কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার ছিল বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনার প্রথম দিন। বুধবারই ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম দিনেই ‘ভোটমুখি প্রচার সর্বস্ব’ বলে বাজেটের কড়া সমালোচনা করেছে বিজেপি। এদিনও বাজেটের উপর আলোচনাকে কেন্দ্র করে সরকার পক্ষ ও বিরোধী দলের মধ্যে তরজায় অধিবেশন কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যরা বাজেটকে […]
কলকাতা
নিয়োগ নিয়মে পরিবর্তন।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। চলতি বছরেই নতুন এই নিয়মাবলী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আকাশবাণীকে তিনি জানিয়েছেন, ইন্টারভিউ এবং কাউন্সেলিং প্রক্রিয়া ফেরানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কিছু প্রস্তাব পাঠানো […]
আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ সরকারের।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ৩ লক্ষ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা। অর্থ দস্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় বাজেট পেশ করেন। তিনি বলেন, সাধারণ নিম্নবিত্ত মানুষ এবং যুব প্রজন্ম ের কর্মসংস্থানের উপর জোর দিয়েই বাজেট প্রস্তুত করা […]
রাজ্যের তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র। বুধবার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান পরীষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমন্ত্রণ জানানো স্বত্ত্বেও বৈঠকে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদটি শূন্য। ১৫ জন এই পদে আবেদন জানান। বয়সজনিত কারণে […]
এক নজরে রাজ্য বাজেট।
এক নজরে রাজ্য বাজেট • যেখানে দেশে ২০২৩-২৪-এ আর্থিক বৃদ্ধি ৬.৯৫ হবে বলে মনে করা হচ্ছে, সেখানে বাংলায় ৮.৪১ শতাংশ হবে। • রাজ্যের বিভিন্ন প্রকল্প দেশে সেরার শিরোপা পেয়েছে। • ৩লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে, উপকৃত ৯ কোটির বেশি মানুষ। • স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস যোজনায় দেশের মধ্যে আমরা সেরা। • জিএসটি […]
ঋণের বোঝা সামলে পঞ্চায়েত ভোটমুখী বাজেটের চ্যালেঞ্জ চন্দ্রিমার।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেট আজ বুধবার বিধানসভায় পেশ হবে। রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুর দুটো নাগাদ বিধানসভায় বাজেট পেশ করবেন। কোভিড উত্তর পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যের বিপুল ঋণের বোঝা ,রাজকোষ ও রাজস্ব ঘাটতির মতো একাধিক চ্যালেঞ্জ সামনে রেখে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন। পাশাপাশি কৃষক […]
আবহাওয়ার খামখেয়ালিপনাই এখন মাথাব্যথা স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- আবহাওয়ার খামখেয়ালিপনায় গলব্যথা সর্দি কাশি সাধারণ জ্বরের পাশাপাশি ভাইরাল ফিভার ও জীবাণুঘটিত নানা রোগের প্রকোপ রাজ্য জুড়ে। স্বাস্থ্য দফতরের বাড়তি মাথা ব্যথার কারণ সাধারণ হাম এবং জল বসন্তের প্রাণঘাতী হয়ে ওঠা। গত দেড় মাসে বেলেঘাটা আইডি- হাসপতালে ১১ জন চিকেন পক্স আক্রান্তের মৃত্যু হয়েছে। নভেম্বর মাস থেকে ওই হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ […]
কৃষকদের রেহাই দিতে বাজারে আসছে সোলার পাম্প।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- জ্বালানির ক্রম বর্ধমান দামের কারণে সেচ নিয়ে সমস্যায় পড়া কৃষকদের রেহাই দিতে রাজ্য সরকার সৌরশক্তি চালিত পাম্পের ব্যবহারে উৎসাহ দিচ্ছে। বিশেষ করে সেচের ওপর নির্ভরশীল পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে চাষের জমিতে এধরণের পাম্প ব্যবহারের জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমায় […]
শিক্ষক নিয়োগে ৬১৮ জনের সুপারিশ বাতিল।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- নবম-দশমে শিক্ষক নিয়োগে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের সুপারিশ বাতিলের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এদের নিয়োগের সুপারিশ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এস এসসি-র পক্ষ থেকে লেখা হয়েছে ‘Erroneously Issued’ অর্থাৎ ভুল করে এদের নিয়োগ করা হয়েছিল। মঙ্গলবার থেকে এদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর […]
বুধবার বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- বুধবার ফের বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ওই বৈঠক হওয়ার কথা। তবে সোমবার মুখ্যমন্ত্রী ও শুভেন্দু যেভাবে পরস্পরকে আক্রমণ শানিয়েছেন তাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসতে রাজি হবেন কিনা সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।প্রথা অনুযায়ী, রাজ্যের […]











