুজো।

কলকাতা, ২ অক্টোবর:- পুজো মানে শুধু উৎসব,ঠাকুর দেখা আর নতুন পোশাক নয়। অনেকের কাছে পুজো মানে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে মানুষের সামনে তুলে ধরার মঞ্চ। যৌন কর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতির পুজো নানা প্রতিকূলতা অতিক্রম করে এবার দশ বছরে পা দিল। শুরুতে যৌন কর্মীরা পুজো শুনেই অনেকে মুখ বেঁকিয়ে ছিলেন। প্রশাসনের কাছ থেকে অনুমতি […]

এই মুহূর্তে কলকাতা

পুজোতেও চাকরি প্রার্থীদের ধর্ণা অব্যাহত।

কলকাতা, ২ অক্টোবর:- পুজোয় যখন সারা রাজ্য উৎসবে মাতোয়ারা তখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন এসএসসির চাকরি প্রার্থীরা। সরকার তাঁদের নিয়োগ জটিলতার অবসান না ঘটালে পুজোর বাকি দিন গুলিতেও তাঁরা একই ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুব ছাত্র ঐক্য মঞ্চের সভাপতি মইদুল ইসলাম।

এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকে টেট পরীক্ষা ১১ই ডিসেম্বর, বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মত আগামী ১১ ই ডিসেম্বর প্রাথমিকে টেট পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষিত যোগ্য প্রার্থীরা আগামী ১৪ই অক্টোবর থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা, অন্যান্য অনগ্রসর শ্রেনীভুক্তদের জন্য একশো টাকা […]

এই মুহূর্তে কলকাতা

১লা নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির, চলবে এক মাস।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- পুজোর পর ফের একবার রাজ্যে দুয়ারে সরকার শিবির খোলা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত এবার দুয়ারে সরকারের সূচি ঘোষণা করল নবান্ন। পুজো ও দীপাবলির পর্ব মিটে যাওয়ার পর ১ লা নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে […]

এই মুহূর্তে কলকাতা

আশা কর্মীদের দ্বিগুন পুজো বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- ডেঙ্গু দমন হোক বা কোভিডের বিরুদ্ধে লড়াই। পালস পোলিও কর্মসূচির সফল রূপায়ণ বা করোনা টিকাকরণের সপক্ষে প্রচার।তৃণমূল স্তরে জনস্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে সরকার ও সাধারণ মানুষদের মধ্যে সেতুবন্ধের কাজ করেন আশা কর্মীরা। পুজোর আগে এইবার তাদের এই অবদানকে সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীদের জন্য এবার প্রায় দ্বিগুণ উৎসব বোনাস দেওয়ার […]