এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে কাজে গতি আনতে বিশেষ কমিটি তৈরি পূর্ত দপ্তরের।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কাজে গতি আনতে বিশেষ কমিটি গড়ল পূর্ত দফতর। নবান্ন সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে কাজ শেষ করতে পূর্ত দফতর পাঁচ সদস্যের ‘রিপোর্ট মনিটরিং সেল’ গঠন করেছে। বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায় পূর্তমন্ত্রী পুলক রায়কে কাজে গতি আনার নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, এরপর রাজ্যের পূর্ত দফতরকে পঞ্চায়েত নির্বাচনের […]

এই মুহূর্তে কলকাতা

কর্মবিরতির দুদিন সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মীদের একাংশের আগামী সোমবার থেকে দু দিনের কর্মবিরতির ডাকের প্রেক্ষিতে সরকারি দফতরের কাজকর্ম স্বাভাবিক রাখতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রস্তাবিত কর্ম বিরতির দুদিন কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া সরকারি কর্মীদের দফতরে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আজ নবান্নে অর্থ দফতর থেকে জারি করা এক […]

এই মুহূর্তে কলকাতা

পরিবহন দপ্তরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- পরিবহন দফতরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার এতদিন পরিবহন দফতরের দায়িত্ব সামলেছেন। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব ছিল। রাজ্যপালের সচিব পদ থেকে অব্যাহতি পাওয়ার পর নন্দিনী চক্রবর্তী কে রাজ্য সরকার পর্যটন দপ্তরের প্রধান সচিব পদে ফিরিয়ে আনে। এই দপ্তরে সচিব পদে ছিলেন সৌমিত্র মোহন। আজ কর্মী বর্গ ও […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ রুখতে ও মোকাবিলার কৌশল স্থির করতে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে শনিবার জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্যভবনে এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। ছিলেন জেলা থেকে সিএমওএইচরাও। যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তাঁরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, বৈঠকে […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত ভোটে নবনিযুক্তদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- আসন্ন পঞ্চায়েত ভোটে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের কাজের শুরুতেই যাতে উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম, নিয়মকানুন, হিসেব রাখার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকেন সে জন্য রাজ্য সরকার তাঁদের পেশাদারী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। কলকাতার ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্য়ানেজমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রতিবারই পঞ্চায়েত ভোটে জিতে আসার […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যকে পুরস্কৃত করল কেন্দ্র।

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- ফের কেন্দ্রীয় সরকার পুরস্কৃত করল রাজ্য সরকারকে। কেন্দ্র জলশক্তি মন্ত্রক থেকে তিন তিনটে পুরস্কার দেওয়া হল রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিজামকে। রাজ্য পি এস ইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি এবং নেশন বিল্ডিং, এই তিনটে ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে এই নিগমকে। আজ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র এই পুরস্কার তুলে দিয়েছেন। […]

এই মুহূর্তে কলকাতা

এবার আত্মহত্যার হুমকি কুন্তলের।

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- ১৪ দিনের জেল হেফাজত শেষে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আবারও নগর দায়রা আদালতে পেশ করা হল। ইডি গত কালই প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে কুন্তলকে। ইডি সূত্রে জানা যাচ্ছে ২৫ জন এজেন্ট এর নাম পাওয়া গেছে যারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে একাধিক ক্যন্ডিডেডদের টাকা কুন্তল ঘোষকে দিয়েছেন। তাদের মধ্যে […]

এই মুহূর্তে কলকাতা

বিধায়কের পরিচয় দিয়ে বিধানসভায় ঢুকে পড়ার ঘটনায় নিরাপত্তা বাড়ানো হলো।

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- গত ১৫ ই ফেব্রুয়ারি ভুয়ো বিধায়ক পরিচয় দিয়ে এক ব্যাক্তির বিধানসভায় ঢুকে পড়ার ঘটনার প্রেক্ষিতে অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। আজ তিনি বিধায়কদেরও পরিচয় পত্র দেখিয়ে বিধান সভায় প্রবেশ করতে আবেদন জানান। নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনো গাড়ি বিধানসভায় যাতে প্রবেশ না করে তা নিশ্চিত করতে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে চিকিৎসক কর্মসূচিতে এবার জেলায় যাচ্ছে অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরা।

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- এসএসকেএম হাসপাতালের পর রাজ্য সরকারের ‘দুয়ারে চিকিৎসক’-কর্মসূচির আওতায় কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসক দল বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।ওই চিকিৎসক দলের সদস্যরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে শিবির করে রোগী দেখবেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে আজ দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় যাবে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক দল। আগামী কাল তাঁরা সেখানে শিবির করে রোগী […]

এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকে গ্রুপ ডি কর্মীর ঘাটতি

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষায় গ্রুপ ডি কর্মীর ঘাটতি নিয়ে জেলা স্কুল পরিদর্শক বা ডিআই-দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রুপ ডি কর্মীর ঘাটতি রয়েছে, এমন পরীক্ষা কেন্দ্রগুলির তালিকা তৈরি করে সমস্যার সমাধানে জেলা বিদ্যালয় পরিদর্শকদের উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্যের ২৩টি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে এই নির্দেশ […]