এই মুহূর্তে কলকাতা

সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পর্ষদের বকেয়া ৪১ কোটি।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলির বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মিটিয়ে দিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জেলার স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ পর্ষদ বকেয়া ৪১ কোটি টাকার বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে জেলা গুলির মধ্যে […]

এই মুহূর্তে কলকাতা

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য ও জেলাকে সতর্ক থাকার নির্দেশ।

কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- আসন্ন উৎসবের দিনগুলিতে রাজ্যের কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখার জন্য রাজ্য সরকার রাজ্য ও জেলাস্তরের সব আধিকারিকদের সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পুজোর দিন গুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রনের মত বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে […]

এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দিন ঘোষণা।

কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- অঙ্গীকার পূরণের দিকে আরেক ধাপ এগোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মুখেই বড় সুখবর ঘোষনা করা হলো রাজ্যের শিক্ষক পদপ্রার্থীদের জন্য। ঘোষনা করা হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের দিনক্ষণ। একই দিনে আদালতের অনুমতি সাপেক্ষে উচ্চ প্রাথমিক,শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগেও নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। নিয়োগ করা হবে নবম,দশম এবং একাদশ,দ্বাদশ স্তরের শূন্য শিক্ষক […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র দেওয়ায় কড়া ব্যাবস্থা নিচ্ছে সরকারের।

কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎকর্ষ বাংলার মঞ্চ থেকে আইটিআই, পলিটেকনিক সহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়া চাকরি প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে।রাজ্য সরকারের তরফে মধ্যস্থতাকারী সংস্থার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। বঞ্চিত হওয়া মোট ১০৭ জন চাকরিপ্রার্থীকে বিকল্প চাকরির সুযোগ দেওয়া হয়েছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদি জানিয়েছেন। […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুর ছবি নিয়ে তর্পণ করায়, মদন মিত্রের আচরণের নিন্দা বিধানসভা অধ্যক্ষের।

কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে মহালয়ার তর্পণ করার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের আচরণের নিন্দা করেছেন। আজ বিধানসভায় ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগদান করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ ওই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন সংবাদ মাধ্যমের প্রচার পাওয়ার লোভেই […]

এই মুহূর্তে কলকাতা

বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতেই কেন্দ্রের এজেন্সি ব্যাবহারের প্রবণতা,মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতে এজেন্সি ব্যবহার কেন্দ্রীয় সরকারের প্রবণতায় পরিণত হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রের শাসক দল বিজেপির নাম না করে বলেন,তাদের মাথার উপর চন্দ্র, সূর্য, গ্রহ, […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হবে পুরানো ধাঁচেই।

কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- অতিমারী পরিস্থিতি কেটে যাওয়ায় চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র হবে পুরনো ধাঁচে। প্রশ্নপত্রের ধরণ ও বিন্যাস সম্পর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দিয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস ও ব্যাখ্যামূলক প্রশ্ন মিলিয়ে ২০২০ সালের আগের ধাঁচেই চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রশ্নমালা সাজানো হবে। ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে […]

এই মুহূর্তে কলকাতা

গুরুত্বপূর্ণ পরিসেবাগুলিকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের বিভন্ন দফতরের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যের দিকে তাকিয়ে এবার বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের মোবাইল অ্যাপ চালু করছে রাজ্য সরকার ।অ্যাপের মাধ্যেমে এরাজ্যের নাগরিকেরা ঘরে বসেই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ড, জন্ম মৃত্যুর সংশাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই বাস চলাচলের অনুমতি টালা ব্রিজে- সূত্র।

কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- উদ্বোধনের দু’দিনের মাথায় শনিবার থেকে নবনির্মিত টালা ব্রিজে যান চলাচল শুরু হল। এদিন সকাল থেকে ওই সেতু ছোট চার চাকার গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। আপাতত ভারী পণ্যবাহী ট্রাক এবং বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পুজোর আগেই বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার এক […]

এই মুহূর্তে কলকাতা

শারদ উৎসব উপলক্ষে রাজ্য বিদ্যুৎ দপ্তরের স্পেশাল কন্ট্রোল রুম চালু।

কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- আসন্ন শারদ উৎসব উপলক্ষে রাজ্য বিদ্যুৎ দপ্তর আজ থেকে স্পেশাল কন্ট্রোলরুম চালু করল। কন্ট্রোল রুম চালুর পর সল্টলেক বিদ্যুৎ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন জগদ্ধাত্রী পুজো অবধি অর্থাৎ আগামী ৫ই নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় এই কন্ট্রোল রুম চালু থাকবে।ডিরেক্টর Distribution পার্থ প্রতিম মুখার্জি এবং চিফ ইঞ্জিনিয়ার […]